ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

বিশ্ব গণমাধ্যমে তারেক রহমানের শপথ

আমার বার্তা অনলাইন:
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২২

গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সরকার গঠন করল বিএনপি। সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমান ও তার সরকারের ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। এনিয়ে গুরুত্ব সহকারে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

‘নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান’— এমন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে প্রায় দুই দশক পর ক্ষমতায় ফিরে আসল তার দল বিএনপি। এবার সরকার গঠনের মাধ্যমে দক্ষিণ এশীয় দেশটিতে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের সূচনা হয়েছে।’

‘প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান’— শিরোনামে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে,বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে বিএনপি আজ সরকার গঠন করছে। প্রধানমন্ত্রীর শপথ পড়ান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১৮ মাস পর নির্বাচনের মাধ্যমে গঠিত হলো এই সরকার।

যুক্তরাজ্যের আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর ভূমিধস জয়ের পর বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার দলের অন্যান্য সদস্যরা মঙ্গলবার সংসদে শপথ গ্রহণ করেছেন।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলেছে, ২০২৪ সালে ছাত্র-নেতৃত্বাধীন বিদ্রোহের পর প্রথমবারের মতো নির্বাচনে জয়লাভের কয়েকদিন পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাজধানী ঢাকার সংসদ ভবনের বাইরে নতুন সরকারের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের সংসদের স্পিকারসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি লিখেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা তারেক রহমান মঙ্গলবার দক্ষিণ এশিয়ার দেশটির ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাজধানী ঢাকার সংসদ ভবনের সামনে বিএনপি চেয়ারম্যান এবং ৪৯ সদস্যের মন্ত্রিসভাকে শপথবাক্য পাঠ করান। মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী টোবগে, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী ইকবাল, ভারতের সংসদের স্পিকার ওম বিড়লা, যুক্তরাজ্যের কর্মকর্তা মালহোত্রা বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের সঙ্গে শপথ অনুষ্ঠানে যোগ দেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনের শিরোনামে বলেছে, ‘বিএনপির বিশাল জয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান।’

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা এবং খালেদা জিয়ার দশকের পর দশক ধরে শাসিত বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। গত সপ্তাহের সাধারণ নির্বাচনে তারেক রহমান তার দলকে ভূমিধস বিজয় এনে দিয়েছেন। এই নির্বাচনে তার নেতৃত্বে ২৯৭টি আসনের মধ্যে ২০৯টিতে জয়লাভ করে বিএনপি, যেখানে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মাত্র ৬৮টিতে আসনেই সীমাবদ্ধ ছিল।

আমার বার্তা/এমই

এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন

আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরানকে আহ্বান জানিয়েছে দেশটির তেলের সবচেয়ে বড়

ট্রাম্প-নেতানিয়াহুকে পেছনে ফেলে টাইম ম্যাগাজিনে শি জিনপিংয়ের রাজত্ব

টাইম ম্যাগাজিন প্রকাশ করেছে ২০২৬ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা। এবারের তালিকায় বিশ্ব রাজনীতি,

১৫ বছরে সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘোষণা বিবিসির, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী 

যুক্তরাজ্যের ফ্ল্যাগশিপ সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসি ২১ হাজার ৫০০ জন কর্মীকে ছাঁটায়ের ঘোষণা

৩৪ বছর পর আজ আলোচনা করবে লেবানন ও ইসরায়েল

ইসরায়েল ও লেবাননের নেতাদের মধ্যে আজ বৃহস্পতিবার ফোনালাপ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনদুর্ভোগের কথা বিবেচনা করে তেলের দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী

ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে চায় বাংলাদেশ

ইন্টারনেটেও ‘কপি-পেস্ট’ নির্ভরতা, শহর-গ্রাম ব্যবধানের বৈষম্য স্পষ্ট

আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়: স্পিকার

বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

কৃষকের আয় ও ঝুঁকি কমাতে বিকল্প ফসল ব্যবস্থার পরামর্শ সার্ক কৃষি কেন্দ্রের

খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি, ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে

দামুড়হুদা ও জীবননগরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ দূতের বৈঠক

এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন

একদিনে হাম ও হামের উপসর্গে ৮ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস বিশ্বব্যাংকের

ট্রাম্প-নেতানিয়াহুকে পেছনে ফেলে টাইম ম্যাগাজিনে শি জিনপিংয়ের রাজত্ব

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান

টাইমের প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান, সংসদে ধন্যবাদ প্রস্তাব