ই-পেপার মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩

রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর

আমার বার্তা অনলাইন:
৩১ মার্চ ২০২৬, ১৪:২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান/সংগৃহীত ছবি

রাজধানীতে স্কুল চলাকালীন অসহনীয় যানজট নিরসনে কার্যকর বিকল্প ব্যবস্থা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, রাজধানীর সড়কে যানজট পরিস্থিতি এবং বিশেষ করে স্কুল শুরুর ও ছুটির সময়ে সৃষ্ট স্থবিরতা নিয়ে প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন।

বৈঠকে যানজটের অন্যতম কারণ হিসেবে স্কুলগুলোতে ব্যক্তিগত গাড়ির অত্যধিক ব্যবহারের বিষয়টি উঠে আসে। অতিরিক্ত প্রেস সচিব বলেন, একটি উদাহরণ দিয়ে দেখা গেছে, রাজধানীর কোনো কোনো স্কুলে মাত্র ১৫০ জন শিক্ষার্থীর বিপরীতে ১০০টি ব্যক্তিগত গাড়ি স্কুলের সামনে ভিড় করে। এতে করে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়, যার ফলে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীরাও সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হয়।

প্রধানমন্ত্রী এই সমস্যাটি গুরুত্ব সহকারে 'অ্যাড্রেস' বা সমাধান করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, প্রচলিত ব্যবস্থার বাইরে আর কী কী বিকল্প গ্রহণ করলে শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন হবে এবং সড়কে গাড়ির চাপ কমবে, সে বিষয়ে একটি বিস্তারিত প্রস্তাবনা তৈরি করে উপস্থাপন করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের পর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। তাঁরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।

এছাড়া, এদিন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানও প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

আমার বার্তা/এমই

ঢাকাসহ আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর ও ফেনীর

রফিকুল ইসলামকে সরিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নতুন সচিব

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব নিয়োগ পেয়েছেন মো. দাউদ মিয়া। অতিরিক্ত সচিব দাউদ

একদিনের অভিযানেই ৮৮ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার: যুগ্মসচিব

সারাদেশে অবৈধভাবে মজুতকৃত জ্বালানি তেল উদ্ধারে চলমান অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে সরকার। একদিনের অভিযানে

দেশে জ্বালানি মজুত আছে ১ লাখ ৯৩ হাজার টন: জ্বালানি বিভাগ

ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। তবে দেশে এই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপি শিবলির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

দ্রুত দেশে পৌঁছাবে হামসহ ১০ ধরনের টিকা: স্বাস্থ্য সচিব

“রোজেলা ফুলের পানীয় - এক চুমুকেই সতেজতা” শুরুর কথা

ঢাকাসহ আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

রফিকুল ইসলামকে সরিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নতুন সচিব

নির্বাচন নিয়ে তদন্ত কমিটির মুখোমুখি বিসিবির শীর্ষ কর্তারা

একদিনের অভিযানেই ৮৮ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার: যুগ্মসচিব

পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: সাবেক ডিআইজি জলিলকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

ক্রীড়া খাতে উন্নয়নে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ

রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজপ্রিন্ট আমদানিতে ভ্যাট কমানোর আশ্বাস এনবিআর চেয়ারম্যানের

দেশে জ্বালানি মজুত আছে ১ লাখ ৯৩ হাজার টন: জ্বালানি বিভাগ

গুজবে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল না কেনার আহ্বান পাম্প মালিকদের

বরখাস্ত প্রত্যাহার করতে যমুনা অয়েল কর্তৃপক্ষকে সিবিএ নেতা এয়াকুবের অব্যাহত চাপ

ইরানের স্কুল লক্ষ্য করে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২১

টিকাবঞ্চিত শিশুদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি, সতর্ক করলো ইউনিসেফ

অনলাইন-অফলাইনে ক্লাস চায় শিক্ষা মন্ত্রণালয়, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

‘যুদ্ধের এক মাসে তেল-গ্যাসে ১০ হাজার কোটি ডলারেরও বেশি ক্ষতি হয়েছে’