ই-পেপার রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

সবার সহযোগিতা থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে

আমার বার্তা অনলাইন:
১৩ নভেম্বর ২০২৫, ১৬:৩৫
আপডেট  : ১৩ নভেম্বর ২০২৫, ১৬:৩৬

গণহত্যার রায় নিয়ে কোনো শঙ্কা নেই, সবার সহযোগিতা থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে কি না- জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনাদের সবার সহযোগিতা থাকলে অবশ্যই সহজ হবে।

গণহত্যার রায় নিয়ে কোনো শঙ্কা আছে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, কোনো শঙ্কা নেই, আল্লাহ দিলে কোনো শঙ্কা নেই।

লকডাউন ঘিরে আজকের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মানুষের টেনশন, রাস্তা ফাঁকা। আপনারা কী মানুষের এই টেনশন দূর করতে পারেননি- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাস্তা তো ওরকম ফাঁকা না। ফাঁকা থাকলে আপনারা আসলেন কীভাবে? আপনারা তো সবাই চলে আসছেন। রাস্তা ফাঁকা দেখে কী তাড়াতাড়ি চলে আসছেন?

তিনি আরও বলেন, এখন হলো কী অনেক কিছু প্রচার করলে অনেক ধরনের কিছু হয়। কিন্তু ওরকম বড় ধরনের কোনো সমস্যা নেই। ছোটখাট দুই একটা ঘটনা ঘটছে। এটা আপনারা মিডিয়া দেখছেন, আমিও দেখছি। এটার ক্ষেত্রে সাথে সাথে কিন্তু আমরা অ্যাকশনও নিছি।

পেঁয়াজের দাম নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার পেঁয়াজের দাম হঠাৎ বাজারে একটুখানি বেড়ে গেছে। বাট আপনারা জানেন যে আমরা পেঁয়াজের জন্য কিন্তু অনেকগুলো হাই-ফ্লো মেশিন দিছি। এজন্য এবার পেঁয়াজ আমদানি ওরকম করতে হয়নি। আমাদের মনে হয় আমদানি করতেও হবে না। তবে আমদানি করার জন্য দুই হাজারের ওপরে অ্যাপ্লিকেশন করছে লোকজন। আমদানিটা করলে কৃষকরা একটা বড় ধরনের সাফার করবে।

তিনি আরও বলেন, আমাদের পেঁয়াজের কোনো ঘাটতি হবে না। কিন্তু কিছু কিছু দুষ্কৃতিকারী দামটা বাড়ানোর চেষ্টা করতেছে। বাট তারা সফল হবে না। আমাদের আমদানি করার ওরকম ইচ্ছা নেই। আমাদের হয়তো আমদানির অনুমতি দিতে হবে না। কিন্তু আমাদের যে প্রোডাকশন হয়েছে, আমাদের কৃষকরা যে উৎপাদন করছে, সেটা দিয়ে ভোক্তাদের চাহিদা মিটে যাবে।

আমার বার্তা/এমই

সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে হামলায় ৬ বাংলাদেশি নিহত

আফ্রিকার সুদানের আবেইতে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন।  শনিবার (১৩

বারবার পাল্টাচ্ছে অবস্থান, হাদির হামলাকারীকে ধরতে পুলিশের অভিযান

‎ ‎ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলির ঘটনায়

সন্ত্রাস দমনে চালু হচ্ছে ডেভিল হান্ট ফেইজ-২ : স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্বৃত্তের হাতে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি বর্তমানে রাজধানী ঢাকার এভারকেয়ার

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় একদিন পেরিয়ে গেলেও হয়নি কোনো মামলা

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে হামলায় ৬ বাংলাদেশি নিহত

স্বর্ণ চুরির মিথ্যা অভিযোগে পরিবারের ওপর নির্যাতন

বারবার পাল্টাচ্ছে অবস্থান, হাদির হামলাকারীকে ধরতে পুলিশের অভিযান

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

বিপিএল খেলতে আসছেন মঈন আলি

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী

সন্ত্রাস দমনে চালু হচ্ছে ডেভিল হান্ট ফেইজ-২ : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনকে বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: মনিরুল হক

বগুড়ায় শিশু ধর্ষণের আসামি জামিনে মুক্ত, মামলা তুলে নিতে হুমকি

প্রায় ১২ ঘণ্টা পর কেরানীগঞ্জের সেই ভবনের আগুন নিয়ন্ত্রণে

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় একদিন পেরিয়ে গেলেও হয়নি কোনো মামলা

ওসমান হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: নির্বাচন কমিশনার

মানবাধিকার কমিশন অধ্যাদেশ আমলাতান্ত্রিক দখলদারিত্বে জিম্মি

যেকোনও মূল্যে দেশে জাতীয় নির্বাচন হতে হবে: তারেক রহমান

চরম হতাশার মুহূর্তে আল্লাহর ওপর ভরসা রাখার গুরুত্ব

মোবাইলে কথা বলতে বলতেই ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

যমুনা অয়েলের তেল চুরি সিন্ডিকেট প্রধান হেলালের প্রধান সেনাপতি এয়াকুব গ্রেপ্তার

২০২৬ সালে বিশ্ববাজারে সোনার দাম বাড়াতে পারে ৪,৯০০ ডলারে

অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে জানুয়ারিতে সচেতনতামূলক কর্মসূচি শুরু

ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা প্রকাশ