ই-পেপার বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
বিধিমালা জারি

স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স

আমার বার্তা অনলাইন
১৪ জানুয়ারি ২০২৬, ১৩:১৭

আমদানি ও রপ্তানিকারকদের জন্য প্রতিযোগিতামূলক পরিবেশে সেবার মান বাড়াতে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (১৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২০ রহিত করে কাস্টমস আইন,২০২৩ অনুসরণ করে নতুন এই বিধিমালা প্রণয়ন করা হয়েছে। গত ৮ জানুয়ারি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।

এনবিআর জানিয়েছে, এর আগে সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স প্রদানের জন্য কোনো স্বতন্ত্র বিধিমালা ছিল না। কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২০ অনুযায়ীই সিঅ্যান্ডএফ এজেন্টদের লাইসেন্স ইস্যু করা হতো। তবে সময়োপযোগী ও কার্যক্রম আরও সহজ করতে আলাদা বিধিমালার প্রয়োজন দেখা দেওয়ায় নতুন করে সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ প্রণয়ন করা হয়েছে।

নতুন বিধিমালায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—কাস্টমস স্টেশনভিত্তিক সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সের সংখ্যা নির্ধারণে আর এনবিআরের পূর্বানুমোদন লাগবে না। পরীক্ষায় উত্তীর্ণ এবং যোগ্য বিবেচিত সব প্রার্থীই লাইসেন্স নিতে পারবেন।

এ ছাড়া নিয়মিতভাবে প্রতিবছর নির্ধারিত সময়ে পরীক্ষা গ্রহণ করে লাইসেন্স প্রদান প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এনবিআরের পক্ষ থেকে কোনো স্থল কাস্টমস স্টেশন বন্ধ ঘোষণা করা হলেও সংশ্লিষ্ট স্টেশনের বিপরীতে ইস্যু করা সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না।

নতুন বিধিমালায় অধিক্ষেত্র সংযোজনের সুযোগ রাখা হয়েছে। এর ফলে লাইসেন্সধারী সিঅ্যান্ডএফ এজেন্টরা অন্য যে কোনো সচল কাস্টমস স্টেশনে ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

এনবিআরের আশা, নতুন এই বিধিমালার মাধ্যমে সিঅ্যান্ডএফ এজেন্টদের কার্যক্রম আরও স্বচ্ছ, সহজ ও গতিশীল হবে। পাশাপাশি আমদানি-রপ্তানি কার্যক্রমে সেবার মান উল্লেখযোগ্যভাবে বাড়বে।

বৈঠক ভালো হয়েছে: পল কাপুর

পররাষ্ট্রমন্ত্রী ড. খ‌লিলুর রহমা‌ন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলামের স‌ঙ্গে বৈঠক শে‌ষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ

১৭ বছরের বিশৃঙ্খল শাসন একদিনে বদলানো সম্ভব নয়: ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল

আকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, অফিসে নেই কোনো কর্মকর্তা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে চরম অব্যবস্থাপনার চিত্র সচক্ষে দেখলেন ভূমি প্রতিমন্ত্রী

অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের প্রস্তুতির জন্য ডিপিএল হওয়া ‍খুব জরুরি: শান্ত

মালয়েশিয়ায় পাচারচক্রের মূলহোতাসহ ৭ বাংলাদেশি আটক

রোজায় ত্বকের ঘরোয়া যত্নে মুসুর ডালের জাদু

চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য

ইরান যুদ্ধের কারণে সাইবার হামলার শঙ্কা

বৈঠক ভালো হয়েছে: পল কাপুর

১৭ বছরের বিশৃঙ্খল শাসন একদিনে বদলানো সম্ভব নয়: ফখরুল

আকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, অফিসে নেই কোনো কর্মকর্তা

তেহরানে নতুন করে ইসরায়েলি বিমান হামলা, বিকট বিস্ফোরণ

বিশ্বকাপ শেষ ব্রাজিল তারকার, নেইমারের আবেগঘন বার্তা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা

সীমাতিরিক্ত ঋণ সমন্বয় ছাড়া নবায়ন না করার বাধ্যবাধকতা বাতিল

ভূমধ্যসাগরে পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স

অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের

ট্রেনে ১৪ মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ

জাতিসংঘের সভাপতি পদে যুক্তরাজ্যের সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় সহস্রাধিক নিহতের দাবি

৪ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

মধুপুরে মাদক কারবারিকে দেড় বছরের কারাদণ্ড

মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধে ডিএমপি কমিশনারের নির্দেশ