ই-পেপার সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলো চার সংস্কার কমিশন

আমার বার্তা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৫, ১২:২০
আপডেট  : ১৫ জানুয়ারি ২০২৫, ১২:৩৭

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে চারটি সংস্কার কমিশন। বুধবার (১৫ জানুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশন প্রধানরা এসব প্রতিবেদন জমা দেন।

প্রতিবেদন জমা দেয়া কমিশনগুলো হলো- নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন। প্রতিবেদন জমা দেয়ার পর রিপোর্ট নিয়ে আলোচনা হবে।

বিকেল তিনটায় সংবাদ সম্মেলন করে এই বিষয়ে গণমাধ্যমকে সরকারের পক্ষ থেকে বিস্তারিত জানানোর কথা রয়েছে। গত ৩ অক্টোবর কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তর্বর্তী সরকার।

গতবছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেয় অর্ন্তবর্তী সরকার। কর্তৃত্ববাদী দুঃশাসনে অনিয়ম, দুর্নীতির বেড়াজালে বিপর্যস্ত দেশের আইন, বিচার ও শাসন বিভাগসহ দেশের সব খাত। রাষ্ট্র মেরামতের লক্ষ্যে সংস্কার প্রস্তাব তৈরির জন্য অন্তর্বর্তী সরকার দুই ধাপে ১১টি সংস্কার কমিশন গঠন করে।

মূলত নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন ও আইনসভার সংস্কার নিয়ে নানা প্রস্তাবনা থাকতে পারে কমিশনগুলোর প্রতিবেদনে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর সংস্কারের বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবে সরকার। আর ফেব্রুয়ারিতে রিপোর্ট দেবে অন্য কমিশনগুলোও বলে জানা গেছে।

প্রথম ধাপে গত অক্টোবর মাসে জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন ব্যবস্থা, সংবিধান ও বিচার বিভাগ সংস্কার কমিশন গঠিত হয়। দ্বিতীয় ধাপে গঠিত হয় গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারীবিষয়ক ও স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কারে আর পাঁচটি কমিশন।

তিন মাসে নানা অংশীজনদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে সংস্কার কমিশনগুলো। বৈঠক আর আলোচনায় উঠে আসে বিভিন্ন খাতের পুর্নগঠনের নানা প্রস্তাবনা ও সুপারিশ। এগুলো যাচাই বাছাই শেষে জানুয়ারির প্রথম সপ্তাহে চুড়ান্ত রিপোর্ট প্রকাশের জন্য সময় ধার্য থাকলেও কাজ শেষ না হওয়ায় আজ (১৫ জানুয়ারি) পর্যন্ত বাড়ানো হয় প্রথম ধাপে গঠিত কমিশনগুলোর মেয়াদ।

সম্প্রতি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয় সংস্কারের রুপরেখা সরকারের কাছে তুলে দিতে প্রস্তুত প্রথম ধাপে গঠিত কমিশনগুলো। আজ চারটি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তুলে ধরল।

এদিকে ১৪ জানুয়ারি সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস ইউংয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৪টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেবে। কমিশনগুলোর প্রতিবেদনের সারমর্ম সবার জন্য উন্মুক্তও করা হবে।

জানা যায় যে, নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন, সংসদের কক্ষ বা দ্বিকক্ষবিশিষ্ট হলে কোন কক্ষের নির্বাচন কীভাবে হবে এ নিয়ে স্পষ্ট প্রস্তাবনা থাকতে পারে প্রতিবেদনে। এছাড়া দুর্নীতিসহ নানা অনিয়মের রাশ টেনে ধরতে করণীয় ঠিক করতে নানা দিক নির্দেশনাও থাকতে পারে সংস্কার কমিশনের সুপারিশে।

আর প্রতিবেদন পাওয়ার পর সংস্কাররের নানা প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর সরকার সংস্কারের বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবে। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনের জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দেয়া হয়েছে। আগামী মাসে বাকি কমিশনগুলো তাদের প্রতিবেদন দেবে।

আমার বার্তা/জেএইচ/এমই

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু