ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানায় বিএনপি: তারেক রহমান

আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৫, ১৮:৩৭
আপডেট  : ২৫ জানুয়ারি ২০২৫, ১৯:০৬

জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের আলোচনার মধ্যে এ নিয়ে মুখ খুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানিয়েছেন, দেশে কোনো নতুন রাজনৈতিক দল হলে বিএনপি তাকে স্বাগত জানাবে। তবে সরকারি পৃষ্ঠপোষকতায় কিংবা প্রশাসনের সহযোগিতায় কোনো রাজনৈতিক দল গঠিত হলে জনগণ তাতে হতাশ হবে বলে মনে করেন তিনি।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ প্রাঙ্গণে শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে আয়োজিত শিক্ষক সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ছাত্রদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠনের আলোচনা চলছে। আগামী ফেব্রুয়ারি নাগাদ ছাত্রদের রাজনৈতিক দলের ঘোষণা আসতে পারে বলে জানানো হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সরকারে থেকে ছাত্ররা দল গঠন করলে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। ফখরুলের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন দুই ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এর মধ্যেই নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে কথা বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে তারেক রহমান বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় কেউ যদি রাজনৈতিক দল গঠন করতে চায় অবশ্যই বিএনপি তাকে স্বাগত জানায়। তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেয় তা হবে হতাশাজনক। অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ ঝগড়াসূলভ বা প্রতিহিংসামূলক হয় সেটিও জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত হবে। তরুণরা আগামীর ভবিষ্যৎ। তারাই সামনে নেতৃত্ব দেবে। তবে তা যেন কোনো প্রশ্নবিদ্ধ পথে না হয়।

বিএনপি সংস্কারের পক্ষে জানিয়ে তিনি বলেন, পলাতক স্বৈরাচার মুক্তিযুদ্ধসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। নির্বাচন কমিশন এবং দুদকের মতো প্রতিষ্ঠানকেও অকার্যকর করে দিয়েছিল। অন্তর্বর্তী সরকার সংবিধানসহ বেশ কয়েকটি সংস্কার কাজ হাতে নিয়েছে। এমন অবস্থায় অন্তর্বর্তী সরকারের সংস্কারের সঙ্গে দুই একটি প্রক্রিয়াগত বিষয় ছাড়া বিএনপির কোনো ভিন্নমত নেই। সংস্কার ও নির্বাচন দুটোর পক্ষেই বিএনপি।

দেশে একটি পরিশুদ্ধ রাজনীতি দরকার জানিয়ে তারেক রহমান বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শেষ পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্তেই সব কিছু পালিত হয়। সুতরাং কোনো কিছুকে শুদ্ধ রাখার জন্য রাজনীতির বাইরে রাখা বা ঊর্ধ্বে রাখা এটি না করে বরং রাজনীতিটাই আমাদের শুদ্ধ করা প্রয়োজন। রাজনীতিটা শুদ্ধ এবং স্বচ্ছ হওয়া অত্যন্ত জরুরি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রচলিত রাজনীতির গুণগত পরিবর্তন যদি করতে না পারি তাহলে কিন্তু এখানে যতগুলো আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে, বিভিন্ন আলোচনায়, বিভিন্ন সুশীল ব্যক্তিরা যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের কথা বলছেন, রাজনীতির গুণগত যে পরিবর্তন, রাজনীতির ভেতরের যে পরিবর্তন সেটা যদি করতে না পারি তাহলে হয়ত কোনো কিছুই করা সম্ভব না।

তারেক রহমান বলেন, এই লক্ষ্যকে সামনে রেখে বিএনপি রাষ্ট্র, রাজনীতি এবং রাজনৈতিক দল সংস্কারের উদ্দেশে বাংলাদেশের পক্ষের সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে, তাদের সাথে নিয়ে জনগণের সামনে ৩১ দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন করেছে। জনগণের রায় পেয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে বিএনপি পর্যায়ক্রমভাবে প্রতিটি সংস্কার কর্মসূচি ইনশাআল্লাহ বাস্তবায়ন করবে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তারেক রহমান বলেন, বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করাসহ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই সরকারের মতো সরকারের পক্ষে সিন্ডিকেট থেকে মুক্তি দেওয়া সহজ। জনগণের ওপর ভ্যাটের বোঝা কেন চাপিয়ে দেওয়া হচ্ছে। এই সরকার এখনো কেনো বাজার সিন্ডিকেট নষ্ট করতে পারেনি। তবে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

আমার বার্তা/এমই

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেছেন,

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন। দলের নেতাকর্মী‌দের প্রতি আহ্বান

দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না : জামায়াত আমির

সরকার যদি ভালো কাজের উদ্যোগ নেয়, তাহলে আমরা সহযোগিতা করব। কিন্তু দেশের কোনো ক্ষতি হলে

৫ মে ‘গণহত্যা’র বিচার নিশ্চিত করতে হবে: হেফাজতে ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা