ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

ঢাকাকে একটি ন্যায্য শহর হিসেবে গড়ে তুলতে চাই: ডিএনসিসি প্রশাসক

আমার বার্তা অনলাইন:
২৭ মার্চ ২০২৫, ১৬:২১

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, নতুন ১৮টি ওয়ার্ডে উন্নয়নের জন্য বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ এখানে উন্নয়নের প্রয়োজন সবচেয়ে বেশি।

তিনি বলেন, ৩৬টি ওয়ার্ড নিয়ে ডিএনসিসি গঠিত হয়েছে, পরে ১৮টি নতুন ওয়ার্ড যুক্ত হয়েছে। এসব নতুন ওয়ার্ড মূলত গ্রামাঞ্চল, যেখানে উন্নয়ন ও অবকাঠামো ছিল না। আমি দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত নিয়েছি, ঢাকাকে একটি ন্যায্য শহর হিসেবে গড়ে তুলবো।

বৃহস্পতিবার (২৭ মার্চ) মিরপুর ডিওএইচএস থেকে দিয়াবাড়ি সংযোগ সড়ক ও নতুন ১৮টি ওয়ার্ড প্রকল্পের আওতায় উত্তরা আজমপুর কাঁচাবাজার হতে চামুরখান পর্যন্ত রাস্তার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রশাসক বলেন, ন্যায্য শহর গড়তে হলে সেসব জায়গায় বেশি উন্নয়ন ও ইনভেস্টমেন্ট করতে হবে যেখানে প্রয়োজন বেশি। যেখানে প্রয়োজন কম, সেখানে ইনভেস্টমেন্ট কম হবে। তবে আমরা লক্ষ্য করেছি যে, যে-সব জায়গায় পয়সাওয়ালারা, প্রভাবশালীরা বেশি থাকেন, সেসব জায়গায় বেশি ইনভেস্টমেন্ট হয়েছে। কিন্তু আমি চাই, যেসব জায়গায় প্রয়োজন বেশি, সেসব জায়গায় বেশি উন্নয়ন ও ইনভেস্টমেন্ট করতে হবে।"

তিনি আরও বলেন, নতুন ১৮টি ওয়ার্ডে উন্নয়নের প্রয়োজন সবচেয়ে বেশি। তাই আমি এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এয়ারপোর্ট থেকে দক্ষিণখান ঢাকার পূর্ব-পশ্চিমের সংযোগ সড়কগুলোতে কাজ চলমান। আজমপুর কাঁচাবাজার থেকে চামুরখান ব্রিজ পর্যন্ত ৩.৬ কিমি প্রধান সড়কের কাজ সম্পন্ন হয়েছে, যা আজ উদ্বোধন করা হয়েছে। ঈদের পরেই এয়ারপোর্ট থেকে কাউলা সড়কও সম্পন্ন হবে।

নতুন ১৮টি ওয়ার্ডের মানুষের অনেক ভোগান্তি হয়েছে উল্লেখ করে প্রশাসক বলেন, এ এলাকায় অনেক চ্যালেঞ্জ রয়েছে। এখানে পূর্ব পরিকল্পনা ছিল না, মানুষ রাস্তার জায়গা ছাড়ার জন্য প্রস্তুত ছিল না। তবে আমরা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তাদের বোঝানোর চেষ্টা করেছি, যাতে তারা রাস্তা প্রশস্ত করার জন্য জায়গা ছাড়ে।

তিনি আরও বলেন, আমাদের মাস্টারপ্ল্যান অনুযায়ী ভবিষ্যতে ৭০ ফুট প্রশস্ত রাস্তা তৈরি করা হবে, যাতে পুরো অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন হয়।

ডিএনসিসি প্রশাসক বলেন, আমরা ইতোমধ্যে প্রধান সড়কগুলোর মেরামত প্রায় শেষ করেছি। সব প্রধান সড়কের গর্ত মেরামত করে রাস্তা সমান করা হয়েছে। আমাদের লোকবল খুবই কম, আমরা প্রয়োজনের তুলনায় মাত্র ২০% লোকবল নিয়ে কাজ করছি। তবে আমাদের টিম নিরলস কাজ করছে। ঈদের পর আমরা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করবো।

সবার অংশগ্রহণে ন্যায্য শহর গড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ডিএনসিসির ফেসবুক পেজে ঢাকার উন্নয়ন বা সেবা নিয়ে সবার মতামত পাওয়া যায়, এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এমন একটি শহর গড়তে চাই যার নিজস্ব গল্প থাকবে।

সড়ক উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, ১৮ ওয়ার্ডের প্রকল্প বাস্তবায়নকারী ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগে. জেনা. মোহাম্মদ ওসমান সরোয়ার, ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, মো: জুলকার নায়ন, মো. জিয়াউর রহমান, ১৮ ওয়ার্ড প্রকল্পের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো: মাসুদুর রহমান খান ও প্রকল্প কর্মকর্তা মেজর এস সৌমিক ইসলাম প্রমুখ।

আমার বার্তা/এমই

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু