ই-পেপার শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

যে কোনো বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ অপরিহার্য

আমার বার্তা অনলাইন:
১৯ নভেম্বর ২০২৫, ১৬:২৩
আপডেট  : ১৯ নভেম্বর ২০২৫, ১৬:২৪
ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার/ফাইল ছবি

ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, রাষ্ট্রীয় উন্নয়নের জন্য যে কোনো বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ অপরিহার্য। তিনি বলেন, উন্নয়ন অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই উন্নয়ন যেনো মানুষের দুর্ভোগ সৃষ্টি না করে। তাই ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় যাতে জনদুর্ভোগ না হয় এ বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।

বুধবার (১৯ নভেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫২তম সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন, কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিবসহ সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় যেসব প্রকল্পের ভূমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে

সভায় এলজিইডির অধীন ঢাকা জেলার রূপগঞ্জ উপজেলাধীন পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ শীর্ষক প্রকল্পের জন্য ১ দশমিক৮৭২৬ একর ভূমি; নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলাধীন পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ শীর্ষক প্রকল্পের জন্য ৪ দশমিক ০৫৩০ একর ভূমি; নারায়ণগঞ্জ সিটি করপোরশনের বর্জ্য ব্যবস্থাপনা জন্য ‘আরবান ডেভেলপমেন্ট সিটি গভার্নেন্স প্রকল্প’র জন্য ৩৬ দশমিক৯৯০০ একর ভূমি অধিগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।

গাজীপুর জেলার ধীরামে আইসিডি নির্মাণের লক্ষ্যে ১৬৮ দশমিক ৫০৪ একর ভূমি অধিগ্রহণসহ পূবাইল-ধীরাশ্রম রেল লিংক নির্মাণ; নরসিংদী পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএমএডব্লিউএম)’ শীর্ষক প্রকল্পের আওতায় নরসিংদী জেলার সদর উপজেলাধীন বালুশাইর এফসিডিআই উপ-প্রকল্পাধীন দুটি স্লুইচ গেট নির্মাণের জন্য ০ দশমিক২৪৫৮ একর ভূমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে।

জেলা ভূমি বরাদ্দ কমিটির সুপারিশকৃত বিভিন্ন জেলা থেকে চূড়ান্ত অনুমোদনের জন্য পাওয়া ৫০ বিঘার ঊর্ধ্বের অধিগ্রহণ প্রস্তাব সমূহের মধ্যে রয়েছে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলাধীন চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট ব্রিজিং (অতিরিক্ত অর্থায়ন) (বাপউবো) সি-ডাইক (রিটার্ড)। বেড়ি বাঁধ নির্মাণ, রেগুলেটর নির্মাণ ও রেগুলেটরের ডাইভারশন চ্যানেল খনন কাজের জন্য বিভিন্ন মৌজায় ৯৪ দশমিক ১৬ একর ভূমি, ২০ দশমিক ২০ একর, ৮৪ দশমিক ৪২ একর ভূমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

খুলনা জেলার কয়রা উপজেলাধীন ‘পোল্ডার নং ১৪/১ পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পের জন্য ২ দশমিক২৫৬ একর ভূমি; সিলেট সড়ক বিভাগাধীন ‘ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প: সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পার্শ্বে পৃথক সার্ভিস লেন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের জন্য ১১ দশমিক ০৭১৩ একর, ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণের জন্য ১২ দশমিক৯৫০৬ একর, ৮ দশমিক৬৮৫৬ একর, ১৪ দশমিক ৯৯৩০ একর, ১০ দশমিক ০৩৮৪ একর, ০ দশমিক ৯৬৪৩ একর, ০ দশমিক ২৫৬৫ একর, ৭ দশমিক ৪৯৮০ একর, ১০ দশমিক ৪৭২৮ একর এবং ১১ দশমিক ৫২৬৮ একর ভূমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়াও ‘মাগুরা-নড়াইল (আর-৭২০) আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলীকরণসহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পের জন্য ৪৬ দশমিক ৪৬৬৭ একর ভূমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটি।

আমার বার্তা/এমই

হাদির ওপর গুলিবর্ষণকারী যেখানেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করা হবে

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। এ

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ সহকারী

মাথায় গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের

হাদির মাথার ভেতরে গুলি, ওটিতে চলছে সার্জারি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। সর্বশেষ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ওপর গুলিবর্ষণকারী যেখানেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করা হবে

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর: মির্জা ফখরুল

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ সহকারী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে

হাদি গুলিবিদ্ধ: সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

গুলিবিদ্ধ হাদি, জড়িতদের গ্রেপ্তার দাবিতে শনিবার বিএনপির বিক্ষোভ

হাদির মাথার ভেতরে গুলি, ওটিতে চলছে সার্জারি

সীমান্ত সংঘাতের মধ্যেই থাইল্যান্ডে সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ

চাহিদার তুলনায় ২২ লাখ টন বেশি আলু উৎপাদন হয়েছে: কৃষি উপদেষ্টা

গণভোটে যে চারটি প্রশ্ন থাকবে, ‘হ্যাঁ’ ভোট বেশি হলে কী হবে

গাজীপুরে তিতাস গ্যাসের ৩ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

মেডিকেল ভর্তি পরীক্ষা : ‘প্রশ্ন সহজ ছিল’ বলছে বেশিরভাগ পরীক্ষার্থী

নির্বাচন বানচালের ক্ষমতা কারও নেই: প্রেস সচিব শফিকুল

ঝড়ের তাণ্ডবের মাঝেও গাজায় থামেনি ইসরায়েলি বর্বরতা

নির্বাচনি ট্রেন গন্তব্যে পৌঁছাতে আন্তরিকভাবে কাজ করতে হবে

ইউটিউব শর্টস থেকে আয় বাড়াবেন যেভাবে

ন্যায়বিচার নিশ্চিতে মাঠে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ

মৃত্যু থেকে পালানোর পথ নেই

নির্বাচন সুষ্ঠু-সফল করতে যৌক্তিক সব সহযোগিতায় আমরা প্রস্তুত