ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

তারেকের দলসহ ৭ দলের নিবন্ধন আবেদন ফের যাচাইয়ে ইসি

আমার বার্তা অনলাইন:
১৮ নভেম্বর ২০২৫, ১৮:৩১
আপডেট  : ১৮ নভেম্বর ২০২৫, ১৮:৩৬
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আখতার আহমেদ।

তারেকের আমজনতার দলসহ সাতটি দলকে নিবন্ধন না দেওয়ার বিষয়ে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নিয়ে দল নিবন্ধনের আবেদন একাধিকবার যাচাই করছে সংস্থাটি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এমন তথ্য জানান।

তিনি বলেন, ১৪৩টি দল এবার নিবন্ধনের জন্য আবেদন করেছিল। ১২১টি দলকে নামঞ্জুর করেছি। শেষমেশ দাবি আপত্তি আহ্বান করে (এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী ও আম জনগণ পার্টি) তিনটা দল নিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলাম। এর ধারাবাহিকতায় কিছু আপত্তি পেয়েছি আমজনগণ পার্টির বিষয়ে। তাই সিদ্ধান্ত বাকি দুই দলকে নিবন্ধন দেয়া হচ্ছে।

তিনি বলেন, আমরা যে কয়েটি আপিল আবেদন পেয়েছি তারমধ্যে সাতটি দলের আবেদন পুনর্বিবেচনা করা হবে। দলগুলো হলো বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, গণতান্ত্রিক পার্টি, জাসদ-শাহজাহান সিরাজ, জাতীয় জনতা পার্টি, জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি, আমজনতার দল ও জনতার দল এই দলগুলোর এদের তদন্তও করা হবে।

তিনি বলেন, আমরা কিছু সংখ্যক আপত্তি পেয়েছি বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপির বিষয়ে কোনো মতামত পাইনি। সেজন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী—এই দুটোকে নিবন্ধন এ পর্যায়ে দেওয়া হবে। আর বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে যে আপত্তিগুলো এসেছে, সেগুলো পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে।

বেশ কয়েকবার দল নিবন্ধন আবেদন পুনর্বিবেচনা করছেন, আসলে কতদিন চলবে এ কার্যক্রম- জানতে চাইলে তিনি বলেন, যতদিন না পর্যন্ত কমিশন মনে করে যে এখন বন্ধ করতে হবে। আর কাটঅফ টাইমটা তো বলতে পারব, যখন আমরা পর্যালোচনাগুলোকে শেষ করা যাবে এই মুহূর্তে তো বলতে পারছি না।

পুনর্বিবেচনায় আনা দলগুলো যদি শেষের দিকে এসে নিবন্ধন পায় তাহলে তারা লেভেল প্লেয়িং ফিল্ড পাবে কিনা-জানতে চাইলে তিনি বলেন, সেটার জন্য আমরা তো চেষ্টা করব একটা কাট অফ টাইমের।

গণভোটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গণভোটের বিষয়ে আমরা কোন নির্দেশনা পাইনি এবং নির্দেশনা পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব।

সংলাপ যে চলছে জাতীয় পার্টি এবং ১৪ দলের যে শরিকদের আপনারা আমন্ত্রণ জানাচ্ছেন কিনা-জানতে চাইলে তিনি বলেন, এটাও আপনারা আগামীকাল দেখবেন। শেষ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি।

আমার বার্তা/এমই

মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধে ডিএমপি কমিশনারের নির্দেশ

মূল সড়কে যেন ব্যাটারিচালিত রিকশা প্রবেশ করতে না পারে সে জন্য ট্রাফিক পুলিশকে নির্দেশনা দিয়েছেন

কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন ১০ মার্চ

নির্বাচনী আচরণবিধির কারণে বগুড়া সফর স্থগিত রেখে আগামী ১০ মার্চ সকালে রাজধানীর কড়াইল বস্তি থেকে

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই: সেতুমন্ত্রী

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরার প্রস্তুতি

বর্ষা মৌসুমে মশা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজায়ন করার পাশাপাশি বর্ষা মৌসুমের আগেই মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুপুরে মাদক কারবারিকে দেড় বছরের কারাদণ্ড

মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধে ডিএমপি কমিশনারের নির্দেশ

কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন ১০ মার্চ

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই: সেতুমন্ত্রী

বর্ষা মৌসুমে মশা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার আইসিইউতে ওষুধ প্রতিরোধী ছত্রাক: গবেষণা

চীনের সামনে বাংলাদেশের প্রাচীর হয়ে দাঁড়ালেন মিলি আক্তার

ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

ডিজিটাল ডিভাইসে নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী

জায়নবাদ মানবতার হুমকি, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান

নির্বাচিত সরকারের প্রত্যাশা পূরণে পদত্যাগ: দুদকের বিদায়ী চেয়ারম্যান

কাতার-দুবাইসহ ছয় রুটে বিমানের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৭৮৭: রেড ক্রিসেন্ট

মিরপুরের চাঁদাবাজের মূলহোতা শাহীনুল ইসলাম জীবন ও দুই সহযোগী আটক

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারি আটক

পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনাররা