ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে সরকার

আমার বার্তা অনলাইন:
১০ নভেম্বর ২০২৫, ১৯:২৯
সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে দ্রুতই সরকারের সিদ্ধান্ত জানা যাবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট প্রশ্নে মতভিন্নতার কারণে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এ বিষয়ে সমঝোতার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ওপর ছেড়ে দিয়েছিল সরকার। সেজন্য রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসে মতৈক্যে পৌঁছাতে সাত দিন সময় দেওয়া হয়েছিল। এই সময় শেষ হচ্ছে সোমবার (১০ নভেম্বর)- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘সরকারের অবস্থানটা সরকার স্পষ্ট করেছে। অনেকগুলো ক্ষেত্রেই তো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। যে বিষয়গুলোতে ঐকমত্য হয়নি সেগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলো যাতে নিজেরা একসঙ্গে বসে একটা ঐকমত্যে এসে সরকারকে জানায়। আমরা জেনেছি, রাজনৈতিক দলগুলো এখনো সেই প্রক্রিয়া যায়নি। আমরা বলেছিলাম রাজনৈতিক দলগুলো যদি নিজেরা সমাধান করতে না পারে তবে সরকার অবস্থান নেবে। যেহেতু সাত দিন পার হয়ে গেছে, এখন সরকার বসবে। সরকার অভ্যন্তরীণভাবে আলোচনা করে যেটা ভালো মনে হয় সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করবে।’

তিনি বলেন, সরকার একটা সম্ভাব্য সমাধান মাথায় রেখেই আমাদের সবার সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্তে উপনীত হবে, সেটা খুব দ্রুতই আপনাদের জানিয়ে দেওয়া হবে।

সরকার সিদ্ধান্ত আরোপ করছে কি না- এ বিষয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা বলেন, কেউ তো বলেনি যে সরকার সিদ্ধান্ত নিতে পারবে না। যদি শুনতাম সরকার সিদ্ধান্ত নিতে পারবে না, তারপরও যদি সরকার সিদ্ধান্ত নিত তাহলে কথাটা বলতে পারতেন যে আমরা আরোপ করছি। তা তো নয়। সরকারের তো একটা দায়িত্ব আছে, তাকে তো এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে অচলাবস্থাকে কাটিয়ে আনতে হবে।

আমরা সিদ্ধান্ত দিতে খুব বেশি সময় নেব না। আমরাও নিজেদের মধ্যে কথাবার্তা বলে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সরকার যে সিদ্ধান্ত নিবে সেটি যদি রাজনৈতিক দলগুলো না মানে- এ বিষয়ে জানতে চাইলে সৈয়দা রিজওয়ানা বলেন, ‘যদি’ ‘দিয়ে’ আর এখন প্রশ্ন কইরেন না, সরকার সিদ্ধান্ত নিক। কেউ তো বলেনি সরকারের সিদ্ধান্ত আমরা মানবো না। তাহলে আপনি কেন ‘যদি’র কথা আনছেন। আমি যদি সিদ্ধান্ত না নিতে পারি, তবে সিদ্ধান্ত তো মানতে হবে। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব তো পালন করতে দিতে হবে।

উপদেষ্টা রিজওয়ানা আরও বলেন, জনগণের প্রত্যাশা বিবেচনায় নিয়ে, রাজনৈতিক দলগুলোর ভাবনা বিবেচনায় নিয়ে সরকার যেটা ভালো মনে করে সরকার সেই সিদ্ধান্ত নেবে।

আমার বার্তা/এমই

ছাত্র-জনতার গণপ্রত্যাশা পূরণই এই সংসদের অঙ্গীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ছাত্র-জনতার গণপ্রত্যাশা পূরণই ত্রয়োদশ জাতীয় সংসদের অঙ্গীকার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ আসন থেকে

ত্রয়োদশ সংসদ: মির্জা আব্বাসসহ ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত

ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনার জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলী

জাতীয় সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: সংসদে বিরোধীদলীয় নেতা

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদ যেন কোনোভাবেই ব্যক্তিগত চরিত্র হননের

সংসদ অধিবেশনে ড. ইউনূস-সেনাপ্রধান-জাইমাসহ উপস্থিত ছিলেন যারা

আজ (১২ মার্চ) রাষ্ট্রপতির আহ্বানে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বৃহস্পতিবার (১২ মার্চ)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল

ছাত্র-জনতার গণপ্রত্যাশা পূরণই এই সংসদের অঙ্গীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের ছুটির মধ্যে দুইদিন আন্তঃব্যাংক চেক নিষ্পত্তি হবে নতুন সময়সূচিতে

ত্রয়োদশ সংসদ: মির্জা আব্বাসসহ ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত

জাতীয় সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: সংসদে বিরোধীদলীয় নেতা

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

সংসদ অধিবেশনে ড. ইউনূস-সেনাপ্রধান-জাইমাসহ উপস্থিত ছিলেন যারা

দেশ ও জনগণের স্বার্থই আমার রাজনীতি: সংসদে প্রধানমন্ত্রী

খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব

অভিযানের ৩৯তম ধাপে একাধিক মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি আইআরজিসির

সবার আগে বাংলাদেশ, এই হোক মূলমন্ত্র: সংসদে স্পিকার

মিরপুর ও উত্তরা গোয়েন্দা বিভাগে নতুন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার

যান্ত্রিক গোলযোগে অধিবেশন শুরুই করতে পারলেন না স্পিকার

হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি

মন্ত্রী হলেন অ্যাডভোকেট আহমেদ আযম খান

হরমুজ প্রণালিতে ২ ভারতীয় ট্যাংকারকে যাওয়ার অনুমতি দিলো ইরান

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

সভাপতি হিসেবে মোশাররফ হোসেনের নাম প্রস্তাবকে বিরোধী দলের সমর্থন

অল্পের জন্য প্রাণে বাঁচলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী

রাষ্ট্রপতির বক্তব্যে বাধা দিতে সাংসদদের প্রতি আহ্বান আসিফ মাহমুদের