ই-পেপার বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

নির্বাচন বানচাল করতে পার্শ্ববর্তী দেশে বৈঠক হয়েছে: লুৎফুজ্জামান বাবর

আমার বার্তা অনলাইন:
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৪

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, বাংলাদেশে নির্বাচন বানচাল করার চেষ্টা সংক্রান্ত একটি বৈঠক পার্শ্ববর্তী দেশে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। ১৭ বছর পর নির্দোষ প্রমাণিত হয়ে জেল থেকে মুক্ত হয়েছি। আমাদের দল থেকে একটি টিম তৈরি হয়েছে; তার মধ্যে আমি, সিনিয়র সেক্রেটারি কামরুজ্জামান সাহেব ও মাহবুব সাহেব আছি।

তিনি বলেন, আমাদের আসার উদ্দেশ্য ছিল কিছু বিষয় আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করা। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও সরকারের সঙ্গে আমাদের কনসার্ণগুলো শেয়ার করেছি। তারা একমত হয়েছেন এবং আলোচনা মোটামুটি ফলপ্রসু হয়েছে।

লুৎফুজ্জামান বাবর বলেন, পার্শ্ববর্তী দেশে পতিত সরকার একটি বিশেষ শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছে, সেটা আপনার পত্রিকায় দেখেছেন। এসআলম গ্রুপের সাথে। বৈঠকের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা এবং নির্বাচনে সহিংসতা সৃষ্টি করা। এটি একটি উদ্বেগের বিষয়। আমরা এ নিয়ে আলোচনা করেছি। এছাড়া অবৈধ অস্ত্র ও লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার হয়নি, সে বিষয়ে ও আলোচনা হয়েছে।

সংশ্লিষ্ট উদ্যোগের বিষয়ে সুপারিশের প্রশ্নে তিনি বলেন, আমরা তাদের সঙ্গে আমাদের কনসার্ণ শেয়ার করেছি। অতি সম্প্রতি এএসআই নিয়োগ হচ্ছে৷ সাধারণত নিয়োগ হয় কনস্টেবল এসআই এবং এএসপি পদে৷ কিন্তু এবার এএসআই নিয়োগ হচ্ছে৷ যারা কনস্টেবল হিসেবে যোগদান করে তাদের একটা আশা থাকে তারা এএসআই হবে৷ তারা ইন্সপেক্টর পর্যন্ত হতে পারে৷ আবার এসআই হিসেবে যারা যোগদান করে তারা ডিআইজি পর্যন্ত হতে পারে৷ এমন অনেল উদাহরন হতে পারে৷ এ সিদ্ধান্ত অনেক কনস্টেবল এর মধ্য আমার উদ্যোগ দেখেছি সে বিষয়ে আলোচনা হয়েছে৷

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, আমি এটুকু বলবো, তারা যথাসম্ভব ভালো করার চেষ্টা করছেন।

তারেক রহমান কবে ফিরবেন এমন আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ইনশাআল্লাহ দ্রুত ফেরত আসবেন৷ আপনারা সবাই দোয়া করবেন৷

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমি স্যারের সঙ্গে তিন বছর একসঙ্গে চাকরি করেছি৷ স্যারের আন্ডারে আমি চাকরি করেছি সুতরাং তার সঙ্গে আমার অনেক আগের পরিচয়৷ আজকে একটি সৌজন্য সাক্ষাৎ ছিল৷ এখানে আমরা আমাদের বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছি৷ আমাদের পারিবারিক ও নানা বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে৷

রাষ্ট্রীয় কোনো ব্যাপারে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কথা বলার মধ্য আলোচনার প্রেক্ষাপটে হয়তো দু-একটা রাষ্ট্রীয় বিষয় চলে এসেছে৷ কিন্তু সেটা খুব একটা বড় আলোচনা নয়৷

আমার বার্তা/এমই

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর গভীর বিষণ্নতা ও নীরবতায় আচ্ছন্ন হয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক জীবনে যেমন আপসহীন ছিলেন, তেমনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন রাজনীতির প্রতীক বেগম খালেদা জিয়ার দীর্ঘ মহাযাত্রার ঘটল মহাসমাপ্তি। জীবনভর

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু