ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

পোশাক পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন চায় সাধারণ মানুষ

নিত্য গোপাল তুতু:
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০০

পোষাক নয় আচরণের পরিবর্তন চায় সাধারণ মানুষ। নতুন করে আবারও পোষাক পরিবর্তন এর দাবি উঠেছে খোদ পুলিশের মধ্য থেকেই।

পুলিশের পোশাক পরিবর্তনের পর বিশেষজ্ঞরা বলেন, পুলিশ সদস্যের নিজেদের কার্যকলাপ যদি পরিবর্তন না করা যায়, তবে পোশাক পরিবর্তন করে খুব বেশি কাজে আসবে না। শুধু সরকারের অর্থ ব্যয় হবে। কারণ আগেও অনেকবার পোশাক পরিবর্তন হয়েছে পুলিশের। কিন্তু পুলিশের কোনো পরিবর্তন হয়নি। গত বছর ছাত্র-জনতার ওপর নির্বিচারে এই পুলিশই গুলি চালায়। যে কারণে পোশাক পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুলিশের মনোভাবেরও পরিবর্তন জরুরি।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক (অপরাধ বিভাগ) নাজমুল সাকিব আমার বার্তাকে বলেন, ৫ আগস্ট পরবর্তীতে পুলিশ তো ডিমোরালাইজড ছিল। পুলিশ সম্পর্কে মানুষের নেতিবাচক মানসিকতা ধারণা প্রতিষ্ঠিত ছিল। সেই জায়গা থেকে পুলিশের মনোবল উদ্ধার, স্বাভাবিক কর্মে ফেরাতে গৃহীত উদ্যোগগুলোর একটি ছিল পোশাক পরিবর্তন। সেটাকে আমরা এপ্রিসিয়েটও করেছিলাম।

কিন্তু পোশাক পরিবর্তনের বিষয়টি নাকি মতামত ছাড়াই করা হয়েছে। সত্যি হলে সেটা অবশ্যই উচিত ছিল। পোশাকের রঙ, কাপড়ের মান নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন৷ তৎকালীন দায়িত্বপ্রাপ্তদের উচিত ছিল মতামত নিয়ে অন্ততঃ পাইলটিং করে কয়েকটি পোশাক ট্রাই করা। তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তীতে পুলিশই সবচেয়ে বড় ভুক্তভোগী আবার বড় অপরাধীও। আন্দোলন দমনে পুলিশকে তো ব্যবহার করা হয়েছে সেটাও তো সত্য। তারা তো কমান্ড ফলো করছে।

তবে যারা স্বপ্রণোদিত হয়ে, রাজনৈতিক মানসিকতায়, আন্দোলন নস্যাতের নামে মানবাধিকার লঙ্ঘন, বলপ্রয়োগ করেছেন তাদের সনাক্ত করে বিচারের আওতায় নিয়ে আসা উচিত।

তবে অনেকের চাকরি গেছে, সাসপেন্ড করা হয়েছে। সেটা কিসের ভিত্তিতে? বস্তুনিষ্ঠ কিনা সব আমলে নিয়ে খতিয়ে দেখা উচিত৷ পুলিশের মানসিকতা বদলাতে হলে পুলিশে চেইন অব কমান্ড ঠিক করতে হবে, রাজনৈতিক ব্যবহার বন্ধ করতে হবে। পুলিশের কাছ থেকে সর্বোচ্চ সার্ভিস চাইলে তাকে সর্বোচ্চ ডিগনিটি, মোটিভেশান দিতে হবে। দায়িত্বশীল ও দেশপ্রেমিক পুলিশ কর্মকর্তা গড়ে তুলতে হবে।

তিনি বলেন, পুলিশের পোশাক পরিবর্তন হলেই জনগণের বন্ধু বা সেবক হয়ে যায় না। পুলিশ সার্ভিস এসোসিয়েশন যখন চিঠি দিয়ে আপত্তি জানায় তখন সেটাও আমলে নিয়ে ব্যবস্থা নেয়া উচিত বলেও মনে করেন তিনি। এদিকে পুলিশের পোষাক পরিবর্তন নিয়ে পুলিশের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসেন আমার বার্তাকে বলেন, পুলিশের পোষাক পরিবর্তন হলেও মানসিকতা পরিবর্তনে মূলত আবশ্যকতা রয়েছে। সেক্ষেত্রে মানুষের সেবা করার বিষয়টা নিয়ে আমরা বিভিন্ন ভাবে এগিয়ে যাচ্ছি। আশাকরি শীঘ্রই পুলিশকে মানুষ বন্ধু হিসেবে নিবে। তবে আসলে একটু সময়ের বিষয়।

এদিকে সাবেক পুলিশ কর্মকর্তারা বলছেন, কেবল পোশাকে পরিবর্তন নয়, দরকার মানসিকতায় পরিবর্তন। না হলে কেবল অর্থের অপচয় হবে। তারা মনে করিয়ে দেন, বর্তমানেও উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত সদস্যদের পোশাক প্রায় একই।

ঢাকার রাস্তায় দায়িত্ব পালন করা একাধিক পুলিশ সার্জেন্ট আমার বার্তাকে বলেন, পুলিশের নতুন পোশাকে রাতে ডিউটি করলে দূর থেকে এই ইউনিফরম চোখে পড়ে না। এই ইউনিফরমের ওপর আলো পড়লে ভিন্ন এক রঙ তৈরি হয়। কিন্তু আগের পোশাক অনেক দূর থেকেই দেখা যেত। দৃশ্যমান ছিল।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে কয়েকজন শিক্ষার্থীর সাথে এবিষয়ে কথা বলেই তারা বলে উঠেন, আসলে পোষাক কোন বিষণ্নত, মানসিক পরিবর্তনই বিষয়। পুলিশতো অন্যকোন দেশের জনগণ নয়। তারাতো আমাদেরই ভাই-বোন। তাছাড়া তারা এসমাজে বড় হয়েছেন এবং শিক্ষা নিয়েছেন বাহিনীতে। সেক্ষেত্রে ন্যায়-অন্যায় বিবেকের সামনে রেখেই তাদের কাজ করা উচিত বলে মনে করছি।

আমার বার্তা/নিত্য গোপাল তুতু/এমই

অটোরিকশা সংকটের মানবিক সমাধান

রাস্তায় অটোরিকশা এখন আর শুধু একটি যানবাহন নয়; এটি লাখো মানুষের জীবিকার শেষ আশ্রয়। অথচ

রোহিঙ্গা সংকট- ইরান যুদ্ধ ও মানবিক সহায়তায় প্রভাব

ইরান ও আমেরিকা- ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে একটি বিশাল ভূরাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পরিণত

অটিজম: নীরবতার ভেতরে লুকানো সম্ভাবনা ও থেরাপির বৈজ্ঞানিক বাস্তবতা

একটি শিশু যখন ডাকলে ফিরে তাকায় না, চোখে চোখ রাখে না, নিজের জগতে ডুবে থাকে

নতুন জোট স্প্রিং রেভোলিউশন অ্যালায়েন্স ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা

২০২১ সালে মিয়ানমার সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসির প্রতিনিধিদলের বৈঠক: সহযোগিতার অঙ্গীকার

অবকাঠামো নয়, শ্রেণিকক্ষে জোর দিতে হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা

স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ

ইইউ দেশগুলোর সঙ্গে বাণিজ্যে নন-ট্যারিফ বাধা রয়েছে: বাণিজ্যমন্ত্রী

দুপুরে জামিন, বিকেলেই কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের হাত ধরে পরিবেশ সুরক্ষা ও সবুজ ভবিষ্যতের নতুন দিগন্ত

ইসলামী ব্যাংক থেকে ১০২ কোটি টাকার শেয়ার ক্রয়ে দুর্নীতি

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন

আজ অথবা কাল জামিননামা পৌঁছালেই কারামুক্ত হবেন শিরীন শারমিন

আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার: জামায়াত আমির

দু-একটা বাদে অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাতিল হওয়া অধ্যাদেশগুলো নিয়ে বিরোধীদল বিভ্রান্তি ছড়াচ্ছে: আইনমন্ত্রী

দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে না : বাণিজ্যমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

যোগাযোগ ব্যবস্থা নিরাপদ করতে নিরলসভাবে কাজ করছে সরকার: মন্ত্রী

ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ইউরি গাগারিনের আবক্ষ মূর্তি উন্মোচন

সুন্দরবনে দস্যুবিরোধী সাঁড়াশি অভিযান জোরদার, ৬১ দস্যু আটক ও বিপুল অস্ত্র উদ্ধার

মরক্কোর সাহারা: মালি কর্তৃক তথাকথিত 'সদর'-এর স্বীকৃতি প্রত্যাহারের ঘোষণা

নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান প্রসব, সুযোগ বন্ধ করছেন ট্রাম্প