ই-পেপার রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৮ জুন ২০২৬, ১৭:৫৪

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। ঘাটতি বাজেট নিয়ে সমালোচনার প্রসঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও চীনের ঘাটতি বাজেটের উদাহরণ তুলে ধরেন।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বাজেটে অর্থমন্ত্রী সামাজিক অবকাঠামো খাতে প্রায় ৩০ শতাংশ, ভৌত অবকাঠামো খাতে ১৮ শতাংশের বেশি এবং সাধারণ সেবা খাতে প্রায় ২৬ শতাংশ বরাদ্দ রেখেছেন। অর্থের বরাদ্দের অনুপাত যথাযথভাবে সাজানো হয়েছে।

তিনি বলেন, মানবসম্পদ উন্নয়ন দেশের সবচেয়ে সম্ভাবনাময় খাত। ১৮ কোটি মানুষকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে বাজেটে যথেষ্ট ও সময়োপযোগী বরাদ্দ রাখা হয়েছে। এই দক্ষ মানবসম্পদ দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে। পাশাপাশি পিছিয়ে পড়া মানুষের সামাজিক সুরক্ষা ও সাধারণ নিরাপত্তা নিশ্চিত করতেও উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে।

রবিউল আলম বলেন, রাষ্ট্রের ব্যয় দুই ধরনের। একটি অনুন্নয়ন ব্যয় এবং অন্যটি উন্নয়ন ব্যয়। রাষ্ট্র পরিচালনার অনুন্নয়ন ব্যয় গত অর্থবছরের ৭২ দশমিক ৭ শতাংশ থেকে কমিয়ে ৬৬ দশমিক ৩ শতাংশে আনা হয়েছে। এর মাধ্যমে অপচয় কমানো হয়েছে। অন্যদিকে উন্নয়ন ব্যয় ২৭ দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩৩ দশমিক ৭ শতাংশ করা হয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিনের ক্ষতিগ্রস্ত অবকাঠামো উন্নয়ন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এবং অন্যান্য উন্নয়ন কার্যক্রমে গুরুত্ব দেওয়া হয়েছে। এডিপিতে তিন লাখ কোটি টাকার বেশি বরাদ্দের পাশাপাশি আরও ১৬ হাজার কোটি টাকার উন্নয়ন ব্যয় রাখা হয়েছে। সব মিলিয়ে এই বাজেটে দেশের মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বাজেট নিয়ে সমালোচনার বিষয়ে মন্ত্রী বলেন, সংসদে বাজেট নিয়ে তেমন নেতিবাচক সমালোচনা শোনা যায়নি। কিছু আশঙ্কার কথা বলা হয়েছে, বিশেষ করে রাজস্ব আয় নিয়ে। তবে রাজস্ব ঘাটতি হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ই-চালানের মাধ্যমে রাজস্ব সংগ্রহ, কর অব্যাহতি কমানো, রাজস্ব ফাঁকি শনাক্ত করা এবং ভ্যাট কাঠামোয় পরিবর্তনের মাধ্যমে রাজস্ব আয় বাড়ানো হবে। বাংলাদেশের কর-জিডিপি অনুপাত বাড়ানোর প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ব্যাংক ঋণের বিষয়ে শেখ রবিউল আলম বলেন, গত অর্থবছরে ব্যাংক ঋণের পরিমাণ ছিল এক লাখ ১৮ হাজার কোটি টাকা, এবার তা কমিয়ে এক লাখ ১২ হাজার কোটি টাকা করা হয়েছে। কর্মসংস্থান বৃদ্ধি ও মূল্যস্ফীতি কমলে জনগণের সঞ্চয় বাড়বে, ফলে ব্যাংক খাতে অর্থের সংকট হবে না।

ঘাটতি বাজেট প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সর্বশেষ বাজেটে জিডিপির ৫ দশমিক ৫ শতাংশ ঘাটতি রয়েছে। চীনের ক্ষেত্রেও তা প্রায় ৪ শতাংশ। তাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ঘাটতি বাজেট বাস্তবায়ন করা সম্ভব।

তিনি বলেন, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। যারা বাজেট নিয়ে শঙ্কা প্রকাশ করছেন, তারা প্রথমবার বিরোধী দলে থেকে অনেক বিষয়ে সমালোচনা করছেন। সরকারি দলের দায়িত্বে থাকলে বিষয়গুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন।

বিরোধীদলের উদ্দেশে মন্ত্রী বলেন, যারা শঙ্কা প্রকাশ করছেন, তাদের জন্য বলতে চাই, প্রথম বিরোধী দল হয়েছেন, অনেক জায়গায় সমালোচনা করতে ভুল করেছেন। সরকারি দল এখনো হন নাই। আমার বিশ্বাস আর দুই-চারবার-পাঁচবার বিরোধী দল থাকলে আস্তে আস্তে তারা সমালোচনাটাও বুঝে যাবেন। আমি ওই সমালোচনাকে খুব একটা আমলে নিচ্ছি না।

আমার বার্তা/এমই

নদী থেকে দুজনের মরদেহ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: পুলিশ

আশুলিয়া নদী থেকে উদ্ধার হওয়া এক কিশোরের মরদেহ এবং তুরাগ নদীতে গোসল করতে গিয়ে এক

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন

চলতি অর্থবছরেই বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ

তুরাগ থেকে মরদেহ উদ্ধারের প্রচারিত তথ্য বিভ্রান্তিকর, দাবির সত্যতা নেই

ঢাকার তুরাগ নদী থেকে একাধিক মরদেহ উদ্ধারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে বিভ্রান্তিকর উল্লেখ

বাজেটকে সাহসী উল্লেখ করে ববি হাজ্জাজ বললেন, ‘পারফেক্ট বলে কিছু নেই’

বাজেটকে ‘সাহসী’ ও ‘কনফিডেন্ট’ উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা বলেন, ‘পারফেক্ট বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লড়াই করেও দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ

নদী থেকে দুজনের মরদেহ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: পুলিশ

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন

তুরাগ থেকে মরদেহ উদ্ধারের প্রচারিত তথ্য বিভ্রান্তিকর, দাবির সত্যতা নেই

বাজেটকে সাহসী উল্লেখ করে ববি হাজ্জাজ বললেন, ‘পারফেক্ট বলে কিছু নেই’

ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ জন

সবুজবাগে ফ্ল্যাট থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার

পাঠদান ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে বাকৃবিতে শিক্ষকদের প্রশিক্ষণ

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানেই অলআউট বাংলাদেশ

সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা-জবাবদিহি বাড়াতে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল: ক্যাডার ১৩২০ ও নন-ক্যাডারে ২০১ জন মনোনীত

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

একজন রাইয়ান বানি ও বক্সিং নিয়ে তার স্বপ্ন...

বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রতিমন্ত্রী নুরুল হকের

আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনা সংসদে প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

জাহাঙ্গীরনগরের বাজেটে রাজস্ব ঘাটতি ১০০ কোটি, এবার গবেষণায় বরাদ্দ শূন্য

প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে বসে থাকবো না, সরাসরি সাইবার আইনে গ্রেপ্তার

ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু

টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক