ই-পেপার মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

মালয়েশিয়ার সঙ্গে শ্রমবাজার খোলার বিষয়ে আলোচনা আশাবাদী হওয়ার মতো

আমার বার্তা অনলাইন:
২৩ জুন ২০২৬, ১৪:৫৬

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে দেশটির সঙ্গে বাংলাদেশের আলোচনা আশাবাদী হওয়ার মতো বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এটা নিয়ে আলোচনা হয়েছে এবং আশাবাদী হওয়ার মতো। এবং সেটা যাতে দ্রুত খুলে যায়, সে আলোচনা হয়েছে। সুতরাং আমরা আশা করতে পারি।

তিনি আরও অলেন, আরেকটা কথা একটু বলে রাখা ভালো, অতীতে শ্রমবাজার বারবার হওয়ার পরও আমাদের দিক থেকে কিছু সমস্যার কারণে আবার বন্ধ হয়েছে। আমরা আশা করি এই সরকার সেই জিনিসগুলো কাটিয়ে উঠতে পদক্ষেপ নেবে।

সম্প্রতি এক কলেজ শিক্ষার্থীকে আটক করার প্রসঙ্গ তুলে সাংবাদিকেরা জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, বিভিন্ন সময় ছাত্রলীগের সাইবার টিম অন্যের আইডি ব্যবহার করে পোস্ট তৈরি ও সম্পাদনা করে ছড়িয়ে দেয় বলে অভিযোগ রয়েছে। তবে কোনো একটি ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান কোনো পোস্টকে ভুয়া বললেই সেটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায় না।

তিনি বলেন, যদি সত্যিই কোনো পোস্ট এডিট করা হয়ে থাকে, তাহলে রাষ্ট্র কখনোই কারও প্রতি অন্যায় করবে না। রাষ্ট্রের নিজস্ব মেকানিজম ও বিশেষজ্ঞ রয়েছে। যাচাই করে যদি দেখা যায় কোনো স্ক্রিনশট বা পোস্ট ভুয়া, তাহলে সেটির ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে।

তথ্য উপদেষ্টা বলেন, সরকার চায় না কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার হোক। একইসঙ্গে নারীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও অপমানজনক প্রচারণার বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কন্যা হোন বা একজন সাধারণ নারী রাষ্ট্রের কাছে সবার অধিকার সমান। নারীদের বিরুদ্ধে নোংরা ও বীভৎস ভাষা ব্যবহার এই সরকার সহ্য করবে না। এসব বিষয়ে সরকার নজরদারি করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব স্বীকার করলেও তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার নিজস্ব পদ্ধতি রয়েছে। কোনো প্রতিষ্ঠানের পর্যবেক্ষণের ভিত্তিতেই রাষ্ট্র সরাসরি সিদ্ধান্ত নেয় না।

আমার বার্তা/এমই

মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণীর উষ্ণ অভ্যর্থনা এবং আন্তরিক আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ বরখাস্ত

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর সঙ্গে অশ্লীল ভিডিও ক্লিপ প্রকাশের ঘটনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক

প্রতিষ্ঠাবার্ষিকীতে কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি

কার্যক্রম নিষিদ্ধ একটি দল (আওয়ামী লীগ) তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল, সমাবেশ বা জমায়েত করে বর্তমান সরকারকে

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনা-আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায় ১৮ ঘণ্টার মালয়েশিয়ার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যালকুলেটরে হিসাব করে ঘুষ নেওয়া দেবীগঞ্জের সেই পিআইও প্রত্যাহার

মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় প্রধানমন্ত্রীর

তারেক রহমানের সফরের মধ্যেই চীনের শীর্ষ কূটনীতিকের সঙ্গে বৈঠকে ভারত

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ বরখাস্ত

রাঙামাটিতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, প্রস্তুত ৪৪ আশ্রয়কেন্দ্র

মালয়েশিয়ার সঙ্গে শ্রমবাজার খোলার বিষয়ে আলোচনা আশাবাদী হওয়ার মতো

প্রতিষ্ঠাবার্ষিকীতে কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনা-আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকের ওপর জামায়াত নেতাকর্মীদের হামলা

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির ব্যর্থতা: সড়ক পরিবহনমন্ত্রী

১২ বিলিয়ন ডলার অবমুক্ত ও তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান

লুটপাটকারী-মাফিয়াদের নৈতিক সাহস থাকে না: আ.লীগকে নিয়ে ডা. জাহেদ

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা

কাতারে গ্যাস কারখানায় বিস্ফোরণ: নিহত ১৩ জনের সবাই ভারতীয় ও পাকিস্তানি

সাইপ্রাসে বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মাটিচাপা দেওয়ার পরও চাওয়া হয় মুক্তিপণ

চীন থেকে চব্বিশটি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

তারেক রহমান ও পেট্রোনাস সিইও’র বৈঠক: জ্বালানি খাতে নতুন সম্ভাবনা

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার

ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’