ই-পেপার শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩

এমপিদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণের জন্য আবেদন আইনজীবীর

আমার বার্তা অনলাইন:
১৪ মে ২০২৫, ১৮:৪৩
আপডেট  : ১৪ মে ২০২৫, ১৮:৪৭

সংসদ সদস্য প্রার্থী হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করার জন্য গণপ্রতিনিধিত্ব আইন সংশোধন করতে বিশেষভাবে অনুরোধ জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর তার কার্যালয়ে আবেদন করা হয়েছে।

বুধবার (১৪ মে) দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান প্রধান উপদেষ্টা বরাবর এ আবেদন করেন। আবেদনের বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী নিজেই।

একই আবেদন জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের মুখ্যসচিব প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনার, জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার বরাবরে আবেদন জানানো হয়েছে।

আবেদনে বলা হয়েছে, বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন নিয়মিত প্র্যাকটিসিং আইনজীবী, সচেতন নাগরিক, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। নির্বাচিত সংসদ সদস্যরা বাংলাদেশে আইন প্রণয়ন করেন এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অতীব জরুরি, কিন্তু গণপ্রতিনিধি আইনে একজন সংসদ সদস্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিধান রাখা হয়নি। ফলে বিভিন্ন সময়ে আইন প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন ত্রুটিবিচ্যুতি পরিলক্ষিত হয়। ফলে আইনি শাসন প্রতিষ্ঠা ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় গণপ্রতিনিধিত্ব আইন সংশোধন করে সংসদ সদস্যদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করা একান্ত আবশ্যক।

অতএব আপনার কাছে বিনীত নিবেদন এই যে, গণপ্রতিনিধিত্ব আইন সংশোধন করে সংসদ সদস্য প্রার্থী হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইলো।

আমার বার্তা/এল/এমই

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

ঢাকার রাস্তায় এক পথচারীকে প্রকাশ্যে মারধর, কটূক্তির অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার

সেনা কর্মকর্তাদের মামলার পুনঃতদন্ত চাইলেন ডিফেন্স আইনজীবী

গুম-খুনসহ জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সেনা কর্মকর্তাদের মামলার পুনঃতদন্ত চেয়েছেন ডিফেন্স আইনজীবী এবিএম হামিদুল

অনৈতিক কর্মকাণ্ডের তথ্য উদঘাটনেই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি: চিফ প্রসিকিউট

অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের তথ্য উদঘাটনের উদ্দেশে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

বিধিবহির্ভূতভাবে রাজউকের প্লট গ্রহণের অভিযোগে দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাবেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

ইতেকাফে মোবাইল ব্যবহার, কখন জায়েজ, কখন ক্ষতির কারণ?

জাতিসংঘে ইরানের পক্ষে শক্ত অবস্থান নিলো রাশিয়া ও চীন

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন: পরিবারের সদস্যরা ফিরছেন নীড়ে

ঈদের আগে চড়া মুরগির বাজার, দাম কমেছে সবজির

পাকিস্তানি ক্রিকেটারকে কেনায় সানরাইজার্স হায়দরাবাদকে বয়কটের ডাক

ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’: ট্রাম্প

ধামরাইয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে নারীর ম*রদেহ উদ্ধার

গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী

“মানুষ ফাউন্ডেশন” এর আয়োজনে ঈদবস্ত্র বিতারণ ও ইফতার মাহফিল

ঢাকার বাতাস আজ সহনীয়, বাড়ছে দেশের তাপমাত্রা

ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত কয়েকজন: ম্যাক্রোঁ