ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

ইরান যুদ্ধ নেতানিয়াহুর আজীবন ক্ষমতায় থাকার ধান্দা: বিল ক্লিনটন

আমার বার্তা অনলাইন:
২১ জুন ২০২৫, ১৭:৪৮
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন : ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের দেশ ইরান পারমাণবিক বোমা তৈরি করছে, এমন অভিযোগ তুলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির ওপর যে হামলা চালাচ্ছেন, সেটিকে অনেকে তার এক ধরনের রাজনৈতিক কৌশল বা ‘কূটপ্রয়াস’ হিসেবে দেখছেন। ইরানের বিরুদ্ধে এখনো পর্যন্ত সরাসরি কোনো পারমাণবিক অস্ত্র তৈরির প্রমাণ পাওয়া যায়নি।

তবুও নেতানিয়াহু দাবি করছেন, ইরানকে এখনই থামানো না গেলে তারা খুব শিগগিরই পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের আশঙ্কা তৈরি করাও নেতানিয়াহুর রাজনৈতিক চালে‍রই অংশ।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মতে, এই যুদ্ধ আসলে নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকার এক দীর্ঘমেয়াদি কৌশল বা ধান্দা। তিনি মন্তব্য করেছেন, নেতানিয়াহু বহুদিন ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ চাচ্ছেন। কারণ, এই যুদ্ধ তাকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় টিকে থাকার সুযোগ করে দেয়।

মার্কিন বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ‘দ্য ডেইলি শো’য় অংশ নিয়ে বিল ক্লিনটন এ মন্তব্য করেন। তিনি এও বলেন, তিনি (নেতানিয়াহু) তো গত ২০ বছরে বেশিরভাগ সময়ই প্রধানমন্ত্রীর পদে ছিলেন। তার বর্তমান আচরণ, নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী হিসেবে গড়ে তোলা।

অনুষ্ঠানের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট যুদ্ধ নয় বরং শান্তির আহ্বান জানান। ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে ক্লিনটন বলেন, আমি চাই প্রেসিডেন্ট ট্রাম্প এই উত্তেজনা প্রশমিত করবেন। বেসামরিক মানুষের ওপর যে লাগাতার হামলা চলছে তিনি সেটি বন্ধের উদ্যোগ নেবেন।

তিনি আরও বলেন, আমার মনে হয়, আমাদের এই সংঘাত প্রশমিত করার চেষ্টা করা উচিৎ। আমি আশা করি প্রেসিডেন্ট ট্রাম্প সেটাই করবেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিশ্বাস করেন না যে ট্রাম্প বা নেতানিয়াহু কেউই পূর্ণমাত্রার একটি আঞ্চলিক যুদ্ধ চান। তিনি বলেন, আমাদের মধ্যপ্রাচ্যের বন্ধুদের বোঝাতে হবে, তাদের পাশে আমরা আছি; প্রয়োজনে তাদের রক্ষা করব। তবে যেসব গোপন যুদ্ধের মূল শিকার হয় নিরীহ মানুষ, যারা রাজনীতি বা সংঘাতে জড়িত নন; সেই পথ কোনো ভালো সমাধান হতে পারে না।

এদিকে, যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত সরাসরি কোনো সামরিক পদক্ষেপ নেয়নি। তবে তারা ইসরায়েলকে তেহরান থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সহায়তা করেছে এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করছে।

আমার বার্তা/এমই

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

ইরাকের জলসীমায় তেলের ট্যাংকারে বিস্ফোরকবোঝাই ইরানি বোটের হামলায় গতকাল বুধবার এক ক্রু সদস্য নিহত ও

অভিযানের ৩৯তম ধাপে একাধিক মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি আইআরজিসির

পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানি অভিযানের ৩৯তম ধাপে লক্ষ্যবস্তুতে থাকা মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস হয়েছে বলে দাবি

হরমুজ প্রণালিতে ২ ভারতীয় ট্যাংকারকে যাওয়ার অনুমতি দিলো ইরান

আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি দিয়ে ভারতের ২টি ট্যাংকার জাহাজকে যাওয়ার অনুমতি দিয়েছে ইরান। ভারতের

অল্পের জন্য প্রাণে বাঁচলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী

জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ও সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে গুলি করে হত্যাচেষ্টা করা হয়েছে। বুধবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ

শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

খালেদা জিয়া মানেই আপসহীন গণতন্ত্র আর সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী