ই-পেপার বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

৭৮১ কোটির অবৈধ সম্পদ, নজরুল মজুমদারের বিরুদ্ধে দুদকের মামলা

আমার বার্তা অনলাইন:
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৪

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের ৭৮১ কোটি টাকা অবৈধ সম্পদ পাওয়ায় তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজ সংস্থার সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ তার বিরুদ্ধে মামলাটি করেন।

নজরুল ইসলাম মজুমদার নাসা গ্রুপের পাশাপাশি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠভাজন হিসেবেও তিনি পরিচিত।

মামলার এজাহারে বলা হয়েছে, নজরুলের মোট সম্পদ পাওয়া গেছে ৮৩২ কোটি টাকা। এর মধ্যে ৭৮১ কোটি টাকা সম্পদের বৈধ কোনো আয় পাওয়া যায়নি। তাই দুদক আইনের ১৯৪৭ সালের ৫ এর ২ ধারায় মামলা করে দুদক।

জানা গেছে, নজরুলের স্ত্রী এবং সন্তানদের নামেও সম্পদের অনুসন্ধান করছে দুদক। প্রমাণ পেলে তাদের বিরুদ্ধেও মামলা হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ নেতাদের মতো ব্যাংক খাতের উদ্যোক্তাদের অনেকেই আত্মগোপনে চলে যান। নজরুল ইসলাম মজুমদারও ওই সময় থেকে আর প্রকাশ্যে আসেননি। খবর রটেছিল তিনি বিদেশে চলে গেছেন। ক্ষমতার পালাবদলে ব্যাংক খাতে পরিবর্তনের অংশ হিসেবে গত ২৯ আগস্ট এক্সিম ব্যাংকে তাকে বাদ দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক। তাতে বিএবির নেতৃত্বও হারান তিনি। এর মাধ্যমে ১৭ বছর পর নজরুল ইসলামের বলয় থেকে বের হল শরিয়াহভিত্তিক ব্যাংকটির পর্ষদ।

ব্যাংক খাতের আলোচিত নাম নজরুল ইসলাম ২০০৭ সাল থেকে ব্যাংকটির চেয়ারম্যান পদে ছিলেন। তিনি ২০০৯ সাল থেকে ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান পদে ছিলেন। বিএবি চেয়ারম্যানের দায়িত্বে থাকার সময় বেসরকারি ব্যাংক থেকে চাঁদা তুলে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা নিয়ে আলোচনায় আসেন তিনি। ব্যাংক থেকে নানা সময় চাঁদা তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন সময়ে ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে উদ্যোক্তাদের সুবিধা বাড়ানো ও নীতি পরিবর্তনে ভূমিকা রাখার অভিযোগও রয়েছে।

শেখ হাসিনার পতনের কয়েক দিন আগেও ব্যবসায়ীদের নিয়ে সম্মেলন করে যেকোনো পরিস্থিতিতে ব্যবসায়ীদের নিয়ে শেখ হাসিনার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন নজরুল ইসলাম মজুমদার। স্বৈরাচারী সরকারের অন্যতম দোসর হিসেবে মনে করা হয় তাকে।

আমার বার্তা/এমই

১০ হাজার অস্ত্র উদ্ধার-বাজেয়াপ্ত করতে ডিসিদের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জমা দেওয়ার নির্দেশ থাকা সত্ত্বেও প্রায় ১০ হাজার অস্ত্র এখনো জমা পড়েনি।

অন্তর্বর্তী সরকারের সময়ের মামলা যাচাই হবে, তালিকা দেওয়ার নির্দেশ

২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হওয়া মানবতাবিরোধী মামলাগুলো যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জেলা প্রশাসকদের একগুচ্ছ নির্দেশনা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেশন শেষে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জন্য একগুচ্ছ গুরুত্বপূর্ণ ও

গৃহশ্রমিকদের অধিকার নিশ্চিতে ১০ দফা দাবি

গৃহশ্রমিকদের সুরক্ষা, আইনি স্বীকৃতি, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে ১০ দফা দাবি জানিয়েছে আশার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ হাজার অস্ত্র উদ্ধার-বাজেয়াপ্ত করতে ডিসিদের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতার সিঁড়ি যখন বিজেপি: যেভাবে ‘দিদি’ মমতাসহ ৬ মুখ্যমন্ত্রীর পতন

শিক্ষা ব্যবস্থাকে মূল্যবোধ বা মানসম্পন্ন শিক্ষার ভিত্তিক করতে চাই: শিক্ষামন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সময়ের মামলা যাচাই হবে, তালিকা দেওয়ার নির্দেশ

নাহিদ রানাকে বাংলাদেশের সম্পদ বললেন শাহিন আফ্রিদি

জেলা প্রশাসকদের একগুচ্ছ নির্দেশনা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

গৃহশ্রমিকদের অধিকার নিশ্চিতে ১০ দফা দাবি

নেইমারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: রবিনহো জুনিয়র

রেকর্ড পরিমাণ টিকা মজুত করা হয়েছে, ঘাটতির শঙ্কা নেই: স্বাস্থ্যমন্ত্রী

ইরানে সামরিক অভিযান সমাপ্ত: মার্কো রুবিও

পরিবেশ রক্ষায় ডিসিদের ওপরই মূল ভরসা রাখছে সরকার: পরিবেশমন্ত্রী

মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল কেন অবৈধ হবে না: হাইকোর্টের রুল

পদ্মা ব্যারেজ নিয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

আমাদের অর্থনীতিকে আরও বিনিয়োগবান্ধব করতে হবে: বাণিজ্যমন্ত্রী

শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম

চট্টগ্রামে একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ

অন্যান্য দেশের তুলনায় তেলের দাম নিয়ন্ত্রণে আছে: মাহদী আমিন

রাজধানীর ফার্মগেটে যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন 

এপ্রিলে সড়কে নিহত ৪০৪ জন: রোড সেফটি ফাউন্ডেশন

মিরপুরে নতুন কৌশল, নতুন উইকেট—ইতিহাস ছুঁতে চায় বাংলাদেশ