ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

আমার বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৮

ফ্যাসিবাদী সরকারের সহযোগী হওয়ার অভিযোগে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।

আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি শাহেদ নূরউদ্দিন কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর ৯৬(৮) অনুচ্ছেদমতে রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে ৩০ জানুয়ারি পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।’বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে।

এর আগে গত ৩০ জানুয়ারি ফ্যাসিবাদী সরকারের সহযোগী হওয়ার অভিযোগে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি শাহেদ নূরউদ্দিন রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান।

সেদিন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বলা হয়, বিচারপতি শাহেদ নূরউদ্দিন প্রধান বিচারপতির মাধ্যমে নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন।

হাইকোর্টের বিচারপতি শাহেদ নূরউদ্দিনের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগের অনুসন্ধান চলছিল সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে। যদিও অনুসন্ধান পর্যায়েই লাল পাসপোর্ট সারেন্ডার করে তিন মাস আগেই কানাডায় পাড়ি জমান তিনি। সেখান থেকেই গত সপ্তাহে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান উচ্চ আদালতের এই বিচারক।

গত ৩০ জানুয়ারি)পদত্যাগপত্রটি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি তার অবসরে যাওয়ার দিন ছিল। এর আগেই তিনি পদত্যাগ করলেন।

এদিকে, অসদাচরণের অভিযোগ অনুসন্ধান পর্যায়ে থাকা হাইকোর্টে আরো দুই অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেয়নি সরকার। বিগত আওয়ামী লীগ সরকার ২০২২ সালে মোট ১১ জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ দেয়। এদের মধ্যে ৯ জন গত ৩০ জুলাই স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান। কিন্তু অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়া বিচারপতি মো. আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনকে স্থায়ী না করে তখন আরো ছয় মাসের জন্য অতিরিক্ত বিচারপতি পদে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়।

অনুসন্ধান পর্যায়ে ছুটিতে থাকায় এই দুই বিচারপতিও আর কোনো বেঞ্চে দায়িত্ব পালনের সুযোগ পাননি। ছয় মাস শেষ হওয়াই স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ না দেওয়ায় তাদের বিচার আসনে ফেরার সুযোগ আর থাকলো না।

এদিকে, বেঞ্চ না দিয়ে বিচারকাজ থেকে সরিয়ে নেওয়া হয় ১২ বিচারপতিকে। যাদের মধ্যে বিচারপতি মো. আতাউর রহমান খান নভেম্বরে এবং বিচারপতি আশীষ রঞ্জন দাস গত ২৯ জানুয়ারি অবসরে যান।

স্থায়ী না হওয়ায় বিচার আসন থেকে বিদায় নেন বিচারপতি মো. আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন। পদত্যাগ করেন বিচারপতি শাহেদ নূরউদ্দিন।

১২ জন বিচারপতির মধ্যো পাঁচ বিচারপতি বিদায় নেওয়ায় এখন অসদাচরণের অভিযোগে অনুসন্ধান ও তদন্তে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের অধীনে সাত বিচারপতি। এর মধ্যে কয়েকজন বিচারপতির বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত করছে কাউন্সিল। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন তিন সদস্যের কাউন্সিল এই তদন্ত পরিচালনা করছেন। কাউন্সিলের অপর দুই সদস্য হলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ দুই বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে অসদাচরণের অভিযোগে বিচারপতি শাহেদ নূরউদ্দিনকেও ছুটিতে পাঠানো হয় গত ১৬ অক্টোবর। ছুটিতে গিয়ে তিনি সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাসপোর্ট অধিদপ্তরকে অবহিত করে লাল পাসপোর্ট সারেন্ডার করেন। এরপর তার করা আবেদনের ভিত্তিতে দেওয়া হয় সবুজ পাসপোর্ট। সেই পাসপোর্ট নিয়েই গত ৯ নভেম্বর কানাডার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় রায়দানকারী এই বিচারক।

সূত্র জানিয়েছে, কানাডা থেকে ছুটি বাড়ানোর জন্য প্রধান বিচারপতি বরাবর আবেদন করেছিলেন তিনি। কিন্তু সেই আবেদন মঞ্জুর না হওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। এরপরই প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠান। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বলা হয়েছে, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল কর্তৃক অনুসন্ধান পরিচালনাধীন বিচারপতি শাহেদ নূরউদ্দিন প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির নিকট স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র প্রেরণ করেছেন।

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ছাত্র-জনতার দাবির মুখে সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগে বাধ্য হন। গত ১৫ অক্টোবর রাতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম নিজ ফেসবুক পেজে পোস্ট দিয়ে সুপ্রিম কোর্ট ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দেন। পোস্টে তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সহযোগী দুর্নীতি ও দলবাজ বিচারপতিদের অপসারণে হাইকোর্ট অভিমুখে পদযাত্রা করা হবে। ঘোষণা অনুযায়ী পরদিন শিক্ষার্থীরা সুপ্রিম কোর্ট ঘেরাও করেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে হাইকোর্টের ১২ বিচারপতি ছুটিতে যান।

গত ২০ অক্টোবর দেশের সর্বোচ্চ আদালত বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনীর বিধান বাতিলের রায় বহাল রাখে আপিল বিভাগ। ফলে সংবিধানে পুনর্বহাল হয় সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের বিধান। এই কাউন্সিল উচ্চ আদালতের বেশ কয়েক জন বিচারপতির আচরণ সংক্রান্ত অভিযোগ অনুসন্ধান করে রাষ্ট্রপতির কাছে তথ্য পাঠান। গত ১৯ নভেম্বর হাইকোর্টের তিন বিচারপতি পদত্যাগ করেন। তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে প্রমাণিত হয়।

আমার বার্তা/জেএইচ

শপথ নিয়েও রাষ্ট্রীয় সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছেন আনিসুল হক: চিফ প্রসিকিউটর

শপথ নিয়েও রাষ্ট্রীয় সন্ত্রাসকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক প্রশ্রয় দিয়েছেন বলে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর

নাহিদ ‘ডোমিনিকার নাগরিক’ অভিযোগ, প্রার্থিতা স্থগিত চেয়ে রিট

দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে

বিচার বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার ফুলকোর্ট সভা

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি জুবায়ের

জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান

আওয়ামী লীগের ১৭ বছর শাসনামলে শতাধিক গুম ও খুনের ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন: ধর্ম উপদেষ্টা

কূটনীতিক দিবসে রাশিয়ান দূতাবাসের সংবর্ধনা

মুন্সীগঞ্জ-৩ আসনে বিজয়ের আত্মবিশ্বাসে ফুটবল ও ধানের শীষ সমর্থকরা

ভোটের লড়াইয়ে ২০২৮ প্রার্থী, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৫০ শতাংশ: ইসি সানাউল্লাহ

নির্বাচনের ফলাফল যাই হোক মেনে নেয়ার আহ্বান ড. ইউনূসের

দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রধান উপদেষ্টা

ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: প্রধান উপদেষ্টা

জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি

ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন, আমাকে ভুলে যাবেন: বাণিজ্য উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা

তিন মাস নেগোসিয়েশনেও আমাদের স্বার্থ রক্ষা হচ্ছে না: নৌ উপদেষ্টা

আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট

শিক্ষা শুধু চাকরির প্রস্তুতি নয়, মানবিক মানুষ গড়ার প্রক্রিয়া: শিক্ষা উপদেষ্টা

চার উপায়ে ঘরে বসেই জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ

শপথ নিয়েও রাষ্ট্রীয় সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছেন আনিসুল হক: চিফ প্রসিকিউটর

বুধবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে ব্যালট পেপার: ইসি সানাউল্লাহ

প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব, দেড় বছরে বাড়েনি কিছুই

আগামী সরকারকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে