ই-পেপার সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
১৪ জানুয়ারি ২০২৬, ১৭:৩৮
বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে বিজিবির ১০৪তম রিক্রুটিং প্যারেড সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: সংগৃহীত

বিদেশে পালিয়ে থাকা ব্যক্তিদের দেওয়া হুমকির কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, যাদের সাহস আছে, তারা দেশে এসে আইনের আশ্রয় নিক। অন্য দেশে পালিয়ে থেকে কথা বললে তার কোনো ভ্যালু নেই।

বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিঅ্যান্ডসি) ঐতিহ্যবাহী বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে বিজিবির ১০৪তম রিক্রুটিং প্যারেড সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পার্শ্ববর্তী রাষ্ট্রে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছেন—এতে ভোটারদের কীভাবে আশ্বস্ত করবেন? জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা পালিয়ে আছে, তারা অনেক কিছুই বলতে পারে। যদি সাহস থাকে, দেশে এসে কথা বলুক। আইনের আওতায় এসে বললে সেটার অর্থ থাকবে।

‎নির্বাচনকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, নির্বাচনে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য ফোর্সের সংখ্যা বাড়ানো হচ্ছে। কেউ বিশৃঙ্খলা করতে পারবে না। সবাই সহযোগিতা করলে নির্বাচন শান্তিপূর্ণভাবেই হবে।

‎আরাকান আর্মির সীমান্ত লঙ্ঘন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মিয়ানমার একটি বৈধ রাষ্ট্র। কিন্তু বর্তমানে রাখাইন সীমান্ত এলাকায় আরাকান আর্মির দখল রয়েছে। মিয়ানমার সেনাবাহিনী সেখানে নেই, এ কারণেই আমাদের সমস্যা হচ্ছে।’

‎জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, মিয়ানমার সরকারের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ রয়েছে এবং সীমান্তে কোনো ঘটনা ঘটলে মিয়ানমার সরকারকে প্রতিবাদ জানানো হয়। তবে আরাকান আর্মিকে এখনো বৈধতা দেওয়া হয়নি। তারা বিভিন্নভাবে সীমান্তে সমস্যা সৃষ্টি করছে। সম্প্রতি একটি শিশু গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনাও উল্লেখ করেন উপদেষ্টা।

মাঝে মাঝে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ হলে সেখান থেকে গোলা এসে বাংলাদেশের ভেতরে পড়ে। এ বিষয়ে বাংলাদেশ সরকার প্রতিবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

‎সীমান্ত সিল করার কোনো চিন্তাভাবনা সরকারের আছে কি না—এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে সব সময়ই বাহিনী মোতায়েন রয়েছে। সীমান্ত দিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

‎পালিয়ে থাকা সাবেক সরকারের অনুসারীরা বাহিনীর ভেতরে আছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেন, ‘পালিয়ে থাকাদের কোনো অনুসারী আমাদের বাহিনীর মধ্যে নেই।’

বিজিবিতে রেকর্ড ৩ হাজার ২৩ জন সৈনিক নিয়োগ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই প্যারেড গ্রাউন্ডে গত ৪৪ বছর ধরে কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। সাধারণত এখানে ৮০০ থেকে ১ হাজার রিক্রুট প্রশিক্ষণ শেষে পাস আউট করেন। তবে এবার প্রথমবারের মতো ৩ হাজারের বেশি নবীন সৈনিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাঁদের দ্রুত প্রশিক্ষণ শেষ করে বিভিন্ন ইউনিটে পাঠানো হচ্ছে।

‎জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এত বেশি রিক্রুটমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে আসন্ন জাতীয় নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে এসব বাহিনী দায়িত্ব পালন করবে।

আমার বার্তা/এমই

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার

‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেন জমে আছে এক

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উদ্দেশ্যে

জ্বালানি নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ, মহাপরিকল্পনা

আগামী ২০৩০ সালের মধ্যে ছয়টি নতুন কূপ খনন এবং স্থগিত থাকা আটটি কূপের ওয়ার্কওভারের মাধ্যমে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবা দলের দৈনিক ভাতা দ্বিগুণ বাড়িয়ে ২০ হাজার টাকা

প্রিন্ট করা দুটি ছবি দেখিয়ে মরিনিও, ‘আমরা সংবাদ সম্মেলন বাদ দিতে পারি’

কম্বোডিয়ায় অনলাইন স্ক্যাম কার্যক্রমে অভিযান, ৯ বাংলাদেশি আটক

ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার প্রথম নির্বাচনে পুতিনেরই জয়জয়কার!

কুমিল্লায় যুবকের হামলায় মা ও ৮ মাসের ভাতিজি খুন, আহত ভাবি; ঘাতক আটক

ফ্রি কিক থেকে মেসির গোল, এগিয়ে গিয়েও হতাশ করল মায়ামি

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার

‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম

ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী

দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

বার্থী মোহাম্মাদীয়া মাদ্রাসায় দোয়া অনুষ্ঠান ও ডিপফ্রিজ প্রদান

মেঘলা সকালে রাষ্ট্রের হিসাব-নিকাশ

গজারিয়ার চরবলাকিতে তাজুল ইসলাম জমাদারের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ

রাজধানীতে শিল্পকলার একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন, ৪২ ঘর পুড়ে ছাই

জ্বালানি নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ, মহাপরিকল্পনা

সমাজের পঁচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী