ই-পেপার শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ন্যাটো দেশগুলো তেল কেনা বন্ধ করলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেবেন ট্রাম্প

আমার বার্তা অনলাইন:
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,তিনি রাশিয়ার ওপর কঠোরতর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত। তবে ন্যাটো দেশগুলোকে রুশ তেল কেনা বন্ধ করতে হবে। শনিবার (১৩ সেপ্টেম্বর) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন,ন্যাটো দেশগুলো একমত হলে এবং একই পদক্ষেপ শুরু করলে তিনি ‘রাশিয়ার ওপর বড় নিষেধাজ্ঞা’ দিতে প্রস্তুত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ট্রাম্প বারবার মস্কোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। তবে ক্রেমলিন তার নির্ধারিত সময়সীমা ও নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করেছে। তারপরও এতদিন কোনও পদক্ষেপ নেননি তিনি।

রুশ তেল কেনাকে তিনি ‘চমকপ্রদ’ বলে বর্ণনা করেছেন। ন্যাটোকে চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন। দাবি করেছেন এটি রাশিয়ার ওপর চীনের ‘শক্ত নিয়ন্ত্রণ’ দুর্বল করবে।

পোস্টটিকে ট্রাম্প ন্যাটো দেশগুলোকে লেখা চিঠি হিসেবে উল্লেখ করেছেন। বলেছেন, “আমি প্রস্তুত, তোমরা যখন প্রস্তুত, তখনই। শুধু বলো,কবে?”

তিনি আরও লেখেন, ‘কিছু দেশের মাধ্যমে রুশ তেল কেনা সত্যিই চমকপ্রদ! এটি রাশিয়ার সঙ্গে তোমাদের আলোচনার অবস্থান এবং দরকষাকষির ক্ষমতাকে ব্যাপকভাবে দুর্বল করে।’

ট্রাম্প আরও দাবি করেছেন,রুশ জ্বালানি কেনা বন্ধ করা এবং চীনের ওপর ভারী শুল্ক আরোপ করা সংঘাত অবসানে ‘বড় সহায়তা’ দেবে। যুদ্ধ শেষে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

রাশিয়ার জ্বালানির ওপর ইউরোপের নির্ভরশীলতা মস্কোর পূর্ণমাত্রার ইউক্রেন আক্রমণ শুরু হওয়ার পর থেকে নাটকীয়ভাবে কমে গেছে।

২০২২ সালে ইউরোপীয় ইউনিয়ন প্রায় ৪৫ শতাংশ গ্যাস রাশিয়া থেকে আমদানি করত। এ বছর তা প্রায় ১৩ শতাংশে নামবে বলে ধারণা করা হচ্ছে। তবে ট্রাম্পের কথায় বোঝা যায় তিনি মনে করেন এ হ্রাস যথেষ্ট নয়।

মার্কিন প্রেসিডেন্টের এই বার্তা এসেছে এমন সময়ে যখন ন্যাটো মিত্রদের সঙ্গে রাশিয়ার উত্তেজনা বেড়েছে। বুধবার এক ডজনেরও বেশি রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে।

ওয়ারশ বলেছে,এই অনুপ্রবেশ ছিল ইচ্ছাকৃত। তবে মস্কো ঘটনাটিকে হালকাভাবে নিয়ে বলেছে, পোল্যান্ডের কোনও স্থাপনাকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা নেই তাদের।

গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ইউরোপীয় দেশগুলোর কাছে রুশ তেল ও গ্যাস কেনা বন্ধ করার দাবি জানান।

এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের রাশিয়া থেকে যে কোনও ধরনের জ্বালানি কেনা বন্ধ করতে হবে। আর হ্যাঁ,কোনও অবস্থাতেই রাশিয়ার সঙ্গে কোনও চুক্তি করা যাবে না। আমরা যদি তাদের থামাতে চাই,তাহলে রাশিয়ার সঙ্গে কোনও চুক্তিই করা যাবে না।’

গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার’-এর হিসাবে, ২০২২ সাল থেকে ইউরোপীয় দেশগুলো রুশ তেল ও গ্যাস কিনতে প্রায় ২১০ বিলিয়ন ইউরো (১৮২ বিলিয়ন পাউন্ড) ব্যয় করেছে। এই অর্থের বড় অংশই ইউক্রেনে আগ্রাসনে ব্যবহার হয়েছে।

ইইউ আগে প্রতিশ্রুতি দিয়েছিল ২০২৮ সালের মধ্যে রুশ জ্বালানি কেনা পর্যায়ক্রমে বন্ধ করবে। যুক্তরাষ্ট্র চাইছে এই প্রক্রিয়া দ্রুত হোক।

তবে ট্রাম্পের বার্তাটি ছিল ন্যাটোর উদ্দেশ্যে, ইইউর উদ্দেশ্যে নয়। এতে রাশিয়ার বড় ক্রেতা তুরস্কও অন্তর্ভুক্ত। জোটের অন্য যেকোনও সদস্যের চেয়ে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে তুরস্ক।

চলতি সেপ্টেম্বরের শুরুর দিকে,রাশিয়ার ওপর কঠোরতর নিষেধাজ্ঞার সর্বশেষ হুমকি দেন ট্রাম্প; যখন ক্রেমলিন যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের ওপর সবচেয়ে ভয়াবহ গোলাবর্ষণ চালায়।

এর আগে রাশিয়ার সঙ্গে লেনদেনের জন্য যুক্তরাষ্ট্র ভারতের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিল-যার মধ্যে ২৫ শতাংশ ছিল জরিমানা। ট্রাম্পের মতে, এই লেনদেনই ইউক্রেন যুদ্ধের অন্যতম অর্থায়নের উৎস।

আমার বার্তা/এমই

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু