ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

মন্ত্রী না হলে সাক্ষাৎ নয়, দিল্লিকে নেপালি প্রধানমন্ত্রীর কড়া বার্তা

আমার বার্তা অনলাইন:
১১ মে ২০২৬, ১১:০৩

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির পূর্বনির্ধারিত কাঠমান্ডু সফর স্থগিত করা হয়েছে। সোমবার (১১ মে) দুইদিনের সফরে তার নেপালে পৌঁছানোর কথা ছিল। দুই দেশের কূটনৈতিক মহলে এই সফর নিয়ে ব্যাপক প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে দিল্লির পক্ষ থেকে সফর স্থগিতের কথা জানানো হয়।

যদিও ভারত আনুষ্ঠানিকভাবে ‘অন্যান্য ব্যস্ততা’কে কারণ হিসেবে দেখিয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, নেপালের নতুন সরকারের সঙ্গে দিল্লির সাম্প্রতিক টানাপোড়েনই এর মূল কারণ।

সফর স্থগিতের কারণ কী

কাঠমান্ডুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা এই সফর স্থগিতের পেছনে দুটি প্রধান কারণ দেখছেন।

প্রথমত, নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন। শাহর নীতি হলো—পররাষ্ট্রমন্ত্রী পদমর্যাদার নিচে কোনো বিদেশি কর্মকর্তার সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন না। এর আগে তিনি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সমীর পল কাপুর এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও দেখা করতে রাজি হননি।

দ্বিতীয়ত, লিপুলেখ সীমান্ত নিয়ে ভারত ও চীনের সাম্প্রতিক এক সিদ্ধান্ত নেপালকে ক্ষুব্ধ করেছে। তিব্বতের মানসসরোবর যাত্রার জন্য বিবাদপূর্ণ লিপুলেখ গিরিপথ ব্যবহারের বিষয়ে দিল্লি ও বেইজিং যে সমঝোতা করেছে, তার কড়া প্রতিবাদ জানিয়েছে কাঠমান্ডু।

দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন

গত এপ্রিলে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নিরঙ্কুশ জয়ের পর বলেন্দ্র শাহর নেতৃত্বে নতুন সরকার গঠিত হলে ভারতের মধ্যে এক ধরনের উৎসাহ দেখা গিয়েছিল। তবে লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা অঞ্চল নিয়ে নেপাল সরকারের অনড় অবস্থান সেই উৎসাহে জল ঢেলে দিয়েছে।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোক বাহাদুর পাউডিল ছেত্রী শুক্রবার এক ব্রিফিংয়ে বলেন, ‘১৮১৬ সালের সুগৌলি সন্ধি অনুযায়ী মহাকালী নদীর পূর্ব তীরের লিম্পিয়াধুরা, লিপুলেখ ও কালাপানি নেপালের অবিচ্ছেদ্য অংশ। আমরা আমাদের এই অবস্থান ভারত ও চীন—উভয় দেশকেই জানিয়ে দিয়েছি।’

দিল্লির অবস্থান

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, ভারত নেপালের সঙ্গে যে কোনো অমীমাংসিত ইস্যু নিয়ে আলোচনায় রাজি। তবে তিনি স্পষ্ট করে দেন, লিপুলেখ নিয়ে নেপালের একতরফা দাবি ভারত মানবে না। জয়সওয়াল বলেন, ‘১৯৫৪ সাল থেকেই মানসসরোবর যাত্রা চলছে। সীমান্ত সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব, কিন্তু একতরফা দাবি জানানো সঠিক পথ নয়।’

সফর স্থগিতের প্রভাব

সাবেক নেপালি রাষ্ট্রদূত বিজয় কান্ত কর্ণ এই সফর স্থগিত হওয়াকে নেপালের জন্য একটি ‘ক্ষতি’ হিসেবে দেখছেন। তবে তার মতে, এর ফলে এখনই দুই দেশের মধ্যে বড় কোনো কূটনৈতিক অচলাবস্থা তৈরি হবে না। সফরের একটি বড় উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ পৌঁছে দেওয়া।

ভারতের পররাষ্ট্রসচিবের সফর স্থগিত হলেও আগামী ১ জুন নেপালি পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের দিল্লি সফরের সূচি এখনো বহাল রয়েছে। সেখানে তিনি ‘ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স’ সম্মেলনে যোগ দেবেন। এছাড়া মধ্যপ্রাচ্যের উত্তেজনা সত্ত্বেও নেপালে পেট্রোলিয়াম পণ্য ও রাসায়নিক সার সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছে ভারত। - সূত্র: কাঠমান্ডু পোস্ট

কারাগার থেকে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কারাবাসের সাজাপ্রাপ্ত থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

নেপালে অবতরণের সময় বিমানে আগুন

নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইনসের একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর সব আরোহীকে

ইসরায়েলি বাহিনীর ওপর ২৪ ঘণ্টায় হিজবুল্লাহর ২৪ দফা হামলা

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর বিভিন্ন অবস্থান, সেনা সদস্য এবং সামরিক যান লক্ষ্য করে অন্তত ২৪টি

ইরানের ইউরেনিয়াম অপসারণের আগ পর্যন্ত যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে— সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু হলো ইরানের ইউরেনিয়াম।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান ‘নলেজ করিডোর’ উদ্বোধন, থাকছে ৫০০ স্কলারশিপ

কারাগার থেকে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

আইএমএফের আপত্তি সত্ত্বেও ভর্তুকি বাড়াচ্ছে সরকার

নেপালে অবতরণের সময় বিমানে আগুন

মন্ত্রী না হলে সাক্ষাৎ নয়, দিল্লিকে নেপালি প্রধানমন্ত্রীর কড়া বার্তা

যশোরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ জন বাংলাদেশি হজযাত্রী

ফেনীতে ‘মাদকাসক্ত’ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা-বোন আহত

গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না: হাইকোর্টের রায় প্রকাশ

শেনজেনে প্রবেশ করতে ভ্রমণকারীদের সব কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ

ইসরায়েলি বাহিনীর ওপর ২৪ ঘণ্টায় হিজবুল্লাহর ২৪ দফা হামলা

ইরানের ইউরেনিয়াম অপসারণের আগ পর্যন্ত যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু

ডিজিটাল দক্ষতার পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত হতে হবে: তথ্যমন্ত্রী

মতলব উত্তর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন, নেতৃত্বে সফিকুল-সুমন-সাগর

কোরবানিতে ঢাকায় ২৭টিসহ সারাদেশে বসবে ৩৬০০ বেশি পশুর হাট

পশুর হাটে জাল নোট শনাক্তে বুথ বসাতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ

সিরাজগঞ্জে দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা

চোখ ভেদ করে মস্তিষ্কে ঢুকেছে গুলি, মৃত্যুর সঙ্গে লড়ছে ছোট্ট রেশমী

আমি বলিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে: ডোনাল্ড ট্রাম্প 

মধ্যরাতে ভূমিকম্প, মিয়ানমারের সঙ্গে কেঁপে উঠল বাংলাদেশও