ই-পেপার শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

তাকাইচির মন্তব্যের পর জাপানের রাষ্ট্রদূতকে তলব করলো চীন

আমার বার্তা অনলাইন:
১৪ নভেম্বর ২০২৫, ১১:১২
আপডেট  : ১৪ নভেম্বর ২০২৫, ১১:৩০

তাইওয়ান নিয়ে জাপানের নতুন প্রধানমন্ত্রীর মন্তব্যের পর জাপানের রাষ্ট্রদূতকে তলব করেছে চীন। শুক্রবার (১৪ নভেম্বর) বেইজিং এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি সংসদে বলেন, তাইওয়ানে সশস্ত্র হামলা হলে সমষ্টিগত আত্মরক্ষা নীতির আওতায় জাপান সেখানে সেনা পাঠাতে পারে।

তাকাইচি বলেন, যদি তাইওয়ানে জাহাজ, সামরিক শক্তি বা যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়, তবে তা জাপানের টিকে থাকার জন্য হুমকি হিসেবে বিবেচিত হতে পারে।

চীন সব সময় দাবি করে আসছে, তাইওয়ান তাদের ভূখণ্ডের অংশ এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়া যেতে পারে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং বেইজিংয়ে জাপানের রাষ্ট্রদূত কেনজি কানাসুগিকে তলব করে তাকাইচির মন্তব্যের বিরুদ্ধে কঠোর আপত্তি জানিয়েছেন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, “চীনের ঐক্য প্রক্রিয়ায় কেউ হস্তক্ষেপ করার চেষ্টা করলে চীন কঠোর জবাব দেবে।”

চীন বৃহস্পতিবারই বলেছিল যে তারা তাকাইচির মন্তব্য “কখনও সহ্য করবে না” এবং জাপানকে অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানায়।

তবে তাকাইচি সোমবার সংসদে জানান, তিনি বক্তব্য প্রত্যাহার করবেন না এবং এটি টোকিওর পূর্বের অবস্থানের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। যদিও তিনি ভবিষ্যতে নির্দিষ্ট পরিস্থিতির উদাহরণ না দেওয়ার কথা বলেন।

জাপানের ২০১৫ সালের নিরাপত্তা আইন নির্দিষ্ট পরিস্থিতিতে সমষ্টিগত আত্মরক্ষা অধিকার প্রয়োগের সুযোগ দেয়, বিশেষত যখন জাপানের অস্তিত্ব ঝুঁকিতে পড়ে।

সূত্র: এএফপি

আমার বার্তা/এল/এমই

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু