ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

দুর্নীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ: ড. ইফতেখারুজ্জামান

আমার বার্তা অনলাইন:
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৪
টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

দুর্নীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ অভিযোগ তুলেছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৫’-এর বৈশ্বিক প্রতিবেদন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. ইফতেখারুজ্জামান জানান, জুলাই আন্দোলনের পর দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের স্কোর মাত্র ১ পয়েন্ট বেড়ে ২৪-এ দাঁড়িয়েছে, যা আগে ছিল ২৩। সূচকে ১৮২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫০তম। আফগানিস্তানের পরই বাংলাদেশের অবস্থান, যা এ অঞ্চলে দ্বিতীয় সর্বনিম্ন।

টিআইবি জানায়, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এক ধাপ অবনতি হয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৩তম। দেশের দুর্নীতি পরিস্থিতিতে কোনো মৌলিক বা বাস্তব পরিবর্তন আসেনি; বরং জুলাই গণঅভ্যুত্থানের পর দুর্নীতি দমন ও সুশাসনের পথে যে অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছিল, বর্তমান স্কোর তার তাৎক্ষণিক ও সীমিত প্রতিফলন মাত্র।

অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে টিআইবি বলেছে, সরকার স্বচ্ছতার চর্চা ও জবাবদিহি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের দুটি প্রধান দায়িত্ব ছিল রাষ্ট্রীয় সংস্কার ও দুর্নীতি দমন। কিন্তু এ দুই ক্ষেত্রেই সরকার প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি। এতে বাংলাদেশ একটি বড় সুযোগ হারানোর দৃষ্টান্ত স্থাপন করেছে।

এ সময় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ থেকে মুক্ত রাখার আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে ড. ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনি প্রচারে যে প্রতিশ্রুতি দিচ্ছে, সেগুলো বাস্তবায়ন হলে দুর্নীতি উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণে আসতে পারে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ নির্বাচনবিরোধী অবস্থান নিয়ে সহিংসতার চেষ্টা চালাচ্ছে এবং এখনো অতীতের ভূমিকার জন্য ক্ষমা চায়নি।

আমার বার্তা/এমই

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেল বাংলাদেশ

জ্বালানি সংকট নিরসনে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাশিয়ার তেল আমদানির জন্য শনিবার যুক্তরাষ্ট্র থেকে অনুমতি

‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) থেকে ‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া এক ডিআইজি ও ১৬ অতিরিক্ত ডিআইজি

আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য

বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং চলমান সংস্কার প্রক্রিয়ায় অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। বুধবার (১৫

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি (২
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেল বাংলাদেশ

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন বিল্লাল বিন কাশেম

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

প্রতিযোগিতায় টিকে থাকতে নীতি সহায়তা চান পোশাক উৎপাদক ও রপ্তানিকারকরা

মালদ্বীপের ‘পোল-অ্যান্ড-লাইন’ টুনা মাছ বিশ্বজুড়ে সমাদৃত

অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই: অর্থ উপদেষ্টা

সেন্টমার্টিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু

লেভেল থ্রি-কোর্সে প্রথম রাজ্জাক, দ্বিতীয় হান্নান যৌথ তৃতীয় নাফীস-ডলার

কর্ণফুলি টানেলকে কর্যকর করতে পণ্যবাহী যাতায়াত বাড়ানো প্রয়োজন

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবককে আটকের পর পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ী ও উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২ জন

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কাছাইট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা