ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

দেশকে কারা নেতৃত্ব দেবে তা বাছাই করার সময় এসেছে: তারেক রহমান

আমার বার্তা অনলাইন:
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৯
আপডেট  : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৩
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

আগামীতে কারা দেশকে নেতৃত্ব দেবে তা বাছাই করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিগত ১৫ বছরে শেখ হাসিনাকে দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশের প্রতিটি মানুষ এই ধ্বংসের ভুক্তভোগী। এখন দেশকে গড়ে তোলার সময় এসেছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা একটার দিকে নড়াইল সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। দীর্ঘ ১৬ বছর পর আজ নড়াইল জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, ‘গত ১৫ বছর দেশকে ধ্বংস করে ফেলা হয়েছিল। এখন সময় এসেছে দেশকে গড়ে তোলার। প্রায় আড়াই বছর আগে দেশের মানুষের সামনে আমরা ৩১ দফা দাবি উপস্থাপন করেছি। এই ৩১ দফা হচ্ছে, বিগত ১৫ বছর পালিয়ে যাওয়া খুনি স্বৈরাচার (শেখ হাসিনা সরকার) যে দেশকে ধ্বংস করেছে, সেখান থেকে কীভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, তার পরিকল্পনা।’

দলের মতো দেশকেও পুনর্গঠন করতে হবে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজকের এই সম্মেলনের মাধ্যমে আমরা যে রকমভাবে দলকে পুনর্গঠিত করার উদ্যোগ নিয়েছি, একইভাবে দেশকেও পুনর্গঠন করতে হবে। এই রাষ্ট্রকে, রাষ্ট্রকাঠামোকে আমাদের মেরামত করতে হবে। কারণ, বাংলাদেশের মানুষ অতীতে দেখেছে কমবেশি যতটুকু সম্ভব হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলই দেশ ও দেশের মানুষের জন্য কাজ করেছে। হতে পারে আমরা যতটুকু করতে চেয়েছিলাম, বিভিন্ন কারণে হয়তো ততটুকু করতে পারিনি। কিন্তু তারপরও করার মধ্যে যতটুকু করেছে, আপনাদের প্রিয় দল বিএনপিই করেছে।

দেশকে পুনর্গঠন করার জন্য ঝাঁপিয়ে পড়ার সময় এসেছে মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘দেশের শিক্ষাব্যবস্থাকে গড়ে তুলতে হবে। যাতে করে আগামী দিনের প্রজন্ম শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে। দেশের অর্থনীতিকে আবার গড়ে তুলতে হবে। কৃষি ও কৃষকের পাশে আমাদের দাঁড়াতে হবে। দেশের শিল্পব্যবস্থাকে গড়ে তুলতে হবে। স্বাস্থ্যব্যবস্থাকে আমাদের পুনর্গঠন করতে হবে, যাতে দেশের প্রান্তিক মানুষের কাছে আমরা স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারি।’

সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সৈনিক হিসেবে অবহিত করে তারেক রহমান বলেন, আপনারা সেই দুজন মানুষের সৈনিক, যাঁদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে বাংলাদেশ এবং দেশের মানুষ। কাজেই বাংলাদেশের মানুষ আপনাদের দিকে এবং আপনাদের দলের দিকে তাকিয়ে আছে যে এই দলটি অতীতের মতো দেশের মানুষকে দিশা দেখাবে, বাংলাদেশকে বিশ্বের বুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

বেলা ১১টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান। এ সময় বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় (ভারপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহসভাপতি জুলফিকার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আলি হাসান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী প্রমুখ।

বেলা দুইটার পর শুরু হয় সম্মেলনের দ্বিতীয় পর্ব। এ পর্বে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে নড়াইল জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বিকেল পাঁচটায় ভোট গ্রহণ শেষ হবে। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির বর্তমান সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সহসভাপতি জুলফিকার আলী। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী ও কামরুল ইসলাম। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আমার বার্তা/এমই

৫ মে ‘গণহত্যা’র বিচার নিশ্চিত করতে হবে: হেফাজতে ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার

১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থী ঘোষণা করবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ৩০ এপ্রিলের মধ্যে আমাদের ১০০টি

পশ্চিমবঙ্গে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর

ভারতের পশ্চিমবঙ্গে যে দলই রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একই থাকবে বলে

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন পাবনার রাশিদুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় যাবে: বাণিজ্যমন্ত্রী

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

সিঙ্গাপুর থেকে আসছে ৩ কার্গো এলএনজি, ব্যয় ২১৮৬ কোটি টাকা

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি

‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত: দোকান মালিক সমিতি

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

অর্থ পাচারসহ আর্থিক অপরাধ দমনে সিঙ্গাপুর কার্যকর ও সফলঃ এফএটিএফ

একদিনে হাম ও হামের উপসর্গে ১২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এনআইডি ও ব্যাংক হিসাবের তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেপ্তার

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ