ই-পেপার বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

দেশের সবচেয়ে উচ্চতার ফ্ল্যাগ স্ট্যান্ড নির্মাণ হতে যাচ্ছে বাংলাবান্ধায়

আমার বার্তা অনলাইন:
১৯ এপ্রিল ২০২৫, ১৬:১৪

পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে নির্মাণ হতে যাচ্ছে দেশের সবচেয়ে উচ্চতার ফ্ল্যাগ স্ট্যান্ড। যেখানে উড়বে বাংলাদেশের লাল-সবুজ পতাকা।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এই ফ্ল্যাগ স্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ একটি গেট নির্মাণ ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী।

জেলা প্রশাসন সূত্র জানায়, বাংলাবান্ধা জিরো পয়েন্টের বিপরীতে ভারতীয় প্রান্তে প্রায় ১০০ ফুট উচ্চতার একটি ফ্ল্যাগ স্ট্যান্ডে ভারতীয় পতাকা উড়ানো হয়। কিন্তু বাংলাদেশ প্রান্তে বড় কোনো ফ্ল্যাগ স্ট্যান্ড বা সেভাবে পতাকা উত্তোলনের ব্যবস্থা ছিল না। বাংলাদেশ প্রান্তে ভারতের চেয়েও বেশি উচ্চতার ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন করে দেশের জাতীয় পতাকা উড়ানোর দাবি ছিল স্থানীয়দের। এবার এর ভিত্তিপ্রস্তর স্থাপনসহ একটি গেট নির্মাণ ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করা হলো।

জেলা প্রশাসক সাবেত আলী বলেন, বাংলাবান্ধা জিরো পয়েন্টে বাংলাদেশের অপর প্রান্তে ২৪ ঘণ্টা ভারতীয় পতাকা উড়তে দেখি। পঞ্চগড়ের মানুষের দাবি ছিল, বাংলাবান্ধা সীমান্তে ভারতের চেয়েও উঁচু একটি ফ্ল্যাগ স্ট্যান্ড করা। যেখানে উড়বে আমাদের প্রাণের পতাকা। বাংলাদেশের জাতীয় পতাকা আকাশে উড়বে। ফ্ল্যাগ স্ট্যান্ডটি বাস্তবায়ন হলে পঞ্চগড়ের মানুষের একটি দাবি পূরণ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি মো. আব্দুল্লাহ, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহীনসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এল/এমই

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে বলে জানিয়েছেন

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা কামনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে

বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ: ইফতেখারুজ্জামান

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ এবং

পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী তুলে নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরেছে, তাই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মাঠ পর্যায়ে থাকা সেনাবাহিনীর সদস্যদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় যাবে: বাণিজ্যমন্ত্রী

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

সিঙ্গাপুর থেকে আসছে ৩ কার্গো এলএনজি, ব্যয় ২১৮৬ কোটি টাকা

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি

‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত: দোকান মালিক সমিতি

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

অর্থ পাচারসহ আর্থিক অপরাধ দমনে সিঙ্গাপুর কার্যকর ও সফলঃ এফএটিএফ

একদিনে হাম ও হামের উপসর্গে ১২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এনআইডি ও ব্যাংক হিসাবের তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেপ্তার

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ