ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

ইরানে বিক্ষোভে নিহত ১২ হাজার মানুষ

আমার বার্তা অনলাইন:
১৪ জানুয়ারি ২০২৬, ১১:৩৬
আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৬, ১১:৩৯

ইরানে গত দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে প্রায় ১২ হাজার মানুষ নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বেশি—প্রায় ২০ হাজার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ বুধবার (১৪ জানুয়ারি) জানিয়েছে, বহির্বিশ্বে যে হতাহতের সংখ্যা শোনা যাচ্ছিল, সে তুলনায় প্রকৃত সংখ্যা অনেক বেশি।

তারা বলেছে, টেলিফোন লাইনের সংযোগ ধীরে ধীরে সচল হওয়ায় এখন যোগাযোগ করা সম্ভব হচ্ছে৷ এরমধ্যে দুটি সূত্র জানিয়েছে, গত কয়েকদিনের বিক্ষোভে অন্তত ১২ হাজার মানুষের প্রাণ গেছে। তবে এ সংখ্যা ২০ হাজার হওয়ার সম্ভাবনাও আছে। সিবিএসের সঙ্গে যে দুটি সূত্র কথা বলেছে, তারমধ্যে একটি ইরানের ভেতর থেকে এমন ভয়াবহ তথ্য জানিয়েছেন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার দেশটির পার্লামেন্টে জানান, তাদের ধারণা ইরানে বিক্ষোভে ২ হাজার মানুষ নিহত হয়েছেন। তবে এ সংখ্যা ধারণার চেয়ে বেশি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার টেলিফোন যোগাযোগ স্বাভাবিক হলেও ইরানের বাইরে কেউ ফোন করতে পারেননি। তবে সিবিএসের একটি সূত্র বাইরে খবর পাঠাতে পেরেছেন। সূত্রটি জানিয়েছে, মানবাধিকার সংস্থাগুলোর বিভিন্ন প্রতিবেদন, হাসাপাতাল ও চিকিৎসকদের সূত্রের মাধ্যমে নিহতের সংখ্যা খুঁজে বের করছে। এসবের ওপর ভিত্তি করে তারা ধারণা করা হচ্ছে, বিক্ষোভে অন্তত ১২ হাজার মানুষের প্রাণ গেছে। যা ২০ হাজার পর্যন্ত হতে পারে।

একই সূত্র আরও জানিয়েছে, নিরাপত্তা বাহিনী বিভিন্ন হাসপাতালে গিয়ে তল্লাশি চালাচ্ছে। তারা আহতদের পরিচয়সহ অন্যান্য তথ্য সংগ্রহ করছে।

লন্ডন থেকে পরিচালিত সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, তারাও ১২ হাজার বিক্ষোভকারীর মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়েছে।

সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, ওয়াশিংটনের একটি সূত্র তার ইরানের সূত্রের মাধ্যমে জানতে পেরেছে, গত কয়েকদিনের বিক্ষোভে ১০ থেকে ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এদিকে ইরানে গত পাঁচ দিন ধরে কোনো ইন্টারনেট সংযোগ নেই। এতে করে হতাহতের সংখ্যা নিজেরা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে সিবিএস।

তবে তারা কয়েকটি ভিডিওর সত্যতা যাচাই করেছে। এরমধ্যে একটিতে দেখা যাচ্ছে, তেহরানের উপকণ্ঠের একটি হাসাপাতালের মর্গে প্রায় ৪০০ মরদেহ রয়েছে। চিকিৎসকরা মরহেদের ক্ষত নিরূপণ করছেন। এ সময় অনেককে প্রিয়জনের মরদেহ খুুঁজতে দেখা যায়। এ ছাড়া, অন্যান্য হাসপাতালগুলোও মরদেহে ঠাসা ছিল।

সূত্র : সিবিএস

আমার বার্তা/এল/এমই

ভারতের উগ্রপন্থি আরএসএস ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

ভারতের হিন্দুত্ববাদী উগ্রপন্থি সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ও গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং

যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরাজয় স্বীকারের আগে আলোচনা নয়: মোজতবা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ

ইসলামি বিপ্লবী গার্ডের বাসিজ ফোর্স প্রধান নিহত, দাবি ইসরায়েলের

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আওতাধীন আধাসামরিক বাহিনী ‘বাসিজ ফোর্সের’ কমান্ডার গোলামরেজা সোলাইমানিকে হত্যার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় চার শত খাল খনন করা হবে সাকি

ভারতের উগ্রপন্থি আরএসএস ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরাজয় স্বীকারের আগে আলোচনা নয়: মোজতবা

এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক

তারেক রহমানকে সমবেদনা জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম

ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সরকারি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

ইসলামি বিপ্লবী গার্ডের বাসিজ ফোর্স প্রধান নিহত, দাবি ইসরায়েলের

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

নতুন সরকারের এক মাস: চমক ও আগামীর চ্যালেঞ্জ

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে ‘কম্প্রোমাইজ নাই’: আইজিপি