ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

উবারের নতুন রোবট্যাক্সি লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু

আমার বার্তা অনলাইন:
০৬ জানুয়ারি ২০২৬, ১৬:৩৫

স্বয়ংচালিত গাড়ির প্রতিযোগিতায় নতুন ধাপ যোগ করল উবার। লুসিড মোটরস ও স্বয়ংচালিত প্রযুক্তি প্রতিষ্ঠান নুরোর সঙ্গে যৌথভাবে তারা উন্মোচন করেছে তাদের নতুন রোবট্যাক্সি।

২০২৬ সালের কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) এই রোবট্যাক্সি প্রদর্শন করা হয়। আনুষ্ঠানিক প্রদর্শনের আগেই প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ গাড়িটি কাছ থেকে দেখার সুযোগ পায়।

এই রোবট্যাক্সিটি তৈরি করা হয়েছে লুসিড গ্র্যাভিটি এসইউভিকে ভিত্তি করে। গাড়িটিতে সংযুক্ত করা হয়েছে অত্যাধুনিক স্বয়ংচালিত প্রযুক্তি। প্রকল্পটি ছয় মাসেরও বেশি সময় ধরে প্রস্তুত করা হচ্ছে। এর অংশ হিসেবে উবার বিনিয়োগ করেছে ৩০ কোটি ডলার। পাশাপাশি লুসিডের কাছ থেকে ২০ হাজার বৈদ্যুতিক গাড়ি কেনার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার উবার, লুসিড ও নুরো যৌথভাবে জানায়, রোবট্যাক্সিটি ইতিমধ্যে জনসাধারণের সড়কে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। চলতি বছরই যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বে এরিয়ায় বাণিজ্যিকভাবে এই সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

প্রযুক্তিগত দিক থেকে রোবট্যাক্সিটিতে রয়েছে উচ্চ রেজুলেশনের ক্যামেরা, সলিড-স্টেট লাইডার সেন্সর এবং রাডার প্রযুক্তি। এসব সেন্সর গাড়ির বডি ও ছাদের ওপরে থাকা ‘হালো’ অংশে সংযুক্ত করা হয়েছে। গাড়ির স্বয়ংচালিত ব্যবস্থা পরিচালিত হচ্ছে এনভিডিয়ার ড্রাইভ এজিএক্স থর কম্পিউটারের মাধ্যমে।

হালো অংশে যুক্ত করা হয়েছে এলইডি লাইট। যা যাত্রীদের দূর থেকে গাড়ি শনাক্ত করতে সহায়তা করবে। ওয়েমোর স্বয়ংচালিত গাড়িতেও একই ধরনের ব্যবস্থা রয়েছে। এসব প্রযুক্তি গাড়ি তৈরির সময়ই সংযুক্ত করা হচ্ছে। যা লুসিডের অ্যারিজোনার কারখানায় সম্পন্ন হচ্ছে।

সিইএসে প্রদর্শিত এই রোবট্যাক্সিটি আগের পরীক্ষামূলক সংস্করণের তুলনায় আরও উন্নত। নতুন সংযোজন হিসেবে যুক্ত করা হয়েছে যাত্রীদের জন্য ইন্টারফেস ব্যবস্থা। হালো অংশে একটি ছোট স্ক্রিন রয়েছে যা যাত্রীদের স্বাগত জানাবে। গাড়ির ভেতরে রয়েছে আলাদা রাইড ইন্টারফেস।

যারা আগে ওয়েমোর স্বয়ংচালিত গাড়িতে চড়েছেন তাদের কাছে এই অভিজ্ঞতা পরিচিত মনে হবে। পেছনের যাত্রীদের স্ক্রিনে শহরের থ্রিডি মানচিত্র দেখা যাবে। পাশাপাশি আশপাশের গাড়ি ও পথচারীদের অবস্থানও প্রদর্শিত হবে।

এই সফটওয়্যারটি তৈরি করছে উবার। তবে এখনো এর পুরোপুরি ব্যবহারযোগ্য সংস্করণ প্রদর্শন করা হয়নি।

গাড়ির সামনে রয়েছে বড় টাচস্ক্রিন। যা লুসিড গ্র্যাভিটির ৩৪ ইঞ্চির বাঁকানো ওএলইডি ডিসপ্লে। উবার এই রোবট্যাক্সিকে প্রিমিয়াম সেবা হিসেবে চালু করতে চায়। গ্র্যাভিটি গাড়িটির ভেতরের জায়গা বেশ প্রশস্ত। দুই সারির পাশাপাশি তিন সারির সংস্করণও থাকবে।

চূড়ান্ত যাচাই ও অনুমোদন শেষ হলে রোবট্যাক্সিটির পূর্ণ উৎপাদন শুরু হবে। গাড়িগুলো লুসিডের অ্যারিজোনার কারখানা থেকেই সরবরাহ করা হবে। তবে উৎপাদনের নির্দিষ্ট সময়সূচি এখনো জানানো হয়নি।

আমার বার্তা/এল/এমই

বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা

ডিজিটাল সেবা করের চাপ সামলাতে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান

শিশুদের মোবাইল আসক্তি ঠেকাতে কর্ণাটকের কড়া সিদ্ধান্ত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা

ইরান যুদ্ধের কারণে সাইবার হামলার শঙ্কা

ইরান যুদ্ধকে ঘিরে উত্তেজনা বাড়ার পর যুক্তরাষ্ট্রের আর্থিক খাত সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সম্ভাব্য সাইবার হামলার

আরব আমিরাত ও বাহরাইনে আমাজনের সার্ভার ক্ষতিগ্রস্ত

আমাজনের ক্লাউড ইউনিট (এডব্লিউএস) জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারগুলোতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় চার শত খাল খনন করা হবে সাকি

ভারতের উগ্রপন্থি আরএসএস ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরাজয় স্বীকারের আগে আলোচনা নয়: মোজতবা

এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক

তারেক রহমানকে সমবেদনা জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম

ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সরকারি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির