ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

জ্বালানি সংকট: এবার স্কুলে অনলাইন ক্লাস নেওয়ার পরামর্শ মোদির

আমার বার্তা অনলাইন
১২ মে ২০২৬, ১২:২১

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের নাগরিকদের পেট্রল ও ডিজেলের ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল সোমবার হায়দরাবাদে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় মোদি বলেন, জ্বালানি সাশ্রয়ের প্রচেষ্টার অংশ হিসেবে স্কুলগুলো সাময়িকভাবে অনলাইন ক্লাস নেওয়ার কথা ভাবা উচিত।

ডিজিটাল প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকার কথা উল্লেখ করে নরেন্দ্র মোদি বলেন, বর্তমানে ভার্চ্যুয়াল যোগাযোগ ও দূরবর্তী কর্মসংস্থান (রিমোট ওয়ার্ক) অনেক সহজ ও সুলভ হয়ে উঠেছে। জ্বালানি সংরক্ষণে সহায়তার লক্ষ্যে তিনি সরকারি ও বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানকে সম্ভব হলে ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি থেকে কাজ এবং ভার্চ্যুয়াল মিটিংকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

জনসভায় দেওয়া বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি স্কুলগুলোর কাছেও আবেদন করব, তারা যেন কিছু সময়ের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করার বিষয়টি নিয়ে কাজ করে।’

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানির ওপর নির্ভরতা কমাতে নাগরিকদের মেট্রো রেল, বৈদ্যুতিক যান, গণপরিবহন ও কারপুলিং (একই গাড়িতে কয়েকজন মিলে যাতায়াত) ব্যবহারের হার বাড়ানোর জন্যও উৎসাহিত করেন মোদি।

মধ্যপ্রাচ্যে উত্তজনা ছড়িয়ে পড়ার পর অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় ভারত যখন চাপের মুখে রয়েছে, ঠিক তখনই মোদি এমন মন্তব্য করলেন। ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের প্রায় ৮৫ শতাংশই আমদানি করে। ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করার খবর আসার পর তেলের দাম হু হু করে বাড়তে শুরু করে। উল্লেখ্য, স্বাভাবিক সময়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ রুটটি দিয়েই পরিবাহিত হয়।

ভারতের জ্বালানি আমদানির একটি বড় অংশ এই হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল। এর মধ্যে রয়েছে প্রায় ৫০ শতাংশ অপরিশোধিত তেল, প্রায় ৬০ শতাংশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং অধিকাংশ এলপিজি সরবরাহ।

এদিকে সোমবার বিশ্ববাজারে তেলের দামেও বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ৪ দশমিক ০৪ মার্কিন ডলার বা ৩ দশমিক ৯৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৫ দশমিক ৩৩ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৪ দশমিক ৪৩ মার্কিন ডলার বা ৪ দশমিক ৬৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৯ দশমিক ৮৫ ডলার হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোনা আমদানিতে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের কথা উল্লেখ করে বৈশ্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নাগরিকদের অপ্রয়োজনীয় কেনাকাটা সীমিত করার অনুরোধ জানান। এ ছাড়া বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক অনিশ্চয়তার কথা বিবেচনা করে আপাতত বিদেশ ভ্রমণ কমিয়ে আনারও আহ্বান জানান তিনি।

আমার বার্তা/জেএইচ

ইরান-সংশ্লিষ্ট ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

ইরানের সঙ্গে সম্পৃক্ত ১২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগ চাইলেন ৭০ এমপি

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের সময়সূচি ঘোষণার দাবিতে উত্তাল যুক্তরাজ্য। বিশেষ করে দেশটির সরকারের শীর্ষ পর্যায়ে

ইরানে হামলার ব্যাপারে বেশ জোরালোভাবে ভাবছেন ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ায় দেশটির ওপর আবারও হামলা চালানোর ব্যাপারে বেশ

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ

বাংলাদেশ লাগোয়া সীমান্তে বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অল্পের জন্য বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত

ফেসবুকে নেতিবাচক পোস্ট, প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

জ্বালানি সংকট: এবার স্কুলে অনলাইন ক্লাস নেওয়ার পরামর্শ মোদির

৪২৫ কোটি টাকার মূলধন নিয়ে শুরু হলো ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম

শিক্ষিত বেকার কমাতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে: প্রধানমন্ত্রী

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

মেধা লালন করেই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায় সরকার

জাতিসংঘে বহুপাক্ষিক কূটনীতি ও শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

বায়ুদূষণের তালিকায় বিশ্বে প্রথম ঢাকা, বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

বাজার অস্থিরের পেছনে মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজরা: জামায়াত আমির

বাংলাদেশ কখনোই ভারতের জন্য হুমকি ছিল না: তামিম ইকবাল

মাস্টার্স বা উচ্চতর ডিগ্রি অর্জনে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

ইরান-সংশ্লিষ্ট ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে কেন নেই দিবালা, আরও চমক রেখেছেন স্কালোনি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগ চাইলেন ৭০ এমপি

এনবিআর সংস্কার ছাড়া অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয়: অর্থমন্ত্রী

সৌদি পৌঁছেছেন ৫২,৩৩৪ জন হজযাত্রী, মারা গেছেন আরও একজন

লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

শহীদ মিনারে নেওয়া হবে আতাউর রহমানের মরদেহ, দাফন বনানী কবরস্থানে

ইরানে হামলার ব্যাপারে বেশ জোরালোভাবে ভাবছেন ট্রাম্প