ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

মব মোকাবিলায় আইন সংশোধন বা নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১০ মে ২০২৬, ১৭:০০
রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে বিশেষ অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

প্রচলিত আইন দিয়ে ‘মব’ পুরোপুরি মোকাবিলা সম্ভব হচ্ছে না এ লক্ষ্যে আইন সংশোধন বা নতুন করে আইন করা প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আজ রোববার রাজারবাগ পুলিশ মিলনায়তনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘মব কালচার’ প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'এ বিষয়ে আমরা আগেই বলেছি। প্রচলিত আইনের আওতায় যতটুকু সম্ভব, আমরা ব্যবস্থা নিচ্ছি। তবে এ বিষয়ে আইনি সংস্কার বা সংশোধনের প্রয়োজন হলে সেটিও করা হবে। আমি আজ এখানে স্বরাষ্ট্রসচিব ও আইজিপিকে অনুরোধ করেছি, বিষয়টি যেন আবার আমাকে স্মরণ করিয়ে দেওয়া হয়।'

'কারণ মব কালচার আলাদাভাবে মোকাবিলায় নতুন আইন বা সংশোধনের প্রয়োজন হতে পারে। প্রচলিত আইন দিয়ে পুরোপুরি এটি মোকাবিলা করা সম্ভব হচ্ছে না,' বলেন তিনি।

জুয়া ও অনলাইন জুয়া প্রসঙ্গে মন্ত্রী সালাহউদ্দিন বলেন, 'এগুলো বন্ধে কী ধরনের আইনি কাঠামো প্রয়োজন, তা নির্ধারণে আমরা একটি বিশেষ কমিটি গঠন করেছি। এই কমিটি অনলাইন জুয়া কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে আইন প্রণয়নের পাশাপাশি সাইবার ক্রাইম ও মানি ট্রান্সফার-সংশ্লিষ্ট বিষয়গুলো একই আইনের আওতায় আনা যায় কি না, তাও পর্যালোচনা করবে।'

'আইনের খসড়া এলে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কারণ সময় বদলাচ্ছে, পৃথিবী এগিয়ে যাচ্ছে, ইন্টারনেটভিত্তিক অপরাধের ধরনও পাল্টে গেছে। তাই পুরোনো আইন দিয়ে এখন আর চলা সম্ভব নয়। নতুন আইন প্রণয়নের পাশাপাশি এসব অপরাধ কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে প্রয়োজন হলে আমরা অন্যান্য দেশের অভিজ্ঞতাও গ্রহণ করব,' বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, 'পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য বিশেষ নীতিমালার ভিত্তিতে ওভারটাইম ভাতার কথা ভাবছে সরকার, যা তাদের মনোবল বৃদ্ধি ও সেবার মান উন্নয়নে সহায়ক হবে। এক্ষেত্রে পুলিশ পরিদর্শক থেকে কনস্টেবল পদ পর্যন্ত ওভারটাইম ভাতা বিবেচনা করা হতে পারে।'

গত ২ মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে।'

আমার বার্তা/এমই

নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার: মন্ত্রী

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নৌপথে যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে সরকার

পুলিশ সদস্যদের কল্যাণে বিশেষ নীতিমালার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের আর্থিক সঙ্গতি ও

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকি ও ওভারটাইম ভাতা চাইলেন পুলিশ সদস্যরা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত কল্যাণ প্যারেড থেকে বাংলাদেশ পুলিশের জন্য স্বতন্ত্র পে-স্কেল দাবি করেছেন

তামাক কর বাড়িয়ে একক মূল্যস্তর নির্ধারণের দাবি

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তামাকপণ্যের ওপর কর বৃদ্ধি এবং সিগারেটের বিদ্যমান চার স্তরের পরিবর্তে একক মূল্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার: মন্ত্রী

ঈদ উপলক্ষে অতিরিক্ত ৭২০ ট্রাকে স্বল্প দামে পণ্য বিক্রি করবে টিসিবি

মধ্যপ্রাচ্যের তিন দেশে ড্রোন হামলা, কাতারের বাণিজ্যিক জাহাজে আগুন

পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা

মিরাজের ৫ উইকেটে বাংলাদেশের লিড, ৩৮৬ রানে অলআউট পাকিস্তান

মাসুদ উদ্দিনকে ফের জিজ্ঞাসাবাদের ইঙ্গিত, তদন্ত প্রতিবেদন ২১ জুলাই

কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৯ শতাংশ

মব মোকাবিলায় আইন সংশোধন বা নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

নবম দিনের এসএসসি পরীক্ষায় ৯ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ৩১ হাজার

বন্ধুত্ব গড়তে হলে সহিংসতার মনোবৃত্তি পরিহার করতে হবে দিল্লিকে: রিজভী

‘সুরে সুরে ডেঙ্গু প্রতিরোধ’ সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ডিএনসিসির

১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ

ট্যাংকারে হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে আঘাতের হুমকি ইরানের

প্রাথমিকের ১৪৩৮৪ শিক্ষক প্রার্থীর কার্যক্রম পুলিশী তদন্তের নির্দেশ

পুলিশ সদস্যদের কল্যাণে বিশেষ নীতিমালার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকি ও ওভারটাইম ভাতা চাইলেন পুলিশ সদস্যরা

সোজা গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে নেতৃত্বে ব্যাপক রদবদল

মালয়েশিয়ায় পৃথক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত