ই-পেপার বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

পাবনার দুটি আসন নিয়ে আপিল শুনানি বৃহস্পতিবার

আমার বার্তা অনলাইন
১৪ জানুয়ারি ২০২৬, ১২:৩৭

পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে জুড়ে দেওয়া সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

একই সঙ্গে পাবনা-১ ও ২ আসনে জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত রাখতে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদনের শুনানিও হবে এদিন।

বুধবার (১৪ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির জন্য এ দিন ধার্য করেন। আদালতে এদিন ইসির পক্ষে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আরশাদুর রউফ, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। অপরদিকে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার ইমরান এ (আবদুল্লাহ) সিদ্দিকী।

এর আগে পাবনা-১ ও ২ আসনে জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত রাখতে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। আপিল বিভাগের করা আবেদনে পাবনা-১ ও ২ আসনে যথাসময়ে নির্বাচন ও নির্বাচনি কার্যক্রম শুরু করার নির্দেশনা চাওয়া হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় পাবনা-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এই আবেদন করেন। তার পক্ষের আইনজীবী ব্যারিস্টার ইমরান এ সিদ্দিক।

ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বিষয়টি ওইদিন জাগো নিউজকে নিশ্চিত করে জানান, ইলেকশন কমিশনের নির্বাচন স্থগিতের অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিলেট বিভাগে আবেদন করেছি। বুধবার (১৪ জানুয়ারি) এ সংক্রান্ত বিষয়ে শুনানি হতে পারে।

এর আগে গত ১০ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা সংক্রান্ত আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে ইসি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুটি আসনের নির্বাচন স্থগিত থাকবে।

এ বিষয়ে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন বলেন, গত ৬ জানুয়ারি নির্বাচন কমিশন এ দুটি আসনের নির্বাচন স্থগিত করতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দেয়।

চিঠিতে বলা হয়, নির্বাচনি এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২ এর সীমানা সংক্রান্ত সিএমপি আপিল বিভাগের ৫ জানুয়ারি আদেশের পরিপ্রেক্ষিতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাবনা-১ ও পাবনা-২ এর নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

এর আগে ৫ জানুয়ারি পাবনা-১ ও ২ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গত বছরের ২৪ ডিসেম্বরের জারি করা গেজেট স্থগিত করেন আপিল বিভাগ। এ সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ২৪ ডিসেম্বরের জারি করা গেজেটের তথ্যানুযায়ী, পাবনা-১ (নির্বাচনি এলাকা ৬৮) আসনের সীমানায় সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেঙ্গা ইউনিয়ন, চাকলা ইউনিয়ন ও কৈটোলা ইউনিয়ন অন্তর্ভুক্ত হয়েছে। পাবনা-২ (নির্বাচনি এলাকা ৬৯) আসনের সীমানায় অন্তর্ভুক্ত হয়েছে— সুজানগর উপজেলা এবং উল্লিখিত একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন (বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেঙ্গা ইউনিয়ন, চাকলা ইউনিয়ন ও কৈটোলা ইউনিয়ন) ব্যতীত বেড়া উপজেলা। যদিও এই গেজেটের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এ স্থগিতাদেশের ফলে ইসির গত ২৪ সেপ্টেম্বরের গেজেট কার্যকর হয়ে যায়। এতে নির্বাচন কমিশন সাঁথিয়া উপজেলাকে এককভাবে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা-২ আসন হিসেবে চূড়ান্ত করে।

এর আগে ১৮ ডিসেম্বর পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে জুড়ে দেওয়া–সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেটের অংশটুকু আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

একই সঙ্গে, পাবনার সংসদীয় আসন দুটি আগের মতো পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল বিচারাধীন।

>>আমার বার্তা/জেএইচ

জুলাই জাতীয় সনদ ও গণভোট কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ কেন অবৈধ হবে না তা

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ চ্যালেঞ্জ করে রিটের আদেশ আজ

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বৈধতা চ্যালেঞ্জের

মানবতাবিরোধী অপরাধ: জামিন মেলেনি সেই আ.লীগ নেতার

জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও রংপুর-৪ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের প্রস্তুতির জন্য ডিপিএল হওয়া ‍খুব জরুরি: শান্ত

মালয়েশিয়ায় পাচারচক্রের মূলহোতাসহ ৭ বাংলাদেশি আটক

রোজায় ত্বকের ঘরোয়া যত্নে মুসুর ডালের জাদু

চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য

ইরান যুদ্ধের কারণে সাইবার হামলার শঙ্কা

বৈঠক ভালো হয়েছে: পল কাপুর

১৭ বছরের বিশৃঙ্খল শাসন একদিনে বদলানো সম্ভব নয়: ফখরুল

আকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, অফিসে নেই কোনো কর্মকর্তা

তেহরানে নতুন করে ইসরায়েলি বিমান হামলা, বিকট বিস্ফোরণ

বিশ্বকাপ শেষ ব্রাজিল তারকার, নেইমারের আবেগঘন বার্তা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা

সীমাতিরিক্ত ঋণ সমন্বয় ছাড়া নবায়ন না করার বাধ্যবাধকতা বাতিল

ভূমধ্যসাগরে পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স

অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের

ট্রেনে ১৪ মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ

জাতিসংঘের সভাপতি পদে যুক্তরাজ্যের সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় সহস্রাধিক নিহতের দাবি

৪ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

মধুপুরে মাদক কারবারিকে দেড় বছরের কারাদণ্ড

মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধে ডিএমপি কমিশনারের নির্দেশ