ই-পেপার বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩

তুরস্কে টেক-অফের পরেই বিধ্বস্ত এফ-১৬ যুদ্ধবিমান, চালক নিহত

আমার বার্তা অনলাইন
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩১

তুরস্কে একটি এফ-১৬ যুদ্ধবিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে এবং বিমানটির চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর বালিকেসিরে ঘটেছে এ দুর্ঘটনা।

তুরস্কের সরকারি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম রাশিয়া টুডে (আরটি) জানিয়েছে, বিধ্বস্ত যুদ্ধবিমানটি ছিলো তুরস্কের বিমানবাহিনীর নবম মেইন জেট কমান্ডের অধীন একটি সামরিক এয়ারক্রাফট। রুটিন মিশন ফ্লাইটের অংশ হিসেবে মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২টা ৫৬ মিনিটে নবম মেইন জেট কমান্ডের ঘাঁটি থেকে টেক-অফ করে বিমানটি, তার প্রায় ৫ মিনিটের মধ্যে রাত ১টার দিকে ঘাঁটির নিকটস্থ বুরসা-ইজমির হাইওয়েতে বিমানটি বিধ্বস্ত হয়।

এ ঘটনার কিছুক্ষণের মধ্যে বিমান ঘাঁটির নিরাপত্তা কর্মীরা বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থান খুঁজে বের করেন এবং সেখান থেকে মৃত অবস্থায় চালককে উদ্ধার করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা গেছে, যে স্থানে বিধ্বস্ত হয়েছে যুদ্ধবিমানটি— তার আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে সেটির ধ্বংসাবশেষ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নিহত পাইলটকে ‘শহীদ’ উল্লেখ করে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, “আমাদের একজন পাইলট শহীদ হয়েছেন। দুর্ঘটনার সঠিক কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।”

বিজ্ঞাপন

এফ-১৬ এর পুরো নাম এফ-১৬ ফাইটিং ফ্যালকন। এটি একটি চতুর্থ প্রজন্মের এক ইঞ্জিনের যুদ্ধবিমান এবং সুপারসনিক, অর্থাৎ শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন। ১৯৭৬ সালে প্রথম এই বিমান তৈরি করা হয়। শুরু থেকেই এফ-১৬ তৈরি করে আসছে মার্কিন সমরাস্ত্র নির্মাতা কোম্পানি লকহিড মার্টিন।

সাম্প্রতিককালে কয়েকটি এফ ১৬ বিধ্বস্তের ঘটনা ঘটেছে। গত জানুয়ারিতে রুটিন মিশন ফ্লাইটে গিয়ে সাগরে বিধ্বস্ত হয় তাইওয়ানের বিমানবাহিনীর একটি এফ-১৬ বিমান। বিধ্বস্ত হওয়ার আগে পাইলট্ বিমান থেকে বের হয়ে যেতে পেরেছিরেন, কিন্তু পরে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

তার আগে গত বছর আগস্টে পোল্যান্ডে এয়ার শো করার সময় বিধ্বস্ত হয়েছিল একটি এফ-১৬ যুদ্ধবিমান। সেবারও পাইলট ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন।

সূত্র : আনাদোলু এজেন্সি, আরটি

আমার বার্তা/জেএইচ

আমি না থাকলে ভারত-পাকিস্তানের সাড়ে তিন কোটি মানুষ নিহত হতো: ট্রাম্প

জম্মু-কাশ্মিরের পেহেলগামে জঙ্গি হামলাকে কেন্দ্র করে ২০২৫ সালের মে মাসে যে সংঘাতে জড়িয়ে পড়েছিল ভারত

রমজানের প্রথম সপ্তাহে দুবাইয়ে ভিক্ষুকবিরোধী অভিযান, গ্রেপ্তার ২৬

পবিত্র রমজানের প্রথম সপ্তাহেই সংযুক্ত আরব আমিরাতজুড়ে ভিক্ষাবৃত্তি দমনে জোরদার অভিযান চালানো হয়েছে। এর অংশ

বাংলাদেশি সন্দেহে বেঙ্গালুরু পুলিশের হাতে আটক ১৮ জন

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে কর্ণাটক রাজ্য

বাংলাদেশসহ ৪০ দেশের মুরগি-ডিম আমদানিতে সৌদির নিষেধাজ্ঞা

বাংলাদেশ-সহ ৪০টি দেশের ডিম ও মুরগির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি না থাকলে ভারত-পাকিস্তানের সাড়ে তিন কোটি মানুষ নিহত হতো: ট্রাম্প

সরানোর খবরে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করলেন গভর্নর এইচ মনসুর

মোহাম্মদপুর কৃষি মার্কেটে র‌্যাব ও ভোক্তার অভিযানে ৫১ হাজার টাকা জরিমানা

মধুপুরে লেক খনন নিয়ে গারো সম্প্রদায়ের সাথে বন বিভাগের বিরোধ

মাউশির ৮২ কর্মচারীর পদোন্নতির বিষয়টি রিভিউ করা হবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ ব্যাংক কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ

আদালতে বিচারকের সামনে বিশৃঙ্খলা, আইনজীবী সমিতির সভাপতি কারাগারে

রমজানের প্রথম সপ্তাহে দুবাইয়ে ভিক্ষুকবিরোধী অভিযান, গ্রেপ্তার ২৬

এলএনজি টার্মিনালে ফের ত্রুটি, গ্যাস সংকট বাড়ছে

অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

দীর্ঘ এক যুগ পর জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

মশা নিধনে জলে-স্থলে একযোগে অভিযান শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

মাদ্রাসার ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

দাবি না মানলে গভর্নরের পদত্যাগের দাবিতে কলম বিরতির হুমকি

চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৩ জন দগ্ধ

তুরস্কে টেক-অফের পরেই বিধ্বস্ত এফ-১৬ যুদ্ধবিমান, চালক নিহত

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্য

নগদ ইসলামিক ওয়ালেট ব্যবহার করে পেতে পারেন ওমরাহ করার সুযোগ

এবারও জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা