ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

এনবিআর সংস্কার ছাড়া অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয়: অর্থমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১২ মে ২০২৬, ০৯:৩৮
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আমূল সংস্কার ছাড়া দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনরায় সচল করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ট্যাক্স-জিডিপি অনুপাত এখন সর্বনিম্ন, যা সরকারের উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতাকে সংকুচিত করে দিচ্ছে।

সোমবার (১১ মে) রাতে রাজধানীর হোটেল শেরাটনে দৈনিক বণিক বার্তার ‘সোনার বাংলা’ নীতি-আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, এক সময় দেশের ট্যাক্স-জিডিপি অনুপাত ১০-১১ শতাংশ থাকলেও বর্তমানে তা ৭ শতাংশের নিচে (৬.৮ শতাংশ) নেমে এসেছে। তিনি বলেন: দক্ষিণ এশিয়ায় আমরা এখন সবচেয়ে নিচে অবস্থান করছি। রাজস্ব আহরণ কম হওয়ায় উন্নয়ন প্রকল্প ও নাগরিকদের দৈনন্দিন সেবা দেওয়া কঠিন হয়ে পড়ছে। ফিসক্যাল স্পেস বা আর্থিক সংকুলান না থাকলে প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব নয়।

আগের সরকারের ‘অসম্পূর্ণ’ সংস্কারের সমালোচনা করে আমির খসরু বলেন, “অসম্পূর্ণ সংস্কার ,কোনো সংস্কার না থাকার চেয়েও বেশি বিপজ্জনক।” তিনি জানান: এনবিআর-এর নীতি নির্ধারণ এবং বাস্তবায়ন বিভাগকে দ্রুত দুই ভাগে বিভক্ত করা হবে। এ লক্ষ্যে সংসদে ঝুলে থাকা বিল স্থগিত করে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। ট্যাক্স পলিসি বা কর নীতি প্রণয়নের ক্ষেত্রে আমলাতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বদলে দেশের অর্থনীতির ‘ডিএনএ’ বুঝতে হবে।

করদাতাদের ওপর বারবার চাপ বাড়ানোর প্রবণতা বন্ধের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, “শুধু অফিসে বসে হিসাব মেলালে হবে না। ব্যবসার কষ্ট (পেইন), শিল্পের সমস্যা এবং সাধারণ মানুষের চাহিদা বুঝে কর নীতি সাজাতে হবে।” যারা পুনবিনিয়োগ করছে, তাদের ওপর বাড়তি করের চাপ না দিয়ে বরং কর ব্যবস্থাকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি বলেন, "আমরা এমনভাবে ট্যাক্স-জিডিপি বাড়াতে চাই যাতে বিনিয়োগ ও প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত না হয়। আমরা টোটালি ট্রান্সপারেন্ট পলিসি চাই।"

অর্থনৈতিক পুনরুদ্ধারের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন অর্থমন্ত্রী। তিনি বলেন: আগামী ৫ বছরের মধ্যে দেশের রেমিট্যান্স আয় ৪০ থেকে ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে। আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন বা অ্যাক্রেডিটেশন ছাড়া ভবিষ্যতে কোনো স্কিলিং (দক্ষতা উন্নয়ন) প্রকল্পে সরকার বিনিয়োগ করবে না। আগামী ৪-৫ বছরে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় জিডিপির ৫ শতাংশে উন্নীত করার ধারাবাহিক প্রচেষ্টা থাকবে।

আমার বার্তা/এমই

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ-বিকেএমইএ নেতাদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের তৈরি পোশাক খাতের শীর্ষ দুই সংগঠন বাংলাদেশ

আইএমএফের আপত্তি সত্ত্বেও ভর্তুকি বাড়াচ্ছে সরকার

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ভর্তুকি কমানোর চাপ থাকলেও বৈশ্বিক অস্থিরতা, উচ্চ মূল্যস্ফীতি ও সামাজিক নিরাপত্তা

পশুর হাটে জাল নোট শনাক্তে বুথ বসাতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ

আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে পশুর হাটে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ

জাপান বাংলাদেশ চেম্বারের আসছে অর্থবছরের বাজেট প্রস্তাবনা পেশ

আসছে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য মূল বাজেট প্রস্তাবনা পেশ করল জাপান-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস্টার্স বা উচ্চতর ডিগ্রি অর্জনে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

ইরান-সংশ্লিষ্ট ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে কেন নেই দিবালা, আরও চমক রেখেছেন স্কালোনি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগ চাইলেন ৭০ এমপি

এনবিআর সংস্কার ছাড়া অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয়: অর্থমন্ত্রী

সৌদি পৌঁছেছেন ৫২,৩৩৪ জন হজযাত্রী, মারা গেছেন আরও একজন

লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

শহীদ মিনারে নেওয়া হবে আতাউর রহমানের মরদেহ, দাফন বনানী কবরস্থানে

ইরানে হামলার ব্যাপারে বেশ জোরালোভাবে ভাবছেন ট্রাম্প

১২ মে ঘটে যাওয়া নানান ঘটনা

ময়নাতদন্তের পর লোমহর্ষক বর্ণনা দিলেন চিকিৎসক

ফেনী ও পঞ্চগড়ের আলোচিত দুই এসপি প্রত্যাহার

চতুর্থবার লন্ডনে কাউন্সিলর হলেন মৌলভীবাজারের সাবিনা আক্তার

বৈষম্যহীন দেশ গড়তে কাজ করছে সরকার: সংস্কৃতিমন্ত্রী

আগামী ৬ মাসের মধ্যে সড়কে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় মামলায় যাবে ডিএমপি

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ-বিকেএমইএ নেতাদের সাক্ষাৎ

জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি

উচ্চশিক্ষা রূপান্তরে জাতীয় কর্মশালা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিসিবির অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চাওয়া রিট খারিজ

চট্টগ্রামে ফের সীমানা নিয়ে কেইপিজেড ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা