ই-পেপার বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩

ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় থাকছেন না পুতিন

আমার বার্তা অনলাইন
১৫ মে ২০২৫, ১০:২১

ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় থাকছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার ইস্তাম্বুলে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে। কিন্তু সেখানে রাশিয়ার পক্ষ থেকে যারা অংশ নেবেন সেই তালিকায় পুতিনের নাম নেই। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনকে ওই আলোচনায় যোগদানের আহ্বান জানিয়েছেন। খবর বিবিসির।

ক্রেমলিনের এক বিবৃতি অনুসারে, রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী ভ্লাদিমির মেডিনস্কি।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছিলেন যে, তিনিইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় থাকছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার ইস্তাম্বুলে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে আলোচনায় যোগ দেবেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট যদি সম্মত হন তবে পুতিনের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে দেখা করবেন। সে সময় তিনি বলেছিলেন যে, মুখোমুখি বৈঠক নিশ্চিত করার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে, পুতিন আলোচনায় যোগ দিলে তিনি নিজেও সেখানে থাকবেন। কিন্তু বেশ কিছু প্রতিবেদনে জানানো হয়েছে যে, ট্রাম্পও আলোচনায় অংশ নিচ্ছেন না।

বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন জেলেনস্কি। তিনি জানিয়েছেন, ইস্তাম্বুলে আলোচনায় অংশ নিতে রাজি আছেন। তবে পুতিনকেও তাতে অংশ নিতে হবে। তিনি পুতিনের সঙ্গে সামনাসামনি আলোচনায় বসবেন।

বুধবার রাতে এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, রাশিয়া থেকে কে আসবে তা দেখার জন্য আমি অপেক্ষা করছি এবং তারপর আমি সিদ্ধান্ত নেব যে, ইউক্রেন কোন ধরনের পদক্ষেপ নেবে। এখনও পর্যন্ত গণমাধ্যমে তাদের কাছ থেকে যে সংকেত আসছে তা বিশ্বাসযোগ্য নয়।

পুতিন এবং জেলেনস্কি ২০১৯ সালের ডিসেম্বরের পর সরাসরি দেখা করেননি। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সর্বশেষ আলোচনা হয়েছে ২০২২ সালে।

আমার বার্তা/জেএইচ

সাময়িক বন্ধের পর ফের আকাশপথ খুলে দিলো ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আকাশপথ  ফের খুলে দিয়েছে

বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রকে নিষিদ্ধ করার দাবি, কী করবে ফিফা?

মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের বিষয়টি বিবেচনা করতে ফিফার প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের বিভিন্ন দলের

মার্কিন হামলার আশঙ্কায় আকাশপথ বন্ধ করলো ইরান

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় নিজেদের আকাশপথ পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে ইরান। ১৯৭০-এর দশকের ইসলামি

কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীদের কল্যাণে স্থায়ী কাঠামো গড়ে তোলাই বিএনপি সরকারের বড় অবদান

নোয়াখালীতে দুই হাজারেরও বেশি হিজড়া, নিবন্ধিত ভোটার মাত্র ১৪ জন

ওসমান হাদিকে হত্যা: অভিযোগপত্র পর্যালোচনায় অসন্তোষ, বাদীর নারাজি

মানবতাবিরোধী অপরাধে জয়-পলকের অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি

বেতন কমিশন থেকে হঠাৎ মাকছুদুর রহমানের পদত্যাগ

ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনার দুটি আসনে নির্বাচন

যথাসময়ে হচ্ছে না দিনের প্রথম ম্যাচ: মিঠু

মালদ্বীপের পরিবার উন্নয়ন মন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

শেরাটনে জড়ো হচ্ছেন ক্রিকেটাররা, ১টায় সংবাদ সম্মেলন কোয়াবের

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ

ইসলামী আন্দোলনকে নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য পরিহারের আহ্বান

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদকে দল থেকে বহিষ্কার আদেশ

সাময়িক বন্ধের পর ফের আকাশপথ খুলে দিলো ইরান

বিচার আদায় না হলে এ দেশে আর বিপ্লবীরা জন্মাবে না: হাদির স্ত্রী

এনআইডির তথ্য বিক্রি করে কোটি টাকা আয়: ইসির কর্মচারীসহ গ্রেফতার ২

নবীদের নিয়ে মুহাম্মদ (সা.)-এর ইমামতি যে কারণে তাৎপর্যপূর্ণ

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়

নাজমুলকে বিসিবির শোকজ, বার্তা দিলো ক্রিকেটারদেরও

বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রকে নিষিদ্ধ করার দাবি, কী করবে ফিফা?