ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তাদের ওপর সন্ত্রাসী হামলায় এনবিআরের মামলা

আমার বার্তা অনলাইন:
০৫ ডিসেম্বর ২০২৫, ১৬:১৩

অবৈধ পণ্য খালাসে বাধা দেওয়ায় চট্টগ্রাম কাস্টমস হাউসের দুই জন কর্মকর্তার ওপর দুষ্কৃতিকারীদের হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক সংবাদ বিবৃতিতে এনবিআর উল্লেখ করেছে, সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে নিষিদ্ধ পণ্যের চোরাচালান, শুল্ক কর ফাঁকি এবং অসত্য ঘোষণার মাধ্যমে পণ্য আমদানি প্রতিহত করার পবিত্র দায়িত্বে নিয়োজিত রাজস্ব কর্মকর্তার ওপর অতীব ঘৃণ্য এ সন্ত্রাসী হামলার ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ড তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করে সৎ ও নিষ্ঠাবান রাজস্ব কর্মকর্তাদের সব প্রকারের নিরাপত্তা বিধানের অঙ্গীকার ব্যক্ত করছে। অপরাধীরা যতই শক্তিশালী হোক না কেন তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে অনুরোধ করছে।

এনবিআর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে দপ্তরগামী পথে সিডিএ আবাসিক এলাকায় তিনজন মোটরসাইকেল আরোহী এআইআর শাখার রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান ও সহকারী রাজস্ব কর্মকর্তা মো. বদরুল আরেফিন ভূইঁয়ার গাড়ির গতিরোধ করে চাপাতি নিয়ে আক্রমণের চেষ্টা চালায়। হামলাকারীরা গুলি করার হুমকিও দেয়। কর্মকর্তারা কৌশলে গাড়ি চালিয়ে স্থান ত্যাগ করেন।

এনবিআর বলছে, রাজস্ব ফাঁকি রোধে সাম্প্রতিক সময়ে কয়েকটি বড় নিবারক অভিযান পরিচালনার জেরে এ হামলা বলে ধারণা করা হচ্ছে। এসব অভিযানের মধ্যে রয়েছে— ১০ কোটি টাকার পপি সিড ও ঘন চিনি আটক, প্রায় ৩০ কোটি টাকার অবৈধ সিগারেটের চালান জব্দ এবং মিথ্যা ঘোষণায় আনা কসমেটিকস আটক।

এর আগেও এক কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। ঘটনার পর ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে।

আমার বার্তা/এল/এমই

জুলাই জাতীয় সনদ ও গণভোট কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ কেন অবৈধ হবে না তা

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ চ্যালেঞ্জ করে রিটের আদেশ আজ

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বৈধতা চ্যালেঞ্জের

মানবতাবিরোধী অপরাধ: জামিন মেলেনি সেই আ.লীগ নেতার

জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও রংপুর-৪ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৭৮৭: রেড ক্রিসেন্ট

মিরপুরের চাঁদাবাজের মূলহোতা শাহীনুল ইসলাম জীবন ও দুই সহযোগী আটক

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারি আটক

পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনাররা

জিডি থেকে উদ্ধার, এক মাসে ৫০ মোবাইল খুঁজে পেল পল্টন থানা পুলিশ

আগের ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে কাজ করলে সিটি কর্পোরেশন কলাপস করবে

১০ ফেব্রুয়ারিও শেষ অফিস করে ৩৪ ফাইল সাইন করে গেছে প্রশাসক এজাজ

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ-২০২৫ দ্রুত আইনে রূপান্তরের দাবি

জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করার করতে আগ্রহী: হাইকমিশনার

পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নির্বাহী আদেশে ২ দিন ছুটি দিলে ঈদের ছুটি মিলবে ১০ দিন

ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধংসের দাবি যুক্তরাষ্ট্রের

বিলবোর্ড-ব্যানারে নিজের ছবি দেখে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ধামরাইয়ে তিন ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ভেকু জব্দ

ফেনীতে ৩০ পরিবারে সেলাই মেশিন বিতরণ

সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই জাতীয় সনদ ও গণভোট কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

হিজবুল্লার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেন লেবাননের প্রধানমন্ত্রী