ই-পেপার বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

যে নিয়মে মেনে চললে ত্বক থাকবে স্বাস্থ্যসম্মত

আমার বার্তা অনলাইন:
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৫

প্রতিদিনের ধুলো-বালি থেকে ত্বককে রক্ষা করতে কতকিছুই না করি আমরা। তারা নিজের নিয়মিত জীবন যাপনের মধ্যে এই নিয়মগুলো নিয়ে আসতে পারলেই পোহাতে হবে না বাড়তি ঝামেলা। কেবল শারীরিক সুস্থতা নয়, মনের সুস্থতাও জরুরি। আমরা যদি এগুলো মেনে চলি তাহলে আমরা নিজেরাই ভালো থাকবো।

দিনে ১০ গ্লাস পানি খান

পর্যাপ্ত পানি খেতে হবে কারণ আর্দ্রতা না থাকলে ত্বক শুষ্ক, রুক্ষ আর খসখসে হয়ে যায়। শুষ্ক ত্বকে খুব দ্রুত ঝুলে যাওয়া, বলিরেখা আর ফাইন লাইন দেখা দেয়। ব্রণ, অ্যালার্জি বা চুলকানি অনেক সময় আর্দ্রতা ঘাটতির কারণে বেড়ে যায়। যথাযথ পরিমাণ পানি পান করলে ত্বকের আর্দ্রতা থাকে এবং বাইরের ধুলো, দূষণ আর জীবাণু থেকে রক্ষা পাওয়া যায়। হাইড্রেটেড ত্বক সবসময় টানটান, কোমল আর স্বাভাবিক উজ্জ্বল দেখায়।

নয় হাজার ধাপ হাঁটুন

মনে হতে পারে হাঁটার সঙ্গে ত্বকের কী সম্পর্ক! গভীর সম্পর্ক আছে। যদি নিয়মিত মাত্র ৯ হাজার ধাপ হাঁটতে পারেন, তাহলে শরীরের রক্ত সঞ্চালন সক্রিয় হয়। এতে ত্বকের কোষগুলোতে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি দ্রুত পৌঁছায়, ফলে ত্বক উজ্জ্বল ও সতেজ দেখায়। হাঁটার সময় ঘাম হয়, আর ঘামের সাথে শরীরের বিষাক্ত পদার্থ বেরিয়ে যায়। এতে ব্রণ বা ত্বকের নিস্তেজভাব কমে যায়। প্রতিদিন হাঁটার অভ্যাস ঘুম ভালো করতে সাহায্য করে। পর্যাপ্ত ঘুম মানেই সুস্থ, ফ্রেশ ও উজ্জ্বল ত্বক।

মেডিটেশন করুন

মেডিটেশন ভেতর থেকে ত্বককে স্বাস্থ্যকর রাখার জন্য দারুণ ভূমিকা রাখে। অতিরিক্ত স্ট্রেসের কারণে কর্টিসল হরমোন বেড়ে যায়, যা ব্রণ, একজিমা বা চুলকানি বাড়ায়। মেডিটেশন মানসিক চাপ কমিয়ে এসব সমস্যা নিয়ন্ত্রণে আনে এবং রক্ত সঞ্চালন উন্নত করে। মেডিটেশনের সময় শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হয়, শরীরে অক্সিজেন সরবরাহ ভালো হয়। এতে ত্বক বেশি উজ্জ্বল ও প্রাণবন্ত দেখায়।

পর্যাপ্ত ঘুমান

দিনে ৭ ঘণ্টা ঘুমের ব্যবস্থা করা খুব জরুরি। ঘুম আর ত্বক একে অপরের সাথে গভীরভাবে জড়িত। পর্যাপ্ত ও ভালো মানের ঘুম ত্বককে ভেতর থেকে সতেজ ও স্বাস্থ্যকর রাখে। ঘুমের সময় শরীর নতুন কোষ তৈরি করে আর ক্ষতিগ্রস্ত কোষ সারিয়ে তোলে। এতে ত্বক সতেজ থাকে। গভীর ঘুমে কোলাজেন প্রোটিন তৈরি হয়, যা ত্বক টানটান ও মসৃণ রাখে। এতে বলিরেখা দেরিতে আসে। ঘুমের অভাব হলে চোখের নিচে কালো দাগ ও ফুলে যাওয়া দেখা দেয়। পর্যাপ্ত ঘুমে এগুলো কমে যায়। ঘুমের সময় শরীরের পানি ভারসাম্য ঠিক থাকে, ফলে ত্বক শুষ্ক বা রুক্ষ হয় না।

ফল সবজি খাবেন

সারাদিনের খাবার তালিকায় আমরা অনেককিছু রাখি। কিন্তু একটু যদি ভেবে খাবারের তালিকা বানানো যায়, তাহলে শরীরের প্রয়োজনের সবকিছুই পেয়ে যেতে পারেন। যেমন নিয়মিত ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে কোলাজেন তৈরি হয় ও ত্বক টানটান রাখে। গাজর খাদ্য তালিকায় থাকলে এতে যে বিটা-ক্যারোটিন থাকে তা ত্বককে উজ্জ্বল রাখে, শুষ্কতা কমায়, ত্বক নরম করে। শসা ত্বক হাইড্রেট রাখে, প্রদাহ ও ফোলাভাব কমায়। পেঁপে মৃত কোষ ঝরাতে সাহায্য করে, ত্বক মসৃণ করে। সবুজ শাকসবজি আয়রন, ভিটামিন কে, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় রক্তশূন্যতা কমিয়ে ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে। এতে ইনফ্ল্যামেশন বা লালচেভাব কমে।

কাজ থেকে ৫ মিনিটের ব্রেক নিন

এটা জরুরি। কারণ দীর্ঘ সময় বসে কাজ করলে রক্ত সঞ্চালন ধীর হয়ে যায়। ৫ মিনিট ব্রেক নিয়ে এদিকে সেদিকে হাঁটলে বা পা ঝুলিয়ে নিলে রক্ত চলাচল বাড়ে। এতে ত্বকে অক্সিজেন ও পুষ্টি দ্রুত পৌঁছে, ত্বক সতেজ দেখায়। মনে রাখবেন ছোট ব্রেক মস্তিষ্ককে বিশ্রাম দেয়। আর কম স্ট্রেস মানে ব্রণ, চুলকানি বা লালচে ভাব কম। এছাড়া কম্পিউটার বা ফোনের পর্দা তাকানো দীর্ঘ সময়ের জন্য থাকলে চোখ ক্লান্ত হয়, চোখের চারপাশের ত্বক নিস্তেজ দেখাতে পারে। ৫ মিনিট বিশ্রাম বা চোখ বন্ধ রাখলে চোখ ও ত্বক উভয়ই সতেজ থাকে।

ডিভাইস থেকে দূরে থাকুন

দিনে অন্তত চার বার ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকুন। পরিবারকে সময় দেওয়ার সময়, খাওয়ার সময়, ঘুমের আধা ঘণ্টা আগে ও ঘুম থেকে ওঠার পরের আধা ঘণ্টা অবশ্যই ফোন বা ল্যাপটপ ব্যবহার করবেন না। কম্পিউটার, মোবাইল বা ট্যাবের স্ক্রিন থেকে ব্লু লাইট নির্গত হয়। এটি ত্বকের কোলাজেন ভেঙে দিতে পারে এবং বয়সের ছাপ দ্রুত বাড়ায়। কিছু সময় দূরে থাকলে ত্বককে ব্লু লাইটের ক্ষতি কমানোর সুযোগ পাওয়া যায়। স্ক্রিনের দীর্ঘ ব্যবহার স্ট্রেস বা মানসিক চাপ বাড়ায় এবং কর্টিসল হরমোন বেড়ে ব্রণ ও ত্বকের প্রদাহ হয়। বিরতি নিলে স্ট্রেস কমে, ত্বক স্বাভাবিক রঙ ও উজ্জ্বলতা পায়।

নিয়ম করে খাবার খান

দিনে ৩ বার মূল খাবার খাওয়া ত্বক সতেজ রাখতে সাহায্য করে। প্রতিটি খাবারে প্রোটিন, ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকলে শরীর এবং ত্বক নিয়মিত পুষ্টি পায়। হঠাৎ না খাওয়ার ফলে রক্তে শর্করার ওঠানামা হয়, যা ত্বকে ব্রণ বা তেল বাড়াতে পারে। অন্ত্র সুস্থ থাকলে ত্বকের প্রদাহ বা একজিমা কম থাকে। নিয়মিত, ভারসাম্যপূর্ণ খাবার ত্বকের কোষ পুনর্গঠন ও কোলাজেন উৎপাদনে সাহায্য করে।

দিনে দুইবার ত্বক পরিষ্কার করুন

দিনে দুবার ত্বক পরিষ্কার করতে হবে। বেসিক স্কিনকেয়ার একটা সকালে, একটা রাতে। সকালে ত্বকের ধরন অনুযায়ী (অয়েলি, ড্রাই, সেনসিটিভ বা কম্বিনেশন স্কিন) ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করতে হবে। এরপর ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে (ত্বক আর্দ্র থাকে) এবং সানস্ক্রিন দিতে হবে। মনে রাখতে হবে দিনের বেলা আমাদের ত্বক থাকে প্রতিরোধ মুডে। চারপাশে ধুলা, ঝামেলা, ঝক্কি, হতাশা থেকে রক্ষা করে। রাতের ত্বক নতুন কোষ তৈরি করে। অবশ্যই ডাবল ক্লিন করে নিয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে রেস্টে রাখতে হবে। ত্বক কখনোই অতিরিক্ত ঘষাঘষি করবেন না।

আমার বার্তা/এল/এমই

অপর্যাপ্ত ঘুমের কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, সতর্ক বিশেষজ্ঞদের

মানবদেহের সুস্থতা ও স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে ঘুমের গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না। পর্যাপ্ত

এই শীতে উলের কুর্তা সেটে স্টাইল আর কমফোর্ট

শীতকালে বিয়ে, উৎসব বা কোনও অনুষ্ঠানে সবসময়ে সেই একঘেয়ে স্টাইলিং চলে না, এরম সময় একটু

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা। কারণ প্রতিদিন কমলা খেলে হজম প্রক্রিয়া উন্নত হয়।

নারীর মুড সুইংয়ের জন্য দায়ী যে বৈজ্ঞানিক কারণগুলো

আধুনিক স্নায়ুবিজ্ঞান, এন্ডোক্রাইনোলজি এবং মনোবিজ্ঞান বলে- মুড পরিবর্তন একটি সম্পূর্ণ স্বাভাবিক, বৈজ্ঞানিক বাস্তবতা; বিশেষত নারীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু