ই-পেপার রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব

আমার বার্তা অনলাইন:
২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭
আপডেট  : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭

এক সময় দক্ষিণী সিনেমা দিয়ে পর্দায় রূপের জাদু ছড়ালেও বর্তমানে পুরো ভারতের দর্শককেই নিজের অভিনয় দিয়ে বুঁদ করে রেখেছেন রাশমিকা মান্দানা। তবে তামিল, তেলুগু, কন্নড় কিংবা হিন্দি; এক ইন্ডাস্ট্রি থেকে অন্য ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করতে গিয়ে প্রায়ই তাকে মুখোমুখি হতে হয় একটি বিশেষ সমালোচনায়। আর তা হলো তার ‘অ্যাকসেন্ট’ বা কথা বলার টান ও বিভিন্ন ভাষার দক্ষতা।

এবার সেই সমালোচনার কড়া জবাব দিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। সোজাসাপ্টা ভাষায় স্বীকার করলেন, তিনি হয়তো কোনো নির্দিষ্ট ভাষাতেই শতভাগ পারদর্শী নন, কিন্তু মনের টান আর গল্পের ভালোবাসাই তাকে সব সীমানা পার করিয়েছে।

সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের আঞ্চলিক পরিচয় ও ভাষার বৈচিত্র্য নিয়ে কথা বলেছেন রাশমিকা। তিনি বলেন, “আমি মূলত কোডাভা সম্প্রদায়ের মানুষ, আর আমাদের ভাষা ‘কোডাভা তাক্ক’। কিন্তু আফসোসের বিষয় হলো, আমার মাতৃভাষার কোনো নিজস্ব চলচ্চিত্র শিল্প বা ইন্ডাস্ট্রি নেই। তাই ক্যারিয়ারের শুরু থেকেই ভাষা আমার কাছে কখনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। আমি প্রতিটি ভাষাকেই নিজের ভেবে গ্রহণ করেছি। আমার অনুরাগীরা—যাদের আমি নিজের পরিবার মনে করি—তারা প্রথম আমাকে তেলুগু সিনেমায় কাজের পরামর্শ দিয়েছিল। হিন্দিতে পা রাখার গল্পটাও ঠিক একই রকম। এভাবেই আমার ক্যারিয়ারের মূল ধারাটি তৈরি হয়েছে।”

পর্দায় কিংবা সাক্ষাৎকারে কথা বলার ধরন নিয়ে প্রতিনিয়ত নেটিজেনদের মন্তব্য প্রসঙ্গে রাশমিকা জানান, সমালোচনা শুনতে শুনতে তিনি এখন অভ্যস্ত। নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে তিনি বলেন, “আমি সব বিষয়ের কিছুটা জানি, কিন্তু কোনোটারই পুরোপুরি পণ্ডিত নই। যতক্ষণ না কোনো নির্দিষ্ট ভাষায় করা প্রশ্নের উত্তর আমি দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। এভাবেই আমি বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকদের প্রতি আমার শ্রদ্ধা জানানোর চেষ্টা করি।”

এদিকে উচ্চারণ নিয়ে নেটিজেনরা চর্চায় ব্যস্ত থাকলেও রাশমিকার কাজের ঝুলিতে জমছে বড় বড় প্রজেক্ট। সামনেই তাকে দেখা যাবে ‘রণবালী’ সিনেমায়, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন স্বামী বিজয় দেবরাকোন্ডা। ছবিটি আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

ফের কন্যার মা হলেন দীপিকা

দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। ফের কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী। শনিবার

জন্মদিনে সালমান শাহকে স্মরণ, ‘মিথ্যা অপবাদ’ না ছড়ানোর আহ্বান শাবনূরের

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সালমান শাহ-শাবনূর জুটির জনপ্রিয়তা এখনও অমলিন। নব্বইয়ের দশকের সেই সোনালী জুটি দর্শকমনে

প্রথম ক্রাশ কে জানালেন পরীমনি

অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব থাকেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। নিজের ভালোবাসা ও অনুভূতির কথা তার ভক্ত-অনুরাগীদের মাঝে সবসময় উজাড় করে

জন্মবার্ষিকীতে মুক্তি পাচ্ছে সালমান শাহকে নিয়ে তৈরি স্বল্পদৈর্ঘ্য

চিত্রনায়ক সালমান শাহর ৫৫তম জন্মবার্ষিকী আজ। বেঁচে থাকলে আজ ৫৬ বছরে পা দিতেন তিনি। ১৯৯৬
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে শিল্পকলার একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন, ৪২ ঘর পুড়ে ছাই

জ্বালানি নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ, মহাপরিকল্পনা

সমাজের পঁচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে আইইডিসিআর গবেষণার অনন্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি

তথ্যপ্রযুক্তি সেবায় অবদানের স্বীকৃতি পেল টার্গেট আইটি

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট এলাকার বিভিন্ন সড়ক, ব্যাহত যান চলাচল

মস্কোয় রাতভর ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, নিহত ২ জন

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

আফগানিস্তানের অধিনায়কত্ব হারানো নিয়ে নীরবতা ভাঙলেন রশিদ

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার

মশলায় কাঠের গুঁড়া, খাবারে পচা মাংস : চট্টগ্রামে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার

ঢাকা ছাড়‌ছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ও‌য়েন, সম্পর্ক উন্নয়‌নে ভূয়সী প্রশংসা

জাকার্তার সেই স্মৃতি এবারও অনুপ্রেরণা জামালদের

শাহজালালের ওয়াশরুমে মিললো সোয়া ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট