ই-পেপার রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

কিস্তিতে কেনা যাবে নভোএয়ারের টিকিট, সর্বনিম্ন ১৫৬৭ টাকা

আমার বার্তা অনলাইন
০১ মার্চ ২০২৬, ১১:৪৬

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার সহজ কিস্তিতে টিকিট ক্রয়ের আকর্ষণীয় অফার ঘোষণা দিয়েছে। যাত্রীরা সর্বনিম্ন মাত্র ১ হাজার ৫৬৭ টাকায় মাসিক কিস্তিতে রিটার্ন টিকিট ক্রয় করতে পারবেন।

শুধু রিটার্ন টিকিট নয়, সর্বনিম্ন ৫ হাজার টাকার ওয়ানওয়ে টিকিটও কিস্তি সুবিধায় কেনা যাবে। এই কিস্তিতে কোনো অতিরিক্ত চার্জ বা সুদ প্রযোজ্য হবে না।

রোববার (০১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নভোএয়ার জানায়, এই অফারটি পেতে যাত্রীদের নভোএয়ারের নিজস্ব বিক্রয় অফিসে এসে টিকিট ক্রয় করতে হবে। যাত্রীরা ৬ মাসের সহজ কিস্তিতে টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন। যাত্রীদের এই সুবিধা দিতে দেশের শীর্ষ ব্যাংকগুলোর সাথে চুক্তিবদ্ধ রয়েছে।

নভোএয়ারের পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদ বলেন, এই কিস্তি সুবিধা দেশের অভ্যন্তরীণ রুটের ভ্রমণকে আরও সহজ ও সাশ্রয়ী করবে বলে আশা করি। যাত্রীরা বাড়তি অর্থনৈতিক চাপ ছাড়াই তাদের ভ্রমণ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন। যাত্রীদের সহজ ও স্বাচ্ছন্দ্যময় সেবা নিশ্চিত করার লক্ষ্যে নভোএয়ার নিয়মিতভাবে নতুন নতুন সুবিধা চালু করছে।

এছাড়া সর্বনিম্ন মাত্র ১৮১৮ টাকার মাসিক কিস্তিতে পরিশোধের মাধ্যমে দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজেরও অফার রয়েছে। এই প্যাকেজের আওতায় কক্সবাজার যাওয়া-আসার এয়ার টিকিট (সব ধরনের ট্যাক্সসহ) হোটেলে থাকা, কক্সবাজার এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া আসা ও সেহরি অথবা ইফতার সুবিধা থাকবে। অফারটি উপভোগ করতে ভ্রমণকারীদের ন্যূনতম দুইজনের জন্য প্যাকেজটি ক্রয় করতে হবে।

বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে।

ই-পাসপোর্ট অ‌্যাপয়েন্টমেন্ট স্থ‌গিত করেছে দোহার বাংলাদেশ দূতাবাস

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল চলমান হামলার পরিপ্রেক্ষিতে রোববার (১ মার্চ) দোহার বাংলাদেশ দূতাবাস বন্ধ থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণব কুমার ভার্মার

জেদ্দা-রিয়াদ-মাস্কাটের ফ্লাইট নির্ধারিত সময়ে পরিচালনা করবে ইউএস-বাংলা

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জেদ্দা এবং ওমানের রাজধানী মাস্কাটে ইউএস-বাংলা এয়ারলাইনসের নির্ধারিত সময়সূচি অনুযায়ী

মধ্যপ্রাচ্যের বিরোধপূর্ণ পরিস্থিতিতে গভীর উদ্বেগ বাংলাদেশের

ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ই-পাসপোর্ট অ‌্যাপয়েন্টমেন্ট স্থ‌গিত করেছে দোহার বাংলাদেশ দূতাবাস

যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটিতে হামলা করা হয়েছে: ইরান রেভোল্যুশনারি গার্ড

কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচনে তিন প্যানেলের ভাগাভাগির জয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক

চট্টগ্রাম বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের দেশে চলাচলকারী সব ফ্লাইট বাতিল

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে প্রধান করে ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’ গঠন করল ইরান

ইরানে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: জাতিসংঘ মহাসচিব

রাজধানীতে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় ঘাতক গ্রেপ্তার

খামেনিকে হত্যায়ও শেষ হয়নি মিশন, ইরানে হামলা চালিয়ে যাওয়ার বার্তা ট্রাম্পের

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

ফ্লিকের শততম ম্যাচে ইয়ামালের প্রথম হ্যাটট্রিকে বার্সার বড় জয়

কিস্তিতে কেনা যাবে নভোএয়ারের টিকিট, সর্বনিম্ন ১৫৬৭ টাকা

ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোনের আঘাতে ইসরায়েলে নিহত ১, আহত ১২১

মার্চ মাসের জন্য অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

জেদ্দা-রিয়াদ-মাস্কাটের ফ্লাইট নির্ধারিত সময়ে পরিচালনা করবে ইউএস-বাংলা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৭ সামরিক ঘাঁটিতে হামলার ঘোষণা আইআরজিসির

মধ্যপ্রাচ্যের বিরোধপূর্ণ পরিস্থিতিতে গভীর উদ্বেগ বাংলাদেশের

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজের সিদ্ধান্ত হয়ে গেছে: ফখরুল

হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ