ই-পেপার রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

নাচতে নাচতে চিংড়ি রান্না করলেন পরীমণি

আমার বার্তা অনলাইন
১৯ এপ্রিল ২০২৬, ১১:০১

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি আবারও আলোচনার কেন্দ্রে। শনিবার (১৮ এপ্রিল) রাতে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে তাকে ফুরফুরে মনে, আনন্দের সঙ্গে চিংড়ি রান্না করতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, এদিন পরীমণির চোখে চশমা এবং পরনে একটি হাতাখোলা কালো ড্রেস। সুন্দর, আধুনিক রান্নাঘরে চুলে ঝুঁটি বাঁধা অবস্থায় হাতে খুন্তি। কড়াইতে বসানো চিংড়ি।

১৬ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, কড়াইতে বসানো চিংড়ির প্যানে খুন্তি বসানোর আগে খানিকটা নেচে নিলেন পরীমণি। এ সময় বাজছিল একটি জনপ্রিয় হিন্দি গান; আর সেই গানের তালে তালেই নেচে চিংড়িগুলো নাড়তে থাকেন নায়িকা। ভিডিওর ক্যাপশনে পরীমণি লেখেন, একজন চিংড়ি প্রিয় পরী হিহি।

বলা বাহুল্য, বিভিন্ন কারণে আলোচনায় আসা এই নায়িকা তার এই প্রাণবন্ত ভঙ্গিমা নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে। ভিডিওটি প্রকাশের পর মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায়। অনেক ভক্তই লিখেছেন, এভাবে রান্নার সময় পরীমণির মতো তারাও নাচেন।

পরীমণি প্রায়ই খবরের শিরোনামে থাকেন। বিশেষ করে সামাজিক মাধ্যমে নিজের ব্যক্তিগত মুহূর্ত কিংবা অনুভূতির কথা শেয়ার করে তৈরি করেন ব্যাপক কৌতূহল। ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই পার করলেও কাজের ক্ষেত্রে এখন খুব একটা দেখা মেলে না পরীমণিকে। যদিও শোনা যাচ্ছে, বর্তমানে তার হাতে বেশ কিছু নতুন চলচ্চিত্র ও ওটিটি কনটেন্টের কাজ রয়েছে।

আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন

বি-টাউনে সুসংবাদ! বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং দম্পতি এখন দ্বিতীয় সন্তানের অপেক্ষায়

আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে: দীপা খন্দকার

মোস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ এখন সামাজিক মাধ্যম ও ইউটিউবে

চিরচেনা রূপের প্রশংসা নিয়ে যা বললেন পূর্ণিমা

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় যার বিচরণ।

বিএনপিতে যোগ দিয়ে সবুজ সংকেত পেলেন চমক!

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বিএনপির দলীয় মনোনয়ন নিয়েছেন ছোট পর্দার জনপ্রিয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারের তুলনায় তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী

মহিলা বিষয়ক অধিদপ্তরের নতুন ডিজি, বিসিসিতে নির্বাহী পরিচালক

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন সাবেক তিন কর্মকর্তা

বাজেট ‘শাস্তিমূলক’ না হয়ে ‘সহায়ক ও প্রবৃদ্ধিমুখী’ হোক: এমসিসিআই

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনবেন হাইকোর্ট

এস আলমের হাতে ইসলামীসহ ৫ ব্যাংকের মালিকানা ফেরাতে মতিঝিলে অবস্থান

১০৭ বছরের পুরোনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

সৌদি আরব পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ জন বাংলাদেশি হজযাত্রী

আজ থেকে বাড়ছে জ্বালানি তেলের সরবরাহ, কমবে সংকট

রায়ের পর পুনর্বহালের দাবি: চাকরিচ্যুত পুলিশ সদস্যদের মানববন্ধন

ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: বললেন কমালা হ্যারিস

তেলের দাম বাড়লো, কমলো না ভিড়: পাম্পে দীর্ঘ অপেক্ষা

যে রেখায় ভাগ হচ্ছে লেবানন: গাজার ছকেই ভূমি দখলে ইসরায়েলি কূটচাল

আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচি: মতপার্থক্য নিরসনে আলোচনা অব্যাহত

জ্বালানি তেলের দাম বাড়লো: লাইন কমবে নাকি ভোগান্তি বাড়বে?

গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী

ডিজিটাল যুগে লেখালেখির ভবিষ্যৎ: ক্যারিয়ার, উপার্জন ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব

শুধু অর্থ নয়- শারীরিক, মানসিক ও পারিবারিক সক্ষমতার সমন্বয় কেন অপরিহার্য

রিহ্যাবের সভাপতি আলী আফজাল, সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক

ইসরায়েল যুক্তরাষ্ট্রের পরম মিত্র, তারা জিততে জানে: ডোনাল্ড ট্রাম্প