ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

নিরাপত্তা বাড়ানো হলো ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের

আমার বার্তা অনলাইন
১৫ মে ২০২৫, ১১:২৪

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এএনআই সূত্রে জানা গেছে, মন্ত্রীর কনভয়ে অতিরিক্ত দু’টি বুলেটপ্রুফ গাড়ি সংযুক্ত করা হয়েছে।

রাজধানী দিল্লিতে জয়শঙ্করের বাসভবন ঘিরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন তারা। খবর পিটিআইয়ের।

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো সম্প্রতি জয়শঙ্করের সশস্ত্র নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে তার ‘জেড’ ক্যাটাগরি নিরাপত্তা বহরে আরও দু’টি বুলেটপ্রুফ গাড়ি যুক্ত করার সুপারিশ করে।

গোয়েন্দা সংস্থাগুলোর সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছেন তারা। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা ও অপারেশন সিঁদুরের পর ভারত ও পাকিস্তানের সীমান্ত বরাবর উত্তেজনার মধ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, জয়শঙ্কর আগে থেকেই ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে আসছেন। তার নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সেসের (সিআরপিএফ) ৩৩ জন কমান্ডোর একটি দল সার্বক্ষণিক নিয়োজিত আছেন।

‘জেড’ ক্যাটাগরি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ মাত্রার নিরাপত্তা ব্যবস্থা। এই ব্যবস্থায় দেশটির স্থানীয় পুলিশ ও ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) চার থেকে ছয়জন কমান্ডোসহ মোট ২২ জন সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকেন। সঙ্গে থাকে অন্তত একটি বুলেটপ্রুফ গাড়ি। সঙ্গে এসকর্ট গাড়িও থাকে।

সাধারণত শীর্ষ পর্যায়ের রাজনীতিক ও সেলিব্রেটিদের মধ্যে যারা হুমকির মুখে আছেন, তাদের এই স্তরের নিরাপত্তা দেওয়া হয়।

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সেস (সিআরপিএফ) ভিআইপি সিকিউরিটি উইং দেশটির মন্ত্রীদের সশস্ত্র নিরাপত্তা দেয়।

ভারতের কেন্দ্রীয় সুরক্ষা তালিকার অধীনে ভিআইপি নিরাপত্তা শুরু হয় জেড-প্লাস (উন্নত নিরাপত্তা সংযোগ) মাত্রা থেকে, তারপরের মাত্রাগুলো হল জেড-প্লাস, জেড, ওয়াই, ওয়াই-প্লাস এবং এক্স।

বর্তমানে ভারতের প্রায় ২০০ জন গুরুত্বপূর্ণ মানুষ সিআরপিএফের ভিআইপি নিরাপত্তার অধীনে আছেন। এদের মধ্যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কংগ্রেসের শীর্ষ পরিবারের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধী রয়েছেন।

২০২৩ সালের অক্টোবরের প্রথমদিকে জয়শঙ্করের নিরাপত্তা ব্যবস্থা ওয়াই থেকে জেড ক্যাটাগরিতে উন্নীত করা হয়। ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) হুমকি পর্যালোচনার ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়।

ওই সময় থেকে ভারতের এই কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনে সার্বক্ষণিক ১২ জন সশস্ত্র রক্ষী নিয়োজিত আছেন। পাশাপাশি ছয়জন নিরাপত্তা কর্মকর্তা (পিএসওস), ১২ জন সশস্ত্র কমান্ডো তিন পালায় মোতায়েন থাকছেন, তিনজন প্রহরী পালাক্রমে কাজ করছেন আর তিনজন প্রশিক্ষিত গাড়িচালক সার্বক্ষণিক উপস্থিত থাকেন।

আমার বার্তা/জেএইচ

ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ ভারতের: ইন্ডিয়ান এক্সপ্রেস

বিগত কয়েক মাসের অস্থিরতা কাটিয়ে পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় বড় পদক্ষেপ নিয়েছে ঢাকা ও

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ ইরানি সেনা কমান্ডার। গত

মধ্যপ্রাচ্যের মিত্রদের জন্য ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর জন্য ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

ইরানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ, নিহত ১৪

ইরানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর জানজানে একটি অবিস্ফোরিত বোমা অপসারণের সময় হঠাৎ করেই সেটি বিস্ফোরিত হয়েছে। এত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় দেশের মুখ উজ্জ্বল করতে হবে

২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের গুডবাই জানানো হবে: শাহজাহান চৌধুরী

শেষ ম্যাচ হেরে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ ভারতের: ইন্ডিয়ান এক্সপ্রেস

ডিসি সম্মেলন শুরু হচ্ছে রোববার: ৪৯৮ প্রস্তাব নিয়ে আলোচনা হবে

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’

বিএনপি সরকার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুসরণ করছে: আনু মুহাম্মদ

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিমান বহরে যুক্ত হবে ৪৭টি উড়োজাহাজ

স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা: নজরুল ইসলাম

ঈদের দিন প্রধানমন্ত্রী তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চান: আইনমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল

বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ঋণ অর্থনীতির জন্য আত্মঘাতী: ফাহমিদা খাতুন

গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি: স্থানীয় সরকার মন্ত্রী

বিচারকের বিরুদ্ধে ওঠা অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা