ই-পেপার শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩৩

গণমাধ্যম সংক্রান্ত বিষয়ে মন্ত্রণালয়ের হস্তক্ষেপ ঝুঁকিপূর্ণ: তথ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫১

গণমাধ্যম সংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো দপ্তরের হস্তক্ষেপ পেশাগত স্বাধীনতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সাংবাদিকতার পেশাগত সমস্যা সাংবাদিকতার নিজস্ব কাঠামোর মধ্যেই সমাধান করা উচিত।

শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, সাংবাদিকতা একটি স্বতন্ত্র পেশা। তাই এর সংকট বা বিরোধ সাংবাদিকতার প্রতিষ্ঠিত নীতিমালা ও কাঠামোর মধ্যেই সমাধান হওয়া উচিত। গণমাধ্যম সরকার ও জনগণের মধ্যকার গুরুত্বপূর্ণ সেতুবন্ধন।

তিনি আরও বলেন, সাংবাদিকরা দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হন। এসব চ্যালেঞ্জ চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ওয়েজ বোর্ডকে সময়োপযোগী করার কার্যক্রমও শুরু হয়েছে, যাতে পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা যায়। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের কল্যাণে সরকার দায়িত্বশীল ভূমিকা রাখবে। স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না।

নারী ক্ষমতায়ন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সমন্বিত পরিকল্পনার মাধ্যমে নারী জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চলতি মাসের মধ্যেই শুরু করা হবে এবং বেকারত্ব সমস্যা সমাধানে দেশব্যাপী পরিকল্পনা করে কাজ কারা হবে।

তিনি আরও বলেন, নির্বাচন ছাড়া অন্য কোনো মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে না।

মহান শহিদ দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং ভাষা আন্দোলনের আদর্শ ধারণ করে গণমাধ্যম, গণতন্ত্র ও সমাজ উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মাহফুজুর রহমান।

মন্ত্রী বলেন, ক্ষমতার এই পালাবদলের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। আমরা সেই পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে এগিয়ে যাবো। আমাদের পরিকল্পনা হলো পশ্চাৎপদ নারীদের ক্ষমতায়ন করা। নারীদের পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয়। তাই ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং পরিবারের নারী সদস্যই এর মালিক হবেন।

তিনি জানান, বাংলাদেশে প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবার রয়েছে। চলতি মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। শুরুতে নির্দিষ্ট অঙ্কের নগদ অর্থ দেওয়া হবে এবং পরবর্তীতে অন্যান্য সুবিধা ধাপে ধাপে যুক্ত করা হবে।

তথ্যমন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বেকারত্ব দূরীকরণ ও নারীর ক্ষমতায়নসহ নানা কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হয়েছে। তবে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব নয় যদি গণমাধ্যমকে সঠিক ও সুষ্ঠুভাবে কাজ করতে না দেওয়া হয়। আমি গণমাধ্যমের অভিভাবক হতে চাই। জবাবদিহিতার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে,বলেন তিনি। সাংবাদিকদের ওয়েজবোর্ড হালনাগাদ করার বিষয়েও তিনি কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি মহল এখনো দেশে মবকে প্রশ্রয় দিতে চায়। এমনকি প্রশাসনের ভেতরেও কেউ কেউ গোপনে মবকে সহায়তা করছে বলে অভিযোগ করেন তিনি। সরকার এসব ব্যক্তিকে চিহ্নিত করবে বলেও সতর্ক করেন মন্ত্রী।

তিনি প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি না থাকে সে আহ্বান জানান এবং উভয়ের মধ্যে সমঝোতার মাধ্যমে জনকল্যাণে কাজ করার তাগিদ দেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভবিষ্যতে যেন তাদের বিরুদ্ধেই আন্দোলন গড়ে না ওঠে, সে জন্য প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে।

ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলার মানুষ তার অধিকার প্রতিষ্ঠায় কখনো আপস করেনি। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পর্যন্ত ন্যায়ের পক্ষে আন্দোলন বাংলাদেশের মানুষের মূল চেতনা। তিনি আরও বলেন, নির্বাচনই ক্ষমতা দখলের একমাত্র সাংবিধানিক পথ এবং গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে; কোনো গোষ্ঠীকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। প্রশাসনকে ভুল কাজে ব্যবহার করা যাবে না বলেও তিনি সতর্ক করেন।

আমার বার্তা/জেএইচ

শিশুদের সঠিকভাবে গড়ে তুললে দেশ সুন্দর প্রজন্ম পাবে: প্রাণিসম্পদমন্ত্রী

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, আজকের শিশুরাই

আগামীর বাংলাদেশে ভয়ভীতির অবকাশ থাকবে না: সমাজকল্যাণ মন্ত্রী

আগামীর বাংলাদেশে ভয়ভীতির অবকাশ থাকবে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক

তরুণ ও যুবকদের নৈপুণ্যকে আমাদের গুরুত্ব দিতে হবে: নজরুল ইসলাম

তরুণ ও যুবকদের নৈপুণ্যকে আমাদের গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও

তারেক রহমান দেশের বড় পাহারাদারের কাজ করবেন: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, তারেক রহমান বিএনপির চেয়ারম্যান,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য গ্রেপ্তার

ঘাটাইলে মুদি ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলা

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ‘আরেকটা জুলাই’ অবধারিত: ড. আযাদ

শিশুদের সঠিকভাবে গড়ে তুললে দেশ সুন্দর প্রজন্ম পাবে: প্রাণিসম্পদমন্ত্রী

আগামীর বাংলাদেশে ভয়ভীতির অবকাশ থাকবে না: সমাজকল্যাণ মন্ত্রী

খিলগাঁওয়ে নান্দনিকের “বসন্ত উৎসব ১৪৩২” উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

স্বল্প বিশ্রাম নিয়েই সিডনিতে অনুশীলনে ঋতুপর্ণারা

গণমাধ্যম সংক্রান্ত বিষয়ে মন্ত্রণালয়ের হস্তক্ষেপ ঝুঁকিপূর্ণ: তথ্যমন্ত্রী

তরুণ ও যুবকদের নৈপুণ্যকে আমাদের গুরুত্ব দিতে হবে: নজরুল ইসলাম

তারেক রহমান দেশের বড় পাহারাদারের কাজ করবেন: পানিসম্পদ মন্ত্রী

কুষ্টিয়ায় অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

অন্যায়কে প্রশ্রয় দিলে সারা দেশে অরাজকতা তৈরি হবে: রুমিন ফারহানা

অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের ‘করিম শরীফ’ বাহিনীর ১ সদস্য আটক

দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: শিক্ষা প্রতিমন্ত্রী

কাতার-বাহরাইনের ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ভাষার চেতনায় কয়রা প্রেসক্লাবের আলোচনা

সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম আর নেই

তেজগাঁও কার্যালয়ে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১২

রোজায় শরীরে শক্তি ধরে রাখতে যা করবেন