ই-পেপার রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপের প্রস্তুতির জন্য ডিপিএল হওয়া ‍খুব জরুরি: শান্ত

আমার বার্তা অনলাইন
০৪ মার্চ ২০২৬, ১১:৪৬

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে গতকাল (মঙ্গলবার) নাজমুল হোসেন শান্ত’র উত্তরাঞ্চলকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে মাহিদুল ইসলাম অঙ্কনের মধ্যাঞ্চল। মাঝে লম্বা সময় ওয়ানডে ফরম্যাটে খেলা ছিল না বাংলাদেশের। ফলে এবারের বিসিএল ওয়ানডে এবং একই ফরম্যাটে অনিশ্চয়তায় থাকা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন শান্ত।

হারের পর উত্তরাঞ্চলের অধিনায়ক শান্ত ওয়ানডেতে নিজেদের উন্নতি এবং ঘাটতির কথা বলেছেন। প্রথমে বিসিএল প্রসঙ্গে বলেন, ‘আমার মনে হয় খুবই ভালো টুর্নামেন্ট। প্রতি বছরই ভালো হয়। চারটা দলই অনেক ভালো। আন্তর্জাতিক সিরিজের আগে ভালো টুর্নামেন্ট। ব্যাটার-বোলাররা ভালোভাবে প্রস্তুতি নিতে পেরেছে। রাজশাহী-বগুড়ায় স্পোর্টিং উইকেট ছিল। সবমিলিয়ে পুরো টুর্নামেন্টটা দারুণ।’

পরে ঢাকা প্রিমিয়ার লিগও বিশ্বকাপের প্রস্তুতির জন্য জরুরি বলে জানান তিনি, ‘আমরা তো বলব আমরা খেলতে চাই। ওয়ানডে টুর্নামেন্ট হওয়া খুব জরুরি। সামনে বিশ্বকাপও আছে ওয়ানডেতে, আমরা ওয়ানডে ম্যাচ খেলি কম। তাই খুব জরুরি টুর্নামেন্ট। আশা করি লিগটা হবে এবং ভালো স্পোর্টিং উইকেটে খেলা হওয়া উচিত। বাকিটা উপরওয়ালা জানে।’

বিসিএল ফাইনালে রান কম হওয়ার ক্ষেত্রে শিশিরের প্রভাব ছিল বলে দাবি শান্ত’র, ‘দ্বিতীয় ইনিংসে অনেক শিশির পড়েছে, বোলারদের জন্য কাজটা কঠিন ছিল। আমরা প্রথমে ভালো ব্যাটিং করিনি। আমি, মেহেরব (হোসেন) অহিন, সাব্বির (রহমান) রুম্মান অনেকে সেট হওয়ার পর আউট হয়েছে। এখানেই হয়তো পেছনে পড়ে গেছি। আরেকটু ভালো করলে হয়তো বোলারদের জন্য সহজ হয়ে যেত। তবে এই ম্যাচে আমি বোলারদের খুব বেশি দোষ দেখি না।’

মিরপুরের উইকেটও স্পোর্টিং হওয়ায় সন্তুষ্ট শান্ত, ‘আমার মনে হয় আজকে উইকেট ভালো ছিল। প্রপার উইকেট ছিল। চ্যালেঞ্জ অবশ্যই থাকবে। আমার মনে হয় প্রপার স্পোর্টিং উইকেট ছিল।’

আমার বার্তা /জেএইচ

বোর্ড অন্যত্র ব্যবহার করতে চাইলে সাদরে গ্রহণ করবো: আশরাফুল

বিসিবি তাকে দায়িত্বচ্যুতির ঘোষণা দেয়নি। তাকে জাতীয় দলের ব্যাটিং কোচ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে,

হামজা-শামিতসহ সাফের প্রাথমিক দলে ডাক পেলেন ২৮ জন

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত করেছে কোচ টমাস ডুলি।

জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন আফগানিস্তান

বাংলাদেশের বিদায় হয়ে গেছে আগেই। তিন দলের মধ্যে এখন শক্তিমত্তায় যে সবচেয়ে এগিয়ে আফগানিস্তান, সেটা

অবশেষে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে চুক্তি নবায়ন করছেন স্কালোনি

২০২৬ বিশ্বকাপ ফাইনালে হারের পর বিদায়ের ইঙ্গিত দিলেও আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নিয়ে মত বদলেছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ২২৪৯ জন

দাম্মাম ও রিয়াদের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত

হেফাজত নেতা হচ্ছেন প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী 

কবি মুনীরুল ইসলাম পেলেন বাবুই সেরা লেখক সম্মাননা  

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

মক্তব পড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন

স্থানীয় সরকার বিভাগের ১৭ বছরের কার্যক্রমের প্রতিবেদন দুদকে

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চেয়েছেন খাদ্যমন্ত্রী

বোর্ড অন্যত্র ব্যবহার করতে চাইলে সাদরে গ্রহণ করবো: আশরাফুল

শিশুকে যৌন নির্যাতন, সেই মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: শফিকুর রহমান

সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

দিনভর জামায়াতের বাধা, গভীর রাতে দাফন হলেন সাঈদীর মামলার বাদী

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, তিন বিভাগে বৃষ্টির আভাস

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালাকে ফের রিমান্ডে চায় পুলিশ

বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না : আখতার হোসেন

সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার