ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিশ্চিত করতে নতুন চুক্তি

আমার বার্তা অনলাইন:
২৭ ডিসেম্বর ২০২৫, ১৮:০০

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। মার্কিন বিনিয়োগকারীদের একটি জোটের সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক কার্যক্রম আলাদা করার (স্পিন-অফ) চুক্তিতে সই করেছে টিকটক। কর্মীদের কাছে পাঠানো এক স্মারকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা শো চিউ। চুক্তিটি এখনো পুরোপুরি চূড়ান্ত না হলেও, এই উদ্যোগের ফলে যুক্তরাষ্ট্রে টিকটকের দীর্ঘমেয়াদি কার্যক্রম চালিয়ে যাওয়ার পথ অনেকটাই সুগম হলো।

স্মারকে শো চিউ বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন যৌথ উদ্যোগ গঠনের লক্ষ্যে বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছি। এর ফলে ১৭ কোটির বেশি মার্কিন ব্যবহারকারী টিকটকের মাধ্যমে সৃজনশীলতা ও সম্ভাবনার একটি বৈশ্বিক কমিউনিটির অংশ হিসেবে যুক্ত থাকতে পারবেন।’ প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি সিএনএনের হাতে পাওয়া ওই স্মারকের সত্যতা নিশ্চিত করেছেন।

চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম পরিচালিত হবে একটি নতুন যৌথ প্রতিষ্ঠানের মাধ্যমে। এই প্রতিষ্ঠানের ৫০ শতাংশ মালিকানা থাকবে মূলত মার্কিন বিনিয়োগকারীদের একটি কনসোর্টিয়ামের হাতে। এর মধ্যে রয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল, প্রাইভেট ইকুইটি ফার্ম সিলভার লেক এবং সংযুক্ত আরব আমিরাত–সমর্থিত বিনিয়োগ সংস্থা এমজিএক্স।

বাইটড্যান্সের বিদ্যমান কিছু বিনিয়োগকারীর সহযোগী প্রতিষ্ঠানগুলোর হাতে থাকবে প্রায় ৩০ শতাংশ শেয়ার, আর বাইটড্যান্স নিজে রাখবে ১৯ দশমিক ৯ শতাংশ মালিকানা। শো চিউ জানিয়েছেন, চুক্তি চূড়ান্ত করতে এখনো কিছু আনুষ্ঠানিক কাজ বাকি আছে। তবে সংশ্লিষ্ট পক্ষগুলো আগামী ২২ জানুয়ারি ২০২৬ সালের মধ্যে সব প্রক্রিয়া শেষ করার লক্ষ্যে এগোচ্ছে। তিনি বলেন, চুক্তির শর্তে বাইটড্যান্স ও টিকটক উভয়ই সম্মতি দিয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, টিকটকের যুক্তরাষ্ট্রভিত্তিক কার্যক্রম মার্কিন বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিষয়ে চীনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো হয়েছে। সে সময় ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যেখানে এই চুক্তিকে ‘যোগ্য বিভাজন’ হিসেবে উল্লেখ করা হয় এবং নিষেধাজ্ঞা কার্যকরের সময়সীমা ১২০ দিনের জন্য স্থগিত করা হয়।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, বাইটড্যান্সকে টিকটকের যুক্তরাষ্ট্রের প্রায় ৮০ শতাংশ সম্পদ চীনবহির্ভূত বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করতে হবে। নতুন এই ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্যের ভিত্তিতে টিকটকের অ্যালগরিদম নতুন করে প্রশিক্ষণ দেওয়া হবে। মার্কিন ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণের দায়িত্ব থাকবে ওরাকলের ওপর। পাশাপাশি যুক্তরাষ্ট্রে কনটেন্ট পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের কাজও করবে এই নতুন যৌথ প্রতিষ্ঠান।

তবে শো চিউয়ের স্মারক অনুযায়ী, বৈশ্বিক টিকটক প্ল্যাটফর্ম যেটি এখনো বাইটড্যান্সের নিয়ন্ত্রণে থাকবে সেখান থেকে ই-কমার্স, বিজ্ঞাপন ও বিপণন কার্যক্রম পরিচালিত হতে পারে। এই চুক্তি কার্যকর করতে হলে চীনা সরকারের অনুমোদনও প্রয়োজন হবে। যদিও ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এই চুক্তির বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছেন, তবে বেইজিং এখনো আনুষ্ঠানিকভাবে সে অনুমোদনের কথা জানায়নি।

শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও জিয়াকুন বলেন, ‘এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য নেওয়াই যথাযথ হবে। টিকটক ইস্যুতে চীনের অবস্থান স্পষ্ট ও অপরিবর্তিত।’

আমার বার্তা/এমই

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

গুগলের এইআই চ্যাটবট জেমিনি এখন কেবল একটি চ্যাটবট নয়, এটি আপনার সৃজনশীল সঙ্গী। কৃত্রিম বুদ্ধিমত্তাকে

এবার এআই নিয়ে সতর্ক করলেন ‘এআইয়ের গডফাডার’ জিওফ্রে হিনটন

কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) মতো নতুন প্রযুক্তি নিয়ে ফের সতর্ক করলেন কৃত্তিম বুদ্ধিমত্তার বা এআইয়ের গডফাদার

এবার বদলানো যাবে পুরোনো ই-মেইল অ্যাড্রেস

দীর্ঘদিন ধরেই জিমেইল ব্যবহারকারীদের একটি বড় অভিযোগ ছিল একবার ইমেইল ঠিকানা খুললে তা আর পরিবর্তন

মেমোরি চিপের মূল্যবৃদ্ধিতে দাম বাড়তে পারে স্মার্টফোনের

এক সময় স্মার্টফোনে স্টোরেজ বাড়ানোর সবচেয়ে সহজ ও সাশ্রয়ী উপায় ছিল মাইক্রোএসডি কার্ড। তবে গত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু