ই-পেপার মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

আগামী বছর ভারত সফরের ইঙ্গিত ট্রাম্পের

আমার বার্তা অনলাইন:
০৭ নভেম্বর ২০২৫, ১১:৪৩

মোদিকে ‘মহান ব্যক্তি’ বলে আগামী বছর ভারত সফরের ইঙ্গিত ট্রাম্পের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে তাকে একজন মহান ব্যক্তি ও বন্ধু হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একইসঙ্গে আগামী বছর ভারত সফর করতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন,

আলোচনা ভালোই চলছে। তারা রাশিয়া থেকে তেল কেনা প্রায় বন্ধ করে দিয়েছে। তিনি আমার বন্ধু এবং আমরা কথা বলি এবং তিনি চান যে আমি সেখানে যাই। আমরা এই সফরের বিষয়টা বিবেচনা করব, আমি যাব। প্রধানমন্ত্রী মোদি একজন মহান ব্যক্তি এবং আমি অবশ্যই সেখানে যাব।

আগামী বছর তিনি ভারত সফরের পরিকল্পনা করছেন কিনা সরাসরি এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, এটা হতে পারে।’

চলতি বছরই কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে ট্রাম্পের ভারত আসার কথা ছিল। তবে ভারত-মার্কিন বাণিজ্য দ্বন্দ্বের আবহে কোয়াড জোট অস্তিত্ব সংকটে পড়েছে।

ইউক্রেন সংকটের পর থেকে ভারত পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে বিপুল পরিমাণে ছাড়কৃত মূল্যে অপরিশোধিত তেল আমদানি করে আসছে, যা ওয়াশিংটনের অস্বস্তির কারণ ছিল।

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ভারতকে রাশিয়ার ওপর এই অর্থনৈতিক নির্ভরশীলতা কমানোর জন্য চাপ দিয়ে আসছিল। দৃশ্যত বাণিজ্য শুল্ক কমানোর এই লোভনীয় প্রস্তাবের মাধ্যমে সেই লক্ষ্যেই এগোচ্ছে ওয়াশিংটন।

মার্কিন প্রেসিডেন্ট গত কয়েকদিন ধরে বলে আসছেন ভারত রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করতে চলেছে। ট্রাম্প দাবি করেছেন যে ভারত আর রাশিয়ার থেকে তেল আমদানি করবে না এবং শিগগিরই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হবে।

তবে ভারত এসব দাবির আনুষ্ঠানিক জবাব দিয়ে বলেছে, ভারত তার জনগণের জ্বালানি চাহিদাকে সর্বোচ্চ স্থানে রাখবে। নয়াদিল্লি তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেবে।

আমার বার্তা/এল/এমই

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু