ই-পেপার শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-ইরানের সমঝোতা চুক্তিতে যা থাকছে

আমার বার্তা অনলাইন
২৯ মে ২০২৬, ১১:০৩

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি আরও ৬০ দিন বাড়ানোর একটি কাঠামোগত চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো এতে চূড়ান্ত অনুমোদন দেননি বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, উভয় পক্ষ একটি সমঝোতা স্মারক নিয়ে নীতিগতভাবে একমত হয়েছে, যা যুদ্ধবিরতি আরও ৬০ দিন বাড়াবে।

তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এখনো চুক্তিতে স্বাক্ষরের সিদ্ধান্ত নেননি।

সাংবাদিকদের তিনি বলেন, ঠিক কখন বা আদৌ প্রেসিডেন্ট এমওইউতে স্বাক্ষর করবেন কি না, তা বলা কঠিন। কিছু ভাষাগত বিষয় নিয়ে এখনো আলোচনা চলছে। তবে আমরা অনেক অগ্রগতি করেছি।

ভ্যান্স আরও বলেন, এখন পর্যন্ত ইরান সৎ উদ্দেশ্য নিয়েই আলোচনা করছে এবং উভয় পক্ষই হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি চালু করতে চায়। তবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে এখনো মতপার্থক্য রয়েছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেনসেট বলেন, সম্ভবত আমরা একটি চুক্তির ভিত্তি পেয়ে গেছি। তবে তিনি জানান, ট্রাম্পের নির্ধারিত কিছু লাল দাগ এখনো পূরণ হয়নি।

তিনি বলেন, তিনি খারাপ কোনো চুক্তি করবেন না। তিনি আমেরিকান জনগণের জন্য একটি দুর্দান্ত চুক্তি করবেন।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য ৬০ দিনের এই চুক্তিতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার বিষয়টি থাকবে। সেখানে কোনো টোল বা হয়রানি থাকবে না এবং ইরানকে ৩০ দিনের মধ্যে সব নৌমাইন সরিয়ে ফেলতে হবে।

এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করবে, তবে তা বাণিজ্যিক জাহাজ চলাচল কতটা পুনরুদ্ধার হচ্ছে তার ওপর নির্ভর করবে।

প্রতিবেদনে আরও বলা হয়, চুক্তিতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে না যাওয়ার প্রতিশ্রুতিও দেবে। পাশাপাশি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কীভাবে নিষ্পত্তি করা হবে, সেটিও আলোচনার প্রথম দিকের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি।

এর আগে বুধবার মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেছিলেন, ইরানের প্রস্তাবে তিনি এখনো সন্তুষ্ট নন এবং প্রয়োজনে সামরিকভাবে কাজ শেষ করার হুঁশিয়ারিও দেন।

ট্রাম্প বারবার বলেছেন, যুদ্ধ অবসানের যেকোনো চুক্তির শর্ত হিসেবে ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে আসতে হবে।

গত ৭ এপ্রিল থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে বৃহস্পতিবার উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে।

তবুও মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট দাবি করেন, যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে।

তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় শান্তিচুক্তিকেই অগ্রাধিকার দেন। এখন পর্যন্ত আমরা যা করেছি, সবই আত্মরক্ষামূলক পদক্ষেপ।

সূত্র: এএফপি

আমার বার্তা/জেএইচ

ভারতে ঝড়ের সময় নির্মাণাধীন সেতু ধসে নিহত ৬

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ঝড় চলাকালে একটি নির্মাণাধীন সেতু ধসে অন্তত ছয় শ্রমিক নিহত ও

যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করল ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। এরমধ্যে দেশটির বুশেহরে মার্কিনিদের একটি

ইসরায়েলকে ‘কালো তালিকাভূক্ত’ করলো জাতিসংঘ

সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতার অভিযোগে ইসরায়েলকে জাতিসংঘের কালো তালিকায় যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির

ইরানের হরমুজ প্রণালি কর্তৃপক্ষকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

ইরানের হরমুজ প্রণালি রক্ষণাবেক্ষন ও প্রণালি থেকে টোল আদায়কারী কর্তৃপক্ষ কমিটিকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে অনিয়ম পেলে পরীক্ষা বাতিল হবে: শিক্ষামন্ত্রী

সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ

সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হয়েছে: ফখরুল

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ

চট্টগ্রামের কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪

ঈদে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত

খেলতে গিয়ে ককটেল বিস্ফোরণে আহত দুই শিশু

অফিসিয়ালি ‘ডোনাল্ড ট্রাম্প’ নাম পেলো ভাইরাল মহিষটি!

ভারতে ঝড়ের সময় নির্মাণাধীন সেতু ধসে নিহত ৬

ঈদের দ্বিতীয় দিনেও বাড়ি ছুটছে মানুষ

যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করল ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের সমঝোতা চুক্তিতে যা থাকছে

এস আলমের সম্পত্তি জব্দ করলো সাইপ্রাস

ইরাকে নিহত প্রবাসী শ্রাবনের মরদেহ দেশে আনা হলো

কষ্টার্জিত জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ঢাকায় ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

ইসরায়েলকে ‘কালো তালিকাভূক্ত’ করলো জাতিসংঘ

মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার