ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

মোদির ব্যঙ্গচিত্র ছাপার পর ম্যাগাজিনের ওয়েবসাইট ব্লকড

আমার বার্তা অনলাইন:
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে নরেন্দ্র মোদির হাত-পায়ে শেকল পরিয়ে ভারতের একটি শতবর্ষী ম্যাগাজিন ব্যঙ্গচিত্র ছেপেছে। তামিলনাড়ুর সাপ্তাহিক পত্রিকা ভিকাতানে (Vikatan) এ কার্টুন ছাপা হয়। এরপর থেকেই ওই ম্যাগাজিনটির ওয়েবসাইট ব্লক করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভারতে তোলপাড় শুরু হয়েছে।

ক্ষমতাসীন বিজেপি ম্যাগাজিনটির বিরুদ্ধে অভিযোগ জানানোর পরই ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়েছে রোববার এবিপি আনন্দের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এ ঘটনার পর মোদি সরকারের বিরুদ্ধে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্বের অভিযোগ তুলছেন বিরোধীরা।

এবিপি আনন্দ জানায়, যুক্তরাষ্ট্র থেকে যেভাবে হাতে হাতকড়া, পায়ে বেড়ি পরিয়ে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে, তার নিন্দা করার পরিবর্তে আমেরিকা সফরে গিয়ে মোদি যেভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন, তা নিয়ে ১৩ ফেব্রুয়ারি একটি কার্টুন ছাপে ভিকাতান পত্রিকা। সেখানে দেখা যাচ্ছে, ট্রাম্পের সামনে শেকলে হাত-পা বাঁধা অবস্থায় মোদি বসে রয়েছেন।

কার্টুনটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়লে তামিলনাড়ু বিজেপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়। রাজ্য বিজেপির সভাপতি কে আন্নামালাই জানান, প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারপারসনের সঙ্গে দেখা করে অভিযোগ জানিয়েছেন তারা। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এল মুরুগানের সঙ্গেও দেখা করে ভিকাতান ম্যাগাজিনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এরপর থেকেই ম্যাগাজিনটির ওয়েবসাইটটি আর খোলা যাচ্ছে না। ভিকাতান ম্যাগাজিন বিবৃতি দিয়ে জানিয়েছে, কী কারণে ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হলো, তার নির্দিষ্ট কারণ জানার চেষ্টা চলছে। কেন্দ্রীয় সরকারের কাছে বিষয়টি উত্থাপন করা হবে বলেও জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এক শতকেরও বেশি সময় ধরে মত প্রকাশের স্বাধীনতার নীতি মেনে কাজ করে চসেছি আমরা। আমরা বরাবর বাক স্বাধীনতার পক্ষে ছিলাম এবং আগামী দিনেও থাকব।

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ডিএমকে নেতা এমকে স্ট্যালিন। তিনি লেখেন, ‘ভিকাতান-এর ওয়েবসাইটটি অচল করে দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। ১০০ বছর ধরে সাংবাদিকতা করছে তারা। মত প্রকাশের জন্য সংবাদমাধ্যমকে ব্লক করে দেওয়া গণতন্ত্রের জন্য শুভ নয়। বিজেপির ফ্যাসিবাসী আচরণের পরিচয় এটা। অবিলম্বে ওয়েবসাইটটি চালু করতে অনুরোধ জানাচ্ছি’।

ডিএমকে নেত্রী কানিমোঝির বলেন, ‘সংবাদমাধ্যমের মুখ বন্ধ করা, গণতন্ত্রের টুঁটি চেপে ধরা এক জিনিস। শতবর্ষের ভিকাতান-এর ওয়েবসাইট বন্ধ করে দেওয়া মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থি। অবিলম্বে ওয়েবসাইটটি পুনরায় চালু করার ব্যবস্থা করতে হবে কেন্দ্রীয় সরকারকে। আসুন, একজোট হয়ে সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য সরব হই’। তবে কেন্দ্র সরকার এখন পর্যন্ত এ নিয়ে কোনো বিবৃতি দেয়নি।

আমার বার্তা/এমই

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

ভারতের বিরুদ্ধে আবারও তীব্র ভাষায় বক্তব্য রেখেছেন পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০৭ আসনে জিতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। তবে

‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশে ‘পুশব্যাক’ বা সীমান্ত দিয়ে জোরপূর্বক লোক পাঠানোর আশঙ্কা

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে বের করে নিয়ে আসতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নতুন অভিযান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় যাবে: বাণিজ্যমন্ত্রী

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

সিঙ্গাপুর থেকে আসছে ৩ কার্গো এলএনজি, ব্যয় ২১৮৬ কোটি টাকা

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি

‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত: দোকান মালিক সমিতি

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

অর্থ পাচারসহ আর্থিক অপরাধ দমনে সিঙ্গাপুর কার্যকর ও সফলঃ এফএটিএফ

একদিনে হাম ও হামের উপসর্গে ১২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এনআইডি ও ব্যাংক হিসাবের তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেপ্তার

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ