ই-পেপার বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

ভোটের লড়াইয়ের আগে নিউইয়র্কে পরীক্ষায় বসছেন পররাষ্ট্রমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৩ মে ২০২৬, ১০:২৫

আগামী জুনে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ ও সাইপ্রাস। ব্যালটের লড়াইয়ের আগে দুই দেশের প্রার্থীরা নিউইয়র্কে এক আনুষ্ঠানিক ‘পরীক্ষায়’ বসছেন। সদস্যরাষ্ট্রগুলোর প্রতিনিধিদের সামনে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং সাইপ্রাসের প্রার্থী পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি আন্দ্রেয়াস এস. কাকোরিস নিজ নিজ ‘প্রেজেন্টেশন’ দেবেন।

প্রার্থীরা সেখানে তাদের ইশতেহার তুলে ধরবেন। সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলে তারা কী করবেন এবং কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেবেন, তা বিস্তারিতভাবে উপস্থাপন করবেন। একই সঙ্গে সদস্যরাষ্ট্রগুলোর প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্ন ও পাল্টা প্রশ্নের জবাবও দেবেন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিউইয়র্ক স্থানীয় সময় বুধবার (১৩ মে) জাতিসংঘ সদর দপ্তরে প্রেজেন্টেশনের মাধ্যমে দুই প্রার্থী নিজেদের অবস্থান তুলে ধরবেন। দুটি সেশনে এই কার্যক্রম চলবে। সকালের সেশনে সাইপ্রাসের প্রার্থী এবং বিকেলে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তার প্রেজেন্টেশন উপস্থাপন করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ভোটের আগে নিউইয়র্কের এই প্রেজেন্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে জাতিসংঘের সব সদস্যরাষ্ট্র উপস্থিত থাকবে। প্রার্থীরা শুরুতে বক্তব্য দেবেন এবং পরে প্রশ্ন-উত্তর পর্ব হবে। সাধারণত প্রার্থীরা সভাপতি হলে সাধারণ পরিষদের জন্য কী করবেন, তাদের অগ্রাধিকার কী হবে— সেসব বিষয় জানতে চাওয়া হয়। বিশেষ করে স্বল্পোন্নত দেশ (এলডিসি), বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, মধ্যপ্রাচ্য সংকট (ইসরায়েল-ফিলিস্তিন), ইউক্রেন যুদ্ধসহ চলমান ইস্যুগুলো আলোচনায় আসবে। ভবিষ্যতে নতুন কোনো সংকট তৈরি হলে সাধারণ পরিষদের সভাপতির ভূমিকা কী হবে, সদস্যরাষ্ট্রগুলোর প্রতিনিধিরা তা-ও জানতে চাইতে পারেন।

প্রসঙ্গত, ১৯৩টি সদস্যরাষ্ট্র নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত। জাতিসংঘ সনদ অনুযায়ী, আন্তর্জাতিক বিষয়াবলিতে পূর্ণাঙ্গ বহুপক্ষীয় আলোচনার মাধ্যমে সুচিন্তিত মতামত প্রদান ও নীতিনির্ধারণের ক্ষেত্রে বিশ্ব সংস্থাটির প্রতিনিধিত্বশীল অঙ্গ হিসেবে সাধারণ পরিষদ কাজ করে থাকে।

জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের প্রেজেন্টেশনের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশ মিশনগুলোতে কর্মরত কূটনীতিকরা উপস্থিত থাকবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বাংলাদেশি প্রার্থী নির্বাচিত হলে জাতিসংঘে আমাদের অবস্থান আরও জোরদার হবে এবং এটি হবে বাংলাদেশের জন্য একটি বড় কূটনৈতিক অর্জন। বাংলাদেশ খুব কম সময়ে ব্যাপক প্রচারণা চালিয়েছে এবং এখনও যে সময় আছে, তাতে আরও প্রচারণার সুযোগ রয়েছে। আমরা আশাবাদী।

এর আগে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ২০২০ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এই পদে নির্বাচনের আগ্রহ প্রকাশ করেন এবং ২০২৬ সালে এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে বাংলাদেশের প্রার্থী হওয়ার বিষয়টি জাতিসংঘকে জানানো হয়।

পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে ৮১তম অধিবেশনের সভাপতির জন্য মনোনীত করা হয়। তবে, প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ও সাইপ্রাস ছাড়াও ফিলিস্তিনের প্রতিনিধি থাকায় ঢাকা কিছুটা ‘ধীরে চলো’ নীতি গ্রহণ করে।

গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসে। এরপর বাংলাদেশের প্রার্থী পরিবর্তন করে নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মনোনীত করা হয়, বাদ পড়েন তৌহিদ হোসেন।

ইতোমধ্যে ফিলিস্তিন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। বাংলাদেশ এখন খলিলুর রহমানের পক্ষে জোর প্রচারণা চালাচ্ছে। এই প্রচারণার অংশ হিসেবে তিনি ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ সফর করেছেন। - সূত্র : ঢাকা পোস্ট

ভোটার ডেটাবেজ সুরক্ষা ও পদ্মা ব্যারেজসহ একনেকে উঠছে ১৬ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উত্থাপন করা হচ্ছে।

৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও’র টিকা দিল চীনের সিনোভ্যক

বাংলাদেশ সরকারের টিকাদান কর্মসূচিতে সহায়তার লক্ষ্য এবং এর ইপিআই কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে বসানো হয়েছে রিং

যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ায় জরুরিভিত্তিতে

অটিজমে আক্রান্তদের পূর্ণ মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রতিটি নাগরিকের মতো অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদেরও পূর্ণ মর্যাদা নিয়ে বেঁচে থাকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ জার্মান কোচ স্টর্কের সাক্ষাৎকার নিলো বাফুফে

মাউস ট্র্যাকিং সফটওয়্যারের বিরুদ্ধে প্রতিবাদ করছে মেটার কর্মীরা

টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমার মায়েদের বুক ভরা রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ভোটার ডেটাবেজ সুরক্ষা ও পদ্মা ব্যারেজসহ একনেকে উঠছে ১৬ প্রকল্প

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের দু’দিনব্যাপী ভোট গ্রহণ শুরু

৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও’র টিকা দিল চীনের সিনোভ্যক

কেবল আবেগের বশে নেইমার বিশ্বকাপে ডাক পাবেন না: কড়া বার্তা আনচেলত্তির

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে বসানো হয়েছে রিং

গোপনে ইরানে হামলা চালিয়েছে সৌদি আরব: রয়টার্স

ভোটের লড়াইয়ের আগে নিউইয়র্কে পরীক্ষায় বসছেন পররাষ্ট্রমন্ত্রী

অটিজমে আক্রান্তদের পূর্ণ মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে: প্রধানমন্ত্রী

গাইবান্ধায় এক সপ্তাহে কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু, আহত ৯

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে'র টিকিট

মির্জাপুরে এক মায়ের একসঙ্গে চার সন্তান প্রসব

১৩ মে ঘটে যাওয়া নানান ঘটনা

কাঁটাতার ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা হবে কূটনৈতিকভাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

লেবাননে ইসরাইলি হামলায় ২ বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার

আত্মবিশ্বাস ছিল বলেই সিদ্ধান্তটা নিয়েছিলাম: নাজমুল হোসেন

সংসদ নির্বাচনে কত টাকা খরচ করলো জামায়াত, হিসাব দিলো ইসিতে

উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ