ই-পেপার রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

ঢাকা ছাড়‌ছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ও‌য়েন, সম্পর্ক উন্নয়‌নে ভূয়সী প্রশংসা

আমার বার্তা অনলাইন:
২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে আজ রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

প্রতিমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূতের ভূমিকার প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে রাষ্ট্রদূতের কার্যক্রম ব্যাপক দৃশ্যমানতা লাভ করেছে এবং চীনে প্রধানমন্ত্রীর সফল সফরে তার অবদানের ভূয়সী প্রশংসা করেন।

প্রতিমন্ত্রী জানান, রাষ্ট্রদূত ওয়েনের মেয়াদকালে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি 'অংশীদারিত্বমূলক সম্প্রদায়'-এর পর্যায়ে উন্নীত হয়েছে এবং প্রতিমন্ত্রী-পর্যায়ের '২+২' মেকানিজমসহ বেশ কিছু নতুন প্রক্রিয়া বা ব্যবস্থা চালু হতে যাচ্ছে।

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে তিন বছর ৯ মাস দায়িত্ব পালন করা তার জন্য অত্যন্ত সম্মানের। তিনি পররাষ্ট্রমন্ত্রীকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং বিষয়টিকে বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত হিসেবে অভিহিত করেন।

রাষ্ট্রদূত পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশের উন্নয়ন যাত্রায় চীন তার সমর্থন অব্যাহত রাখবে। তিনি আরও জানান, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী চলতি বছরের শেষের দিকে বাংলাদেশ সফরের বিষয়ে আগ্রহী।

তিনি উল্লেখ করেন, ওই মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের গভীর সংযোগ রয়েছে; কারণ তার বাবা অতীতে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে তার পরিচয়পত্র পেশ করেছিলেন।

প্রতিমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক আরও সুদৃঢ় ও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি রাষ্ট্রদূতের নতুন কর্মস্থলে সাফল্য কামনা করেন।

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজের ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নোয়াখালীর সেনবাগ

জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার অপেক্ষায় তিতাসের আরেক কূপের গ্যাস

দেশে তীব্র জ্বালানি সংকটের মাঝেই ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রে থেকে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ বাড়ছে। শনিবার

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক

সিসিটিভির সূত্রে সন্দেহভাজন ২ জন আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

আফগানিস্তানের অধিনায়কত্ব হারানো নিয়ে নীরবতা ভাঙলেন রশিদ

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার

মশলায় কাঠের গুঁড়া, খাবারে পচা মাংস : চট্টগ্রামে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার

ঢাকা ছাড়‌ছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ও‌য়েন, সম্পর্ক উন্নয়‌নে ভূয়সী প্রশংসা

জাকার্তার সেই স্মৃতি এবারও অনুপ্রেরণা জামালদের

শাহজালালের ওয়াশরুমে মিললো সোয়া ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট

২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস

অপ্রতিম হত্যা: আটক কিশোরের বাড়ি থেকে আইফোন উদ্ধার

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র

পারমাণবিক পরীক্ষা চালানোর পর উত্তর কোরিয়ায় ১৩৯৯ ভূমিকম্প

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার অপেক্ষায় তিতাসের আরেক কূপের গ্যাস

পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ জন

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

ভারি বৃষ্টিতে ডুবল ঢাকার বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী

২০ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা