ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

রমজানে ইফতার পার্টি না করে নিত্যপণ্যের দাম কমান: স্বরাষ্ট্র উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৬
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

আসন্ন রমজান মাসে লাভের পরিমাণ কমিয়ে জনগণের পাশে দাঁড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ‘তারা (ব্যবসায়ীরা) ইফতার পার্টি করবে, এটা করবে সেটা করবে। এসব না করে কীভাবে জিনিসপত্রের দাম কম থাকে এটার ব্যবস্থা করুক।’

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে এসব বলেন তিনি।

প্রতিবছর রমজানের আগে সরকার থেকে আশ্বাস দেওয়া হয় নিত্যপণ্যের দাম নাগালের মধ্যে থাকবে। কিন্তু আশ্বাস কাগজে-কলমে থাকলেও বাস্তবায়ন হয় না- এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সরকার মনেপ্রাণে চায় যেন নিত্যপণের দাম কোনো অবস্থাতেই না বাড়ে। আপনারা যদি অন্যান্য দেশের সঙ্গে তুলনা করেন এবং আমাদের দেশে দেখেন যেমন খ্রিস্টানরা তারা তাদের ক্রিসমাসের সময় জিনিসপত্রের দাম কমিয়ে দেয়। অন্যান্য ধর্মের মানুষও দাম কমিয়ে দেয়। কিন্তু আমাদের বিজনেসম্যানরা ভাবেন যে এটাই বুঝি তাদের আয়ের মাস। এটা আপনাদেরকেই বলতে হবে যে তোমরা এই সময়ে প্রফিট মার্জিনটা (লাভের পরিমাণ) কমিয়ে জনগণের পাশে দাঁড়াও। এটা কিন্তু একটা বড় ধরনের সওয়াব হবে। আমাদের তো হয় উল্টো। রোজার মাসেই কিন্তু ব্যবসায়ীরা অনেক বেশি আয় করতে চান। এটা যেন না করে এ বিষয়ে আপনাদের সজাগ হতে হবে।’

তিনি বলেন, ‘এবার আমাদের ছোলা বা অন্যান্য পণ্য অনেক বেশি আমদানি করা হচ্ছে। আমাদের মনে হয় না কোনো অসুবিধা হবে এবং জিনিসপত্রের দাম একটা সহনীয় পর্যায়ে থাকবে। নাগালের মধ্যে থাকবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রমজানের সময় সবজির একটু ট্রানজিট পিরিয়ড হবে। সিজিনাল সবজি শেষ হয়ে যাবে, খামারের সবজি আসবে। এই ট্রানজিট পিরিয়ডটার দিকেও একটু খেয়াল রাখতে হবে। এই শীতকালীন সবজি সংরক্ষণ করার জন্য নতুন একটা কোল্ডস্টোরেজ করার চিন্তাভাবনা করা হচ্ছে। কনটেইনারে যেন ৬ মাস ৮ মাস ফুলকপি, বাঁধাকপি, শালগম, গাজর রেখে দিতে পারে সে বিষয়ে আমাদের চিন্তাভাবনা আছে। কাজ শুরু হয়ে গেছে, কিছুদিনের মধ্যে আমরা রাখার ব্যবস্থা করবো। এমনকি আমরা ফলও রেখে দিতে পারবো।’

সিন্ডিকেটের মাধ্যমে সারের দাম বাড়ানো হচ্ছে এবং কৃষি মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবখানেই তদবির বাণিজ্য, পদোন্নতি এবং পদবঞ্চিত করার অভিযোগ উঠছে। এ বিষয়ে উপদেষ্টা বলেন, আমি এখানে আসার পর আপনারা একটা উদাহরণ দেন যে এটা করা হয়েছে। পদোন্নতি প্রপার জায়গা (যোগ্য ব্যক্তিকে) না দিয়ে যোগ্যছাড়া দেওয়া হয়েছে। এমন একটা উদাহরণ আপনারা দেখিয়ে দেন। আমি যদি দুর্নীতি করি আপনারা লিখে দেন। আপনারা সত্যি কথা লিখবেন এটাই আমরা চাই। তবে হ্যাঁ চাঁদাবাজির কারণে অনেক সময় জিনিসের দাম বেড়ে যায়। চাঁদাবাজির মাধ্যমে যাতে জিনিসপত্রের দাম না বাড়ে সেজন্য চেষ্টা করছি।

তিনি বলেন, আমি উপদেষ্টা হওয়ার পর থেকে আমার আত্মীয়স্বজনের সংখ্যাও বেড়ে গেছে, বন্ধুবান্ধবের সংখ্যাও বেড়ে গেছে। যারে আমি কোনোদিন দেখিনি সেও এসে বলে ভাই আপনার সঙ্গে একসঙ্গে পড়াশুনা করছি। কিছু কিছু বাঙালির এই সমস্যা। এজন্য আমাদেরও কেয়ারফুল (সতর্ক) থাকতে হয়।

রমজানের সময় যদি কোনো সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ায় সেক্ষেত্রে সরকারের অবস্থান কী হবে- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি সিন্ডিকেট করে তাহলে সে শুধু জনগণের কাছে না আল্লাহর কাছেও কিন্তু দায়ী থাকবে। তাছাড়া এই ক্ষেত্রে আপনারা সবাইকে সচেতন করবেন এবং যতটা অ্যাকশন (ব্যবস্থা) নেওয়ার আমরা ততটাই নেবো।

আমার বার্তা/এমই

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

তুরস্কের আন্তালিয়ায় আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১ সামনে রেখে ‘টার্কিস রোড

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

রাষ্ট্রপতির বিদেশযাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচার (প্রটোকল) সংক্রান্ত নতুন নির্দেশনা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কৃষকের কষ্টে ফলানো ফসল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা