ই-পেপার শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

আঙুল বাঁকা করার হুমকি দিলেন মামুনুল হক

আমার বার্তা অনলাইন
১৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, যদি সরকার জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়, তাহলে যে ভাষায় বুঝবে ১১ দল সেই ভাষায় কথা বলতে প্রস্তুত রয়েছে। সোজা আঙুলে যদি ঘি না উঠে, তাহলে আগুল বাঁকা করার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে ঢাকা-রংপুর লংমার্চের টাঙ্গাইলের নগর জলফৈ বাইপাসের পথসভায় তিনি এসব কথা বলেন।

এসময় মামুনুল হক আরও বলেন, সংস্কারের দাবিতে ৭০ ভাগ মানুষ গণভোট দিয়েছে। সেই সংস্কারকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধনের নামে মানুষের গণরায়কে যদি অসম্মান জানাবার অপচেষ্টা থেকে বর্তমান সরকার বিরত না থাকে, তবে তাদের পরিণাম অতীতের সরকারের মতই হবে। যদি আপনাদেরকে ঢাকার রাজপথে ডাকা হয়, সারা দেশ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হতে প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ? প্রস্তুতি গ্রহণ করুন।

পথসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।

টাঙ্গাইল জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, কর্নেল ড. অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিশের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, এনসিপির সরোয়ার তুষার প্রমুখ। এ সময় ১১ দলীয় জোটের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সরকারের কর্মকাণ্ড নিয়ে খেলাফত আন্দোলনের উদ্বেগ প্রকাশ

বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা বলেছেন, সরকার দিনদিন

‌'ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই'

দেশে ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রাদুর্ভাব নিয়ে সরকার ও সিটি করপোরেশনের পক্ষ থেকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন

জামায়াতে ইসলামীর আমিরের রাজনৈতিক বক্তব্যের ধারাবাহিকতা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন

আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের এ লং মার্চ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক বিশ্বদৃষ্টির সঙ্গে এক দীর্ঘ বুদ্ধিবৃত্তিক সংলাপ

আঙুল বাঁকা করার হুমকি দিলেন মামুনুল হক

সরকারের কর্মকাণ্ড নিয়ে খেলাফত আন্দোলনের উদ্বেগ প্রকাশ

চৌদ্দ বছর কবরে লুকিয়ে বাঁচলেন

সিসিটিভির সূত্রে সন্দেহভাজন ২ জন আটক

মিরপুরে যাত্রীবাহী বাসে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন

ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি-তল্লাশি চালানো হয়

‌'ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই'

মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করবে : ধর্মমন্ত্রী

ইসলাম ও ব্রাজিল নিয়ে নৃবিজ্ঞানী ফেরেইরার গবেষণা

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪

পূবাইলে চিলেকোঠা থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী নিখোঁজ

সব মন্ত্রণালয়ের অভিন্ন প্রশিক্ষণ সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন জারি

হংকং থেকে হারিয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ, চীনের হাতে যাওয়ার শঙ্কা

মমতার সমর্থনের পরপরই গ্রেপ্তার কংগ্রেসপ্রার্থী, রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে

ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন

সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ, ৬৪ জেলায় শতভাগ বরাদ্দ পাবে কৃষকরা

সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে