ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

আমার বার্তা অনলাইন:
০৬ জুন ২০২৬, ১৬:৫৮

পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে দেশটির তরুণদের নবগঠিত দল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এ বিক্ষোভে যোগ দিয়েছেন বলিউডের থ্রি ইডিয়টস সিনেমার বিখ্যাত অভিনেতা ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। তাকে শিক্ষামন্ত্রী করার দাবিতে স্লোগান তুলেছেন বিক্ষোভকারীরা। শনিবার (০৬ জুন) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নিটসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করছে সিজেপির কর্মী-সমর্থকরা। এই অবস্থান কর্মসূচিতে অংশ নিতে যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে দেশে ফিরছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

হিন্দুস্তান টাইমস বলছে, শনিবার দিল্লির যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভে যোগ দিয়েছেন লাদাখের শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। এ সময় বিক্ষোভকারীরা ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবিতে স্লোগান দেন। তাদের ‘সোনাম ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করতে হবে’ শীর্ষক স্লোগান দিতে শোনা যায়।

বিক্ষোভে অংশ নিয়ে ওয়াংচুক বলেন, পদত্যাগের দাবি কেবল শুরু। আমাদের মূল উদ্দেশ্য হলো সামগ্রিক শিক্ষা ব্যবস্থার সংস্কার করা। পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁস অনেক গভীর সমস্যার একটি লক্ষণ মাত্র। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সকলের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতে পুরো শিক্ষা ব্যবস্থার ব্যাপক সংস্কার করা প্রয়োজন।

বিক্ষোভে সমর্থকদের উদ্দেশে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, বন্ধুরা, এটা এক দীর্ঘ সংগ্রাম। সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানানোর পর এক মাস পেরিয়ে গেছে; কিন্তু এই ব্যক্তিরা এতটাই নির্লজ্জ যে, ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তারা আমাদের অ্যাকাউন্ট হ্যাক এবং পোস্ট মুছে ফেলার মতো অন্যান্য বিষয়ে মনোযোগ দিয়েছে।

‌‌‘‘আপনারা হয়তো আমাদের পোস্ট মুছে ফেলতে পারবেন। কিন্তু এই জায়গা থেকে আমাদের মুছে ফেলতে পারবেন না। আরশোলারা ভয় পায় না। তারা মরেও না। আমাদের এ লড়াই চলতে থাকবে। আমি এখানে এসেছি সেই সব ভাই-বোনদের জন্য, যারা এখনও স্কুলে পড়ে।’’

সিজেপির বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে শনিবার দিল্লির যন্তর মন্তর এলাকায় জড়ো হয়েছেন শত শত কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তারা সেখানে অবস্থান নিয়েছেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে দিল্লির গুরুত্বপূর্ণ এলাকা ও সীমান্তে ১ হাজারেরও বেশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এক মামলার শুনানিতে বেকার তরুণদের একটি অংশকে ‘তেলাপোকা’র সঙ্গে তুলনা করেন। তার ওই মন্তব্যের প্রতিক্রিয়ায় ব্যঙ্গধর্মী অনলাইন প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) জন্ম হয়। এটি কোনও প্রচলিত রাজনৈতিক দল নয়। তবে গত ১৬ মে আত্মপ্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে প্ল্যাটফর্মটি এবং প্রতিদিনই বাড়ছে এর অনুসারীর সংখ্যা। - সূত্র: হিন্দুস্তান টাইমস।

আমার বার্তা/এমই

মূল্যস্ফীতির সঙ্গে বিদ্যুৎ সংকটের চাপ, ইরানের সামনে কঠিন বাস্তবতা

যুদ্ধের ধ্বংসযজ্ঞ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার চেষ্টা করছে ইরান। তবে দেশটির সামনে এখন আরেকটি

ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির: পুতিন

রাশিয়ার সঙ্গে সংঘাত বন্ধে ভ্লাদিমির পুতিকে খোলা চিঠি পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খোলা চিঠিতে

রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত, বাহরাইনে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

পারস্য উপসাগরের গোরুক ও কেশম দ্বীপে ইরানের প্রতিরক্ষা বাহিনীর রাডার স্টেশনে মার্কিন বাহিনীর বোমাবর্ষণের কয়েক

মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

সুদানের কাদুগলিতে জাতিসংঘের আবেই অঞ্চলের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে দায়িত্ব পালনকালে নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী

রামগতিতে অস্ত্র-কার্তুজ ও ৮ লাখ টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম আটক

উত্তরবঙ্গকে কৃষি হাব গড়তে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: গভর্নর

আইইউবিএটির নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

মূল্যস্ফীতির সঙ্গে বিদ্যুৎ সংকটের চাপ, ইরানের সামনে কঠিন বাস্তবতা

মেহেরপুর সীমান্তে ঠেলে দেওয়া ৬ জনের প্রবেশ ঠেকালো বিজিবি-গ্রামবাসী

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে মিরপুরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জনকে উদ্ধার, আটক ৯

শিশু নির্যাতন রোধে জাতীয় শিশু নিরাপত্তা টাস্কফোর্স গঠন করতে হবে

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার

দেশের সংকট মোকাবেলায় কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা

স্বাস্থ্যসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছাতে বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

এসএসসি-এইচএসসি পরীক্ষার বিষয় ও কর্মদিবস কমানোর পরিকল্পনা

হঠাৎ জমিদার হাসান ফরাজি

এক ধাপে বৈষম্যহীন ৯ম পে-স্কেল দাবি আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের

১৫ বছর বয়সে ভারত দলে সূর্যবংশী, অধিনায়ক হয়ে ফিরলেন আইয়ার

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী আঙ্কারা